Cheapest Bike: সবথেকে সস্তার বাইকে পাঁচটি বড় বদল করল সংস্থা! চিন্তা বাড়ল Splendor এর

Cheapest Bike: Honda র এন্ট্রি লেভেল কমিউটার বাইক Shine 100 বছর শুরুতেই অর্থাৎ 2025 এ একাধিক আপডেট করেছে। বছরের পর বছর Honda Shine 100 বাইকটি বিক্রির নিরিখে এক থেকে দশের মধ্যে থাকে। বিশেষ করে এই বাইকের দীর্ঘ মাইলেজ এবং দাম সব সময় নজর কাড়ে আম আদমির।

সম্প্রতি Shine 100-এ পাঁচটি বড় বদল করেছে Honda। প্রত্যেকদিনের জন্য সেরা এই বাইক। পাঁচটি এই বড় বদল আগামিদিনে এই বাইক চালানোর মজাকে দ্বিগুণ করে তুলবে। এক নজরে দেখে নেওয়া যাক কি কি বদল থাকছে এই বাইকে (Cheapest Bike) ।

Cheapest Bike

Cheapest Bike: বাইকের ফিচার

Honda Shine 100 এ টেলিস্কোপিক্ল ফ্রন্ট ফর্ক এবং ডুয়াল রিয়ার shock absorber দেওয়া হয়েছে। যা খারাপ রাস্তাতেই আরামদায়ক সফর দেবে। শুধু তাই নয়, সুরক্ষিত সফরের মজা নিতে পারবেন। ব্রেকিং সিস্টেম আরও আধুনিক দেওয়া হয়েছে। সামনে এবং পিছনে ড্রাম ব্রেক সেটআপ দেওয়া হয়েছে।

Cheapest Bike: দাম

সব জিনিসের দাম বাড়ছে! 2025 Honda Shine 100 এর দাম এখনও অনেকটাই আম আদমির নিয়ন্ত্রনে। এক্স শোরুম প্রাইস 68,767 টাকা। যদিও কলকাতায় এর দাম কিছুটা আলাদা হতে পারে। তবে তাও অনেকটাই সস্তা। 2025 Honda Shine 100- বাইকটিতে জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিন, কম রক্ষণাবেক্ষণ খরচ সব সময় এই বাইককে অন্যের থেকে আলাদা করে।

Cheapest Bike: ইঞ্জিন এবং পাওয়ার

2025 Honda Shine 100 এ আপডেটেড 98.98cc, সিঙ্গল সিলিন্ডার, এয়ার-কুল্ড, ফুয়েন ইনজেকটেড ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিন নতুন OBD2B নিয়মকে মেনে তৈরি করা হয়েছে। নিয়া এই প্রযুক্তির ইঞ্জিন দুষণ কম করে এবং আরও মাইলেজ বাড়াতে সাহায্য করে। শুধু তাই নয়, Shine 100 এ ব্যবহৃত ইঞ্জিন 7,500 আরপিএমে 7.3 বিএইচপি পাওয়ার এবং 5,000 আরপিএম 8 এনএমের টর্ক জেনারেট করতে পারে। প্রত্যেকদিনের ব্যবহারের জন্য সেরা এই বাইক।

Cheapest Bike: ডিজাইন এবং লুক্স

Shine 100 ডিজাইন এবং লুক্স নতুন প্রজন্মকে আকৃষ্ট করে। এতে বডি গ্রাফিক্স এবং স্লিকর ফ্রন্ট কাউলের সঙ্গে নয়া লুক দেওয়া হয়েছে। ব্ল্যাক-আউট অ্যালয় হুইল এবং অ্যালুমিনিয়াম গ্র্যাব রেল আরও এই বাইকের লুককে বাড়িয়ে তুলতে সাহায্য করেছে। একাধিক আকর্ষণীয় নতুন রঙে এই বাইক কেনা সম্ভব। ফ্যামেলি ক্লাসের জন্য বড় সিট দেওয়া হয়েছে। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ৯ লিটারের।

Cheapest Bike: সাইজ

সাইজ একটা বড়ফ ফ্যাক্টার। Honda তাদের সর্বাধিক বিক্রিত Shine 100 বাইকটিকে ফ্যামিলি ক্লাসের কথা মাথায় রেখেই তৈরি করেছে। এর লম্বা 1955 মিমি এবং চওড়া 754 মিমি। বাইকটির উচ্চতা ১০৫০ মিমি এবং হুইলবেস ১২৪৫ মিমি। বাইকটির ওজন মাত্র ৯৯ কিলোগ্রাম। ফলে সবাই চালাতে পারবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+