Business With Indian Rail: রেলস্টেশনে কীভাবে খুলবেন দোকান? কত ভাড়া? টেন্ডার পাওয়া যায় কীভাবে
Business With Indian Rail: প্রত্যেকদিন ভারতীয় রেলে কয়েক কোটি মানুষ যাত্রা করেন। আর এই ট্রেন সফরে বহু মানুষ স্টেশনেই দুপুর কিংবা রাতের খাবার খেয়ে নেন। ফলে দেশের বড় বড় স্টেশনগুলিই ব্যবসার বড় জায়গা।
ফলে অনেকেই চা থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার স্টল স্টেশনে খুলে মোটা অঙ্কের (Business With Indian Rail) রোজগার করেন। এমনকি রেলের পেন্ট্রি কার খুলেও মোটা অঙ্কের রোজগার করা সম্ভব।

Business With Indian Rail: কীভাবে টেন্ডারে আবেদন করবেন
নতুন প্রজন্ম এখন ব্যবসার দিকে ঝুঁকেছে! বিভিন্ন ধরনের ব্যবসা করে থাকেন। রেলের সঙ্গে যৌথ ভাবে স্টেশনে ব্যবসা করা সম্ভব। কিন্তু এই বিষয়ে অনেকেই জানেন না। আর তা না জানার জন্যে ব্যবসা করতে পারেন না অনেকেই। আর সেই সমস্ত তথ্যই এই প্রতিবেদনে আলোচনা করা হল। বিশেষ করে কীভাবে ট্রেন এবং রেলওয়ে স্টেশনে ফুড স্টল কিংবা পেন্ট্রিকার টেন্ডারের জন্যে আবেদন করা যায় তুলে ধরা হল। এক্ষেত্রে কত টাকা দিতে হবে তা জেনে নিন-
Business With Indian Rail: কত বিনিয়োগ
ট্রেনে কেটারিং টেন্ডার এবং রেলওয়ে স্টেশনে ফুড স্টল কিংবা যাত্রীদের প্রয়োজনীয় কোনও পণ্যের দোকান খুলতে গেলে একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হয়। ভারতীয় রেল এই বিষয়ে টেন্ডার জারি করে। আর তাতে আবেদন করতে হয়। আর তা পেলেই স্টেশনে দোকান খুলতে পারবেন। রেলস্টেশনে বিভিন্ন স্টলের দাম নির্ভর করে দোকানের ধরনের ওপর। বিশেষ করে দোকানের সাইজ, লোকেশনের উপর দাম ঠিক করে রেল। নুন্যতম ৪০ হাজার টাকা থেকে তিন লাখ টাকা পর্যন্ত দাম নেয় রেল।
Business With Indian Rail: নজর রাখুন টেন্ডার অপশনে
অনেক ক্ষেত্রে এই দাম শহর এবং স্টেশনের উপরেও নির্ভর করে। রেলে যাত্রীদের খাওয়া-দাওয়ার বিষয়টি দেখে IRCTC। আর তারাই অনেক ক্ষেত্রে দাম কিংবা অন্যান্য কিছু নির্ভর করে। বিশেষ করে IRCTC অ্যাপের বিষয়ে এই বিষয়ে আবেদন জানাতে পারেন। অ্যাপ কিংবা ভারতীয় রেলওয়ের সাইটে টেন্ডার অপশনে নজর রাখতে হবে। সেখানেই এই বিষয়ে আপডেট রাখতে হবে। এমনকি শর্তও জেনে নিতে হবে।
Business With Indian Rail: জরুরি নথি
স্টেশনে ফুড কিংবা স্টল খোলার ক্ষেত্রে আবেদনকারীর কাছে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি কার্ডের যে কোনও একটি প্রয়োজন। আরও বেশ কিছু তথ্য জমা দিতে হবে। এই বিষয়ে রেলের তরফে আরও বিস্তারিত জেনে নিতে পারেন। আর তা সংশ্লিষ্ট ওয়েবসাইটে।












Click it and Unblock the Notifications