Cheapest CNG Scooter: বডি ব্যালেন্স প্রযুক্তি থেকে মোবাইল চার্জার! TVS Jupiter ছুটবে ২২৬ কিমি, সঙ্গে আরও...
Cheapest CNG Scooter Under 1 Lakh: হু হু করে বাড়ছে জ্বালানির দাম! এই অবস্থায় বাজারে সিএনজি কিংবা ইলেকট্রিক বাইক-স্কুটারের চাহিদা বাড়ছে। চাহিদার কথা মাথায় রেখে বাজারে আসছে TVS Jupiter CNG। অটো এক্সপো 2025 সালে প্রথম এই স্কুটার প্রকাশ্যে নিয়ে আসে TVS। দেশের প্রথম সিএনজি বাইক বাজারে এনে সবাইকে চমকে দেয় বাজাজ। এবার বাইক-স্কুটারের দুনিয়ায় আসছে TVS Jupiter CNG।
Jupiter CNG- তে 1.4 কিলোগ্রামের সিএনজি ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। ফুয়েল ট্যাঙ্কটি সিটের নীচে বুট স্পেসে দেওয়া হয়েছে। আপনিও যদি এই স্কুটারটি কেনার কথা ভাবেন তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। একনজরে দেখে নিন TVS Jupiter CNG-তে কী বিশেষ সুবিধা পাবেন (Cheapest CNG Scooter Under 1 Lakh) ।

Cheapest CNG Scooter Under 1 Lakh: ইঞ্জিন এবং মাইলেজ
TVS Jupiter CNG তে 124.8cc এর সিঙ্গল-সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিন 7.1bhp পাওয়ার এবং 9.4Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারবে। সিটের নীচে 1.4 কিলোগ্রামের CNG ট্যাঙ্ক দেওয়া হয়েছে। এছাড়াও ফ্লোর বোর্ডে ২ লিটার পেট্রোল ট্যাঙ্ক দেওয়া হয়েছে।
TVS এর দাবি, 1 কিলোগ্রাম CNG -তে এই স্কুটার 84 কিলোমিটার পর্যন্ত মাইলেজের সুবিধা দেয়। মোট রেঞ্জ (CNG + পেট্রোল) 226 কিলোমিটার পর্যন্ত। যেখানে শুধুমাত্র পেট্রোলে এই স্কুটারের গড় মাইলেজ ৪০-৪৫ কিলোমিটার প্রতি লিটার।
TVS Jupiter CNG স্কুটারটির সর্বোচ্চ গতি হবে ৮০ কিমি/ঘণ্টা। সিএনজি থেকে পেট্রোল মোডে পরিবর্তনের জন্য একটি বোতাম অপশন (Cheapest CNG Scooter Under 1 Lakh) দেওয়া হয়েছে।
Cheapest CNG Scooter Under 1 Lakh: দাম কত হবে?
TVS Jupiter CNG এর আনুমানিক দাম হবে 95,000-1,00,000 টাকা। যদিও সরকারি ভাবে কিছু জানানো হয়নি। TVS এর দাবি, এই স্কুটার সম্পূর্ণ নিরাপদ এবং সুরক্ষার যাবতীয় অপশন দেওয়া আছে।
Cheapest CNG Scooter Under 1 Lakh: ফিচার
দীর্ঘ সময় ধরে TVS Jupiter CNG স্কুটারটির অপেক্ষা (Cheapest CNG Scooter Under 1 Lakh) রয়েছে। যা খবর, অগাস্ট থেকে জুলাই'য়ের মধ্যেই এটি বাজারে আসতে পারে। একাধিক নতুন ফিচার এতে দেওয়া হয়েছে। বাইক চার্জার, সেমি ডিজিটাল স্পিডোমিটার, বডি ব্যালেন্স প্রযুক্তি, অল ইন ওয়ান লক এবং সাইড স্ট্যান্ড ইন্ডিকেটরের মতো একাধিক নতুন ফিচার আছে এতে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications