Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cheapest Bike: এই দামে স্পোর্টসবাইক, তাও আবার স্মার্টফোন কানেকটিভিটির সঙ্গে! TVS এর বড় চমক Apache RR 310

Cheapest Super Sports Bike: বাইক রাইডারদের জন্য দারুণ খবর! ভারতের বাজারে 2025 TVS Apache RR 310 বাজারে নিয়ে আসল সংস্থা। দীর্ঘ সময় ধরে TVS এর এই বাইকের অপেক্ষা ছিল। অবশেষে সেই প্রতীক্ষার অবসান। ফুল-ফেয়ার্ড সুপারস্পোর্ট বাইকটিতে একাধিক আপডেটেড ফিচার দেওয়া আছে।

শুধু তাই নয়, বাইকটিতে ইন্সট্রুমেন্ট কনসোল এবং ৮-স্পোক অ্যালয় হুইল সহ একাধিক আকর্ষণীয় রঙে 2025 TVS Apache RR 310 বাইকটিকে বাজারে নিয়ে এসেছে সংস্থা। কি ভাবছেন! কিনবেন এই বাইকটা (Cheapest Super Sports Bike) ? তাহলে একনজরে দেখে নিন Apache RR 310 এর দাম সহ সমস্ত খুঁটিনাটি তথ্য।

Cheapest Super Sports Bike

Cheapest Super Sports Bike: জানেন কত দাম?

একেবারে নতুন ডিজাইন, অ্যাডভান্সড ফিচার দেওয়া হয়েছে Apache RR 310 বাইকটিতে (Cheapest Super Sports Bike)। দামেও রয়েছে বড় চমক। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বাইকটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 2,77,999 টাকা থেকে। টপ মডেলের দাম পড়বে 2,99,999 টাকা। গত মডেলের থেকেও নতুন এই মডেলের দাম 4,999 টাকা বেশি পড়বে।

Cheapest Super Sports Bike: ইঞ্জিন এবং পাওয়ার

নতুন Apache RR 310 বাইকটিতে আপডেটেড 312cc সিঙ্গল-সিলিন্ডার (OBD-2B কমপ্লায়ন্ট) ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিন 38PS এর পাওয়ার এবং 29Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। এতে 6- স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত করা হয়েছে। এই বাইকে ৮ স্পোক ১৭ ইঞ্চির অ্যালয় হুইল এবং আধুনিক প্রজকুক্তি আছে। বাইকটিতে কর্নারিং ইঞ্জিন ব্রেকিং কন্ট্রোল, ইন্সট্রুমেন্ট কনসোলের জন্য মাল্টি-ল্যাঙ্গুয়েজ সাপোর্ট এবং সিক্যুয়েন্সিয়াল টার্ন ইন্ডিকেটর রয়েছে।

Cheapest Super Sports Bike: ডিজাইন একই রাখা হয়েছে

নতুন Apache RR 310 ডিজাইনে খুব একটা বড় বদল (Cheapest Super Sports Bike) আনা হয়নি। আগের মতোই হেডল্যাম্প LED টেল লাইট দেওয়া হয়েছে। 2025 TVS Apache RR 310 বাইকটিতে এখনও উইংলেট এবং একটি স্প্লিট-সিট সেটআপ রয়েছে। আছে টেল লাইট। 2025 TVS Apache RR 310 বাইকটিতে রাইড মোডস, এন্টি লক ব্রেকিং সিস্টেম, ক্রুজ কন্ট্রোল, স্মার্টফোন কানেকটিভিটি সঝ একাধিক সুবিধা দেওয়া হয়েছে।

এখানেই শেষ নয়, রাইডারের সুরক্ষার কথা ভেবে এতে ইনভার্টেড টেলিস্কোপিক ফর্ক এবং একটি প্রিলোড-অ্যাডজাস্টেবল মনোশক রয়েছে। সামনের দিকে ৩০০ মিমি ডিস্ক ব্রেক এবং পিছনে ২৪০ মিমি ডিস্ক ব্রেক রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+