Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Dairy Farming Business Plan: দুধ-দই বিক্রি করেও হওয়া যায় লাখপতি! কীভাবে শুরু করবেন এই ব্যবসা

Dairy Farming Business Plan: নতুন কোনও ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন! আজ একেবারে নতুন একটি ব্যবসায়ীক আইডিয়া রইল এই প্রতিবেদনে। যেখানে খুবই কম বিনিয়োগ করে মোটা অঙ্কের রোজগার করতে পারা যাবে।

গোটা বছরই দুধ এবং দুগ্ধজাত দ্রব্যের চাহিদা রয়েছে। ফলে ডেয়ারি সংক্রান্ত ব্যবসা (Dairy Farming Business Plan) খুলে ভালো লাভ দেখা যাবে। যদি গরু রাখার জায়গা থাকে তাহলে এই ব্যবসা বাড়ি থেকেই শুরু করা যাবে। বাড়িতেই দুধ এবং দুগ্ধজাত দ্রব্য তৈরি করে তা বিক্রি করতে পারেন। যদি জায়গার অভাব থাকে তাহলে দুধ কিনে এই কাজ করা যেতে পারে। কীভাবে এই ব্যবসা শুরু করবেন সেই তথ্যই রইল এই প্রতিবেদনে।

Dairy Farming Business Plan

Dairy Farming Business Plan: ডেয়ারি ফার্ম খুলে কীভাবে ব্যবসা করবেন

দই এবং দুধের চাহিদা সারা বছর রয়েছে

সকালে উঠেই দুধের প্রয়োজন পড়ে মানুষের পরিবারে। এমনকি মিষ্টির দোকানেও দুধের জোগান দরকার হয়। এছাড়াই দইয়ের চাহিদা তো রয়েছেই। ফলে বাড়িতে গরু কিংবা বাইরে থেকে দুধ কিনে এনে বাড়িতেই তা খাওয়ার উপযোগী করে তুলে বিক্রি ( (Dairy Farming ) করতে পারেন। অন্যদিকে দুধ থেকে দই সহ নানা রকমের দুগ্ধজাত দ্রব্য তৈরি হয়। আর তা তৈরি করে বিক্রি করতে পারেন। ভালো এবং খাঁটি জিনিসের চাহিদা সবসময় থাকে। ফলে এই ব্যবসা ( Business Plan) শুরু করে মোটা লাভ চোখে দেখবেন। তাও খুব সময়েই।

ভালো পনীর বিক্রি করে মোটা রোজগার

শুধুমাত্র দুধ কিংবা দই নয়, ভালো পনীরের ভালো চাহিদা রয়েছে। এক লিটার দুধ থেকে ১৫০ থেকে ২০০ গ্রাম পনীর তৈরি করতে পারবেন। পাশাপাশি লস্যির চাহিদাও রয়েছে। বিশেষ করে গরমের সময়ে ঠান্ডা লস্যির ভালো বিক্রি রয়েছে। একটিউ যদি ভালো ভাবে তৈরি করা যায় তাহলে এক গ্লাস লস্যি ৫০ টাকাতেও বিক্রি করা যায়। এছাড়াও দুধ থেকে ছানা-মিষ্টি তৈরি করেও ভালো রোজগার (Dairy Farming Business Plan) করা সম্ভব।

কত টাকা বিনিয়োগ করতে হবে

বিশেষজ্ঞরা বলছেন, প্রথম থেকে ছোট করে এই ব্যবসা শুরু করা যেতে পারে। এজন্যে ৫০ হাজার টাকা বিনিয়োগ করে এই ব্যবসা (Dairy Farming Business Plan) শুরু করা যেতে পারে। বাড়িতেই এই কাজ প্রথমে শুরু করা যেতে পারে। ধীরে ধীরে ব্যবসা বড় হলে বিনিয়োগের প্রয়োজন আরও বাড়বে। তবে ডেয়ারি শিল্পে প্রতিযোগিতা তৈরি হয়েছে। ফলে কোয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+