লোকসভা নির্বাচনের মধ্যেই আরও একবার সুখবর! সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম আরও কমল
তেল বিপণম সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজির দাম কমানোর কথা ঘএাষণা করেছে। শনিবার পয়লা জুন থেকে সেই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। কলকাতায় মূল্য হ্রাস হয়েছে ৭২ টাকা। আবার দিল্লিতে হ্রাস হয়েছে ৬৯.৫ টাকা। স্থানীয় করের ওপরে ভিত্তি করে এই মূল্য হ্রাস বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে আলাদা।
প্রসঙ্গত পয়লা এপ্রিল থেকে এই দাম কমেছিল সিলিন্ডার পিছু ৩২ টাকা করে। পয়লা মে কমে ২০ টাকা করে। এরপর পয়লা জুন কমল আরও একবার। অর্থাৎ পরপর তিন মাসে বাণিজ্যিক এলপিজির দাম কমল। বাণিজ্যিক এলপিজি ব্যবহার করা হয় হোটেল, রেস্তোরাঁয়। কলকাতায় এর দাম ১৮৫৯ টাকা থেকে কমে হচ্ছে ১৭৮৭ টাকা। মার্চের শুরুতে এই দাম ২৪ টাকা বৃদ্ধি পেয়েছিল। তারপর পরপর তিন মাসে দাম ১২৪ টাকা আশপাশে। নয়া দিল্লিতে বাণিজ্যিক এলপিজির মূল্য দাঁড়িয়েছে ১৬৭৬ টাকায়।

তবে সাধারণ রান্না ঘরে ব্যবহৃত অর্থাৎ গার্হস্থ এলপিজির দাম অপরিবর্তিতই রয়েছে। স্থানীয় করের ওপরে ভিত্তি করে এর দামও বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন। কলকাতার এর মূল্য এখন ৮২৯ টাকা, দিল্লিতে ৮০৩ টাকা, মুম্বইতে ৮০২.৫০ টাকা চেন্নাইতে ৮১৮.৫০ টাকা।
আইওসিএলের ওয়েবসাইট অনুসারে রাজধানী দিল্লিতে ১৪.২ কেজির সিলিন্ডারের মূল্য ৮০৩ টাকা। আর উজ্জ্বলা সুবিধাভোগীদের জন্য তা ৬০৩ টাকা। মুম্বইতে ৮০২.৫০ টাকা এবং চেন্নাইতে ৮১৮.৫০ টাকা।
রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন আগের মাসের গড় আন্তর্জাতিক মূল্যের ভিত্তিতে প্রতিমাসের এক তারিখে দাম সংশোধন করে থাকে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications