এটাই দেশের সবথেকে সস্তার গাড়ি, যার সিট থেকে বের হয় ঠান্ডা হাওয়া! গরম নিয়ে আর চিন্তা নেই
Cheapest Ventilated Seats: ভারতের বাজারে ventilated seat ফিচার যুক্ত গাড়ির চাহিয়া ক্রমশ বাড়ছে! বাংলা সহ গোটা দেশজুড়ে বাড়ছে গরম। আর গরম বাড়তেই এই ফিচার যুক্ত গাড়ির চাহিদা বাড়ছে। ventilated seat ফিচার আগে প্রিমিয়াম গাড়িগুলিতেই থাকত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এখন বাজেট ফ্রেন্ডলি গাড়িতেও আধুনিক এই ফিচার থাকছে।
গরমের দিনগুলিতে গাড়ির সিট গরম হয়ে যায়। সেই সময় বসে থাকা যায় না। আর সেই কারণেই সংস্থা ventilated seat ফিচার যোগ করেছে গাড়িতে (SUV)। এমনই তিনটি বাজেট ফ্রেন্ডলি সেরা গাড়ির খোঁজ রইল সেখানে এই আধুনিক ফিচার (Cheapest Ventilated Seats) আছে।

Cheapest Ventilated Seats: Skoda Kylaq
Skoda Kylaq অন্যতম কমপ্যাক্ট SUV এটি একটি। একাধিক আধুনিক ফিচার (Cheapest Ventilated Seats) আছে এতে। এই গাড়ির দাম ৭ লাখ ৮৯ হাজার টাকা থেকে শুরু হচ্ছে। ভেরিয়েন্ট অনুযায়ী দাম বাড়বে। টপ ভেরিয়েন্টের দাম পড়বে ১৪ লাখ টাকারও (এক্স শোরুম প্রাইস) বেশি। Skoda Kylaq গাড়িটিতে আধুনিক 1.0L TSi পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 115 PS পাওয়ার এবং 178 Nm টর্ক উৎপন্ন করে। এই ইঞ্জিন 6 স্পিড ম্যানুইয়াল এবং DCT ট্রান্সমিশন অপশনে পাওয়া যায়। এই গাড়িতে ventilated seat ফিচার অপশন আছে।
Cheapest Ventilated Seats: Tata Punch
Tata Punch ইলেকট্রিক ভেরিয়েন্টে ventilated seat ফিচার অপশন আছে। এর দাম ১২.৮৪ লক্ষ টাকা থেকে ১৪.৪৪ লক্ষ টাকা |(এক্স শোরুম) পর্যন্ত আছে। এটি দেশের অন্যতম সস্তার SUV। যেখানে আধুনিক ফিচার আছে। Tata Punch- এ দুটি ব্যাটারি অপশন আছে। ফুল চার্জে 365km পর্যন্ত রেঞ্জ অপশন আছে। Empowered + ট্রিমে ventilated seat ফিচার অপশন আছে। Tata Punch ইতিমধ্যে নজর কেড়েছে।
Cheapest Ventilated Seats: Tata Nexon
Tata Nexon এ ventilated seat ফিচার শুধুমাত্র টপ ভেরিয়েন্ট স্পেক ফিয়ারলেস + PS মডেলে আছে। দাম শুরু হচ্ছে ১৩ লাখ ৬০ হাজার থেকে ১৫ লাখ ৬০ হাজার পর্যন্ত (এক্স শোরুম)। পেট্রোল, ডিজেল এবং CNG ভেরিয়েন্টে এই গাড়ি কিনতে পারবেন। Tata Nexon এর পেট্রোল ভার্সন 120 hp ইঞ্জিন, ডিজেলে 115 hp ইঞ্জিন অপশন আছে। CNG ভেরিয়েন্টে 100hp ইঞ্জিন দেওয়া হয়েছে (Cheapest Ventilated Seats)।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications