Budget 2024: ২৩ জুলাই বাজেট পেশ! অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছে কী কী প্রত্যাশা করদাতাদের
Budget 2024: ২৩ জুলাই ২০২৪-২৫ আর্থিক বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মার্চের শুরুতে পেশ করা অন্তর্বর্তী বাজেটে তিনি করদাতাদের খুশি করতে পারেননি। ফলে পূর্ণাঙ্গ বাজেটে অর্থমন্ত্রীর কাছে প্রত্যাশা অনেক।
করদাতারা আশা করছেন, বাজেটে কর সংস্কারের পাশাপাশি মধ্যবিত্তদের স্বস্তি দেবে এবং তাদের সঞ্চয়ও বৃদ্ধি করবে। বিশেষজ্ঞরা বলছেন, এবারের বাজেটে নতুন কর ব্যবস্থায় সর্বোচ্চ করের হাার কমানো, স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানোর পাশাপাশি পুরনো কর ব্যবস্থায় সর্বোচ্চ করের হারের থ্রেশহোল্ড বাড়ানোর আশা করা হচ্ছে।

পাশাপাশি সরকার ২০২৩ সালের বাজেটে প্রবর্তিত হওয়া নতুন কর ব্যবস্থার অনুভূত ত্রুটিগুলি দূর করবে। কেননা নতুন কর ব্যবস্থা প্রত্যাশিত সংখ্যক করদাতাকে আকৃষ্ট করেনি। একনজরে দেখে নেওয়া যাক এবারের বাজেট থেকে বেতনভোগীদের প্রত্যাশাগুলি কীকী?
স্ট্যান্ডার্ড ডিডাকশন
অনেকেই আশা করছেন, পুরনো কর ব্যবস্থায় ৮০ সি ধারায় বর্তমানের কর ছাড়ের সীমা দেড় লক্ষ টাকা থেকে বাড়িয়ে দুই লক্ষ টাকা করা হবে। এছাড়াও স্ট্যান্ডার্ড ডিডাকশন বৃদ্ধি করা হবে বলে অনেকে আশা করছেন। তাহলে মুদ্রাস্ফীতি এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের মধ্যে স্বস্তি দেবে। এই মুহূর্তে স্ট্যান্ডার্ড ডিডাকশন হল পঞ্চাশ হাজার টাকা।
করের হার কমানো
২০২৩-এর বাজেটে নতুন কর ব্যবস্থায় পরিবর্তনগুলি এখনও করদতাদের তেমন আক্ৃষ্ট করেনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী, সেখানে সর্বোচ্চ করের হার ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করবেন বলেও আশা অনেকের।
কর কাটার সীমার পরিবর্তন
অনেকে আশা করছেন সরকার পুরনো কর ব্যবস্থায় সর্বোচ্চ করের হারে থ্রেশহোল্ড সীমা ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২০ লক্ষ টাকা করবে। এবং অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে ৮০ সি ধারার সীমা দেড় লক্ষ টাকা থেকেও বৃদ্ধি করা হবে।
বাড়িভাড়া ভাতা ও অন্য ভাতায় পরিবর্তন
বেতনভোগীরা আশা করছেন মেট্রোপলিটন এলাকায় বাড়িভাড়া ভাতায় ছাড় দেওয়া হবে। এর ফলে করযোগ্য আয় কমবে এবং যাঁরা ভাড়ার আবাসনে থাকেন, তাঁদের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাবে।
মূলধন লাভের সীমা পরিবর্তন
ট্রেডিংয়ে আগ্রহের কারণে, অনেকে আশা করছেন লং-টার্ম গেইন এক্সক্লুশন সিলিং একলক্ষ টাকা থেকে দেড় কিংবা দুই লক্ষ টাকা করা হবে।












Click it and Unblock the Notifications