Da Hike: ব্যাঙ্ক কর্মীদের জন্য সুখবর! বিপুল মহার্ঘভাতা বৃদ্ধির ঘোষণা

Da Hike: ব্যাঙ্ক কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা। ২০২৪-এর মে-জুন-জুলাই-এর জন্য ১৫.৯৭ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধি করা হবে। ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের তরফে ১০ জুন জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত ৩ মার্চের দ্বিপাক্ষিক বৈঠকের ভিত্তিতে এই মহার্ঘভাতা বৃদ্ধি করা হচ্ছে।

গত মার্চে শেষ হওয়া বছরের প্রথম ত্রৈমাসিকে গড় ভোক্তা সূচক হল ১৩৯। সেই অনুযায়ী, ১২৩.০৩-এর ওপরে ১৩৯-১২৩.০৩= ১৫.৯৭ শতাংশ বৃদ্ধি করা হয়েছে মহার্ঘভাতা। এই মহার্ঘভাতা বৃদ্ধি কার্যকর হবে ২০২২-এর নভেম্বর থেকে। উপকৃত হবেন প্রায় আট লক্ষ ব্যাঙ্ক কর্মচারী।

bank da

আইবিএ-র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব কর্মীরা CAIIB সম্পন্ন করেছেন, তারা ২০২২-এর নভেম্বর থেকে দুটি ইনক্রিমেন্টের জন্য যোগ্য হবেন। বেতনের নতুন স্কেলগুলি ৪৮৪৮০ থেকে ১৭৩৮৬০ টাকা পর্যন্ত হবে। যা প্রথম থেকে সপ্তম সব স্কেলকে কভার করবে।

গত মার্চে হওয়া আইবিএ ও ব্যাঙ্ক কর্মী ইউনিয়নগুলির বৈঠকে বার্ষিক ১৭ শতাংশ মজুরি বৃদ্ধির কথা বলা হয়েছিল। এই পদক্ষেপের ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির বছরে অতিরিক্ত ৮২৮৪ কোটি টাকা খরচ হবে।

এদিকে ব্যাঙ্ক কর্মীরা দীর্ঘদিন ধরে পাঁচ দিনের কাজের সপ্তাহের দাবি জানিয়ে আসছেন। ব্যাঙ্ক ইউনিয়নগুলি এবং আইবিএ এব্যাপারে সম্মত হলেও তা সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ২০২৪-এর মার্চের যৌথ ঘোষণা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্মীদের জন্য শনিবারকে ব্যাঙ্কের ছুটি হিসেবে স্বীকৃতি দিয়েছে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক কর্মীদের ন্যূনতম কাজের সময় এবং গ্রাহক পরিষেবার সময়কাল ঠিক করে দিয়েছে। যা ব্যাঙ্কগুলিকে অনুসরণ করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+