কবে ফিরবে সস্তার প্ল্যান! মোবাইলের শুল্ক নিয়ে স্বস্তি দিতে আর কী কী বলল ট্রাই
দামী মোবাইল শুল্ক নিয়ে সমস্যায় পড়া সাধারণ গ্রাহকরা শীঘ্রই স্বস্তি পেতে পারেন। এর জন্য ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলারিটি অথরিটি অফ ইন্ডিয়া, টেলিকম সংস্থাগুলিকে প্রস্তাব দিয়েছে।
টেলিকম সংস্থাগুলিকে ডেটা প্যাক ছাড়াই প্যাক চালু করতে বলা হয়েছে, অর্থাৎ গ্রাহকদের জন্য শুধুমাত্র ভয়েস এবং এসএমএস চালু করতে বলা হয়েছে। এমন কোন প্ল্যান আনলে গ্রাহকদের ওপর থেকে রিচার্জের বোঝা কমবে।

- কেন ট্রাইয়ের পদক্ষেপ
ট্রাইয়ের তরফ থেকে বলা হয়েছে, এটা লক্ষ্য করা গিয়েছে, বাজারে চালু থাকা ট্যারিফের অফারগুলি মূলত বান্ডিলে রয়েছে। অর্থাৎ সেখানে ডেটা, ভয়েস, এসএমএস এবং ওটিটি পরিষেবা অন্তর্ভুক্ত রয়েছে। এই বান্ডিল অফারগুলি বিপুল সংখ্যক গ্রাহকের চাহিদা কূরণ করে না। কারণ সব গ্রাহকরা সব পরিষেবা ব্যবহার করেন না।
- পরিষেবা না নিয়েই অর্থপ্রদান
এই পরিস্থিতিতে অনেক গ্রাহকেই সব পরিষেবা বিশেষ করে ডেটা ব্যবহার না করে অর্থপ্রদান করতে হয়। কারণ সারা দেশে এখনও অনেক মোবাইল ব্যবহারকারী রয়েছেন, যাঁরা স্মার্টফোন ব্যবহার করেন না। বেসিক ফোন ব্যবহারকারীরা ওটিটি পরিষেবা ব্যবহার করেন না বা তাদের ডেটার প্রয়োজন হয় না। এমন কী স্মার্টফোন ব্যবহারকারীদের অনেকেই ওটিটি কম ব্যবহার করেন। যেহেতু তাদের কাছে অন্য কোনও বিকল্প নেই, সেই কারণে তারা বান্ডিল অফারের প্ল্যান বেছে নিতে বাধ্য হন।
- অনেকেই উপকৃত হবেন
তিনটি প্রধান বেসরকারি টেলিকম সংস্থা মোবাইল ব্যবহারকারীদের জন্য বান্ডিল প্ল্যান অফার করে। তারা সস্তার প্ল্যানেও ডেটা দিয়ে থাকে। এই পরিস্থিতিতে যাঁরা ডেটা ব্যবহার করেন না অর্থাৎ যাঁরা বেসিক ফোন ব্যবহার করেন, তাঁদের ডেটা ব্যবহার না করলেও, টাকা দিতে হয়। যে কারণে প্ল্যানও ব্যয়বহুল হয়ে ওঠে। সেক্ষেত্রে ট্রাইয়ের প্রস্তাব বাস্তবায়িত হলে এই ধরনের ব্যবহারকারীরা অনেক উপকৃত হবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
- ডিজিটাল যুগে কি আলাদা প্ল্যান সম্ভব
ট্রাই তাদের প্রস্তাবে টেলিকম সংস্থাগুলিকে বলেছে, কয়েক বছর আগে পর্যন্ত বাজারে বিভিন্ন পরিষেবার জন্য আলাদ রিচার্জ প্ল্যান ছিল। এক্ষেত্রে টেলিকম সংস্থাগুলির বিভিন্ন রঙের ভাউচার ছিল। টপআপের জন্য সবুজ রং আর কম্বো পরিকল্পনার জন্য নীল রং ছিল। এখন সেই ভাউচারগুলি বন্ধ হয়ে গিয়েছে। সেই ধরনের প্ল্যান দিতে পারবে কিনা, জিজ্ঞাসা করেছে ট্রাই।
- পরামর্স চেয়েছে ট্রাই
টেলিকম রেগুলারিটি অথরিটির তরফে এব্যাপারে সংশ্লিষ্ট সব পক্ষকে পরামর্শ দিতে বলেছে। ১৬ অগাস্ট পর্যন্ত এব্যাপারে পরামর্শ দেওয়া যেতে পারে। ২৩ অগাস্ট পর্যন্ত পাল্টা পরামর্শ দেওয়া যেতে পারে। পরামর্শ পাওয়ার পরে ট্রাই প্রস্তাব বাস্তবায়নের দিকে এগোবে।












Click it and Unblock the Notifications