লোকসভা নির্বাচনের মধ্যেই ফের একবার সুখবর! সিলিন্ডার পিছু কমল রান্নার গ্যাসের দাম
বুধবার থেকে রান্নার গ্যাসের দাম কমেছে। লোকসভা নির্বাচনের মধ্যেই গতমাসের পরে এই মাসের শুরুতেও সুখবর। তবে এই সুখবর বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহারকারীদের জন্য। বুধবার থেকে ১৯ কেজির সিলিন্ডার পিছু দাম ২০ টাকা করে কমাচ্ছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। স্থানীয় করের ওপরে ভিত্তি করে এই মূল্য হ্রাস বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে আলাদা হবে।
প্রসঙ্গত পয়লা এপ্রিল থেকে এই দাম কমেছিল সিলিন্ডার পিছু ৩২ টাকা করে। বাণিজ্যিক এলপিজি ব্যবহার করা হয় হোটেল, রেস্তোরাঁয়। কলকাতায় এর দাম ১৮৭৯ টাকা থেকে কমে হচ্ছে ১৮৫৯। মার্চের শুরুতে এই দাম ২৪ টাকা বৃদ্ধি পেয়েছিল। এবার এপ্রিলের শুরুতে ৩২ টাকা কমার পরে মে মাসের শুরুতে কমল আরও ২০ টাকা।

মূল্য হ্রাসের পরে দিল্লিতে ১৯ কেজির সিলিন্ডারের দাম হয়েছে ১৭৪৫ টাকা, মুম্বইয়ে ১৬৯৮.৫০ টাকা এবং চেন্নাইতে ১৯১১ টাকা।
তবে সাধারণ রান্না ঘরে ব্যবহৃত অর্থাৎ গার্হস্থ এলপিজির দাম অপরিবর্তিতই রয়েছে। স্থানীয় করের ওপরে ভিত্তি করে এর দামও বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন। কলকাতার এর মূল্য এখন ৮২৯ টাকা, দিল্লিতে ৮০৩ টাকা, মুম্বইতে ৮০২.৫০ টাকা চেন্নাইতে ৮১৮.৫০ টাকা।
আইওসিএলের ওয়েবসাইট অনুসারে রাজধানী দিল্লিতে ১৪.২ কেজির সিলিন্ডারের মূল্য ৮০৩ টাকা। আর উজ্জ্বলা সুবিধাভোগীদের জন্য তা ৬০৩ টাকা। মুম্বইতে ৮০২.৫০ টাকা এবং চেন্নাইতে ৮১৮.৫০ টাকা।
রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন আগের মাসের গড় আন্তর্জাতিক মূল্যের ভিত্তিতে প্রতিমাসের এক তারিখে দাম সংশোধন করে থাকে।
উল্লেখ করা যেতে পারে ভোট ঘোষণার আগে মার্চের দ্বিতীয় সপ্তাহে, আন্তর্জাতিক নারী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গার্হস্থ্য সিলিন্ডার অর্থাৎ ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ১০০ টাকা করে হ্রাস করার কথা ঘোষণা করেছিলেন। যা সেই সময় ৩৩ কোটি পরিবারকে উপকৃত করেছিল। একইসঙ্গে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে সিলিন্ডারে ভর্তুকি ৩০০ টাকা করে বৃদ্ধি করার কথাও জানিয়েছিলেন।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications