বড় দিনের আগে সুখবর! রান্নার গ্যাসের দাম কমল সিলিন্ডার পিছু ৩৯.৫০ টাকা
শুক্রবার থেকে রান্নার গ্যাসের দাম কমেছে। বড় দিনের আগে সুখবর। তবে এই সুখবর বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহারকারীদের জন্য। শুক্রবার থেকে ১৯ কেজির সিলিন্ডার পিছু দাম ৩৯.৫০ টাকা করে কমানো হয়েছে। তবে স্থানীয় করের ওপরে ভিত্তি করে এই মূল্য হ্রাস বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে আলাদা হবে।
বাণিজ্যিক এলপিজি ব্যবহার করা হয় হোটেল, রেস্তোরাঁয়। জাতীয় রাজধানীতে ১৯ কেজির সিলিন্ডারের দাম পড়ছে ১৭৫৭ টাকা। মুম্বইতে ১৭১০ টাকা, চেন্নাইতে ১৯২৯ টাকা এবং কলকাতায় ১৮৬৮.৫০ টাকা।

তবে সাধারণ রান্না ঘরে ব্যবহৃত অর্থাৎ গার্হস্থ এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। স্থানীয় করের ওপরে ভিত্তি করে এর দামও বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন। কলকাতার এর মূল্য এখন ৯২৯ টাকা। চেন্নাইয়ে তা ৯১৮.৫০ টাকা।
রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন আগের মাসের গড় আন্তর্জাতিক মূল্যের ভিত্তিতে প্রতিমাসের এক তারিখে দাম সংশোধন করে থাকে। শুক্রবারের মূল্যহ্রাস সেদিক থেকে আলাদা। উল্লেখ্য যে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি গত ১ ডিসেম্বর বাণিজ্যিক এলপিজির মূল্য ২১ টাকা করে বাড়িয়েছিল। গত ১৬ নভেম্বর বাণিজ্যিক রান্নার গ্যাসের মূল্য হ্রাস করা হয়েছিল।
গত পয়লা নভেম্বর বাণিজ্যিক এলপিজির দাম সংশোধন করা হয়েছিল। কলকাতার ক্ষেত্রে তা ১০০ টাকা বাড়িয়ে ১৯৪৩ টাকা করা হয়েছিল। চেন্নাইয়ে তা বেড়ে হয়েছিল ১৯৯৯ টাকা। তবে ১৬ নভেম্বর মধ্যরাত থেকে দাম কমার পরে কলকাতায় ১৯ কেজির সিলিন্ডারের মূল্য দাঁড়িয়েছে ১৮৮৫ টাকা। চেন্নাইতে এই মূল্য কমে হয়েছে ১৯৪২ টাকা। নয়াদিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য হয়েছে ১৭৭৫.৫০ টাকা এবং মুম্বইয়ে এই মূল্য দাঁড়িয়েছে ১৭২৮ টাকা।
অন্যদিকে পেট্রোল ও ডিজেলের মূল্য টানা ২১ মাস ধরে একই জায়গায় রয়েছে। জাতীয় রাজধানীতে পেট্রোলের দাম প্রতি লিটারে ৯৬.৭২ টাকা এবং ডিজেলে লিটার পিছু ৮৯.৬২ টাকা।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications