Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Budget 2024: কেন্দ্রীয় বাজেটে বেতনভুকদের জন্য বাড়তে পারে স্ট্যান্ডার্ড ডিডাকশন! কেন তা জরুরি

Budget 2024: জুলাইয়ের দ্বিতীয়ার্ধে কেন্দ্রের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেট নিয়ে ইতিমধ্যেই অনেক প্রত্যাশা এবং জল্পনা তৈরি হয়েছে। প্রত্যাশার মধ্যে অন্যতম হল স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা বৃদ্ধি।

বেতনভুকদের জন্য প্রতিবছর ৪০ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন ২০১৮-র বাজেটে ফিরিয়ে আনা হয়। পরে ২০১৯-এর অন্তর্বর্তী বাজেটে সেই সীমা বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়। তারপর থেকে বিভিন্ন বছরে স্ট্যান্ডার্ড ডিটাকশন বাড়ানোর দাবি উঠেছে। কিন্তু আর করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা বাড়িয়ে একলক্ষ টাকা করতে পারেন।

standard deduction

স্ট্যান্ডার্ড ডিডাকশন কী?

স্ট্যান্ডার্ড ডিডাকশন বেতনভুক ব্যক্তিদের জন্য একটি ফ্ল্যাট ডিডাকশন। এই কর ছাড় দাবি করতে কারও কাছে কোনও প্রমাণ জমা দেওয়ার প্রয়োজন হয় না। সরকারি-বেসরকারি সব ক্ষেত্রের কর্মীরা এই ছাড় পেয়ে থাকেন।
২০২২-২৩ আর্থিক বছর পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিটাকশন পুরনো কর ব্যবস্থার অধীনে ছিল। তবে ২০২৩-২৪ থেকে তা নতুন কর ব্যবস্থাতেও যুক্ত হয়েছে।

পেনশনেও স্ট্যান্ডার্ড ডিডাকশন

শুধু বেতন থেকেই নয়, পেনশন থেকে আয়েও স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যায়। সেখানে শর্ত থাকে প্রাপ্ত পেনশন বেতন থেকে আয় শিরোনামে চার্জযোগ্য। যা অন্য উৎস থেকে আয়ঃএর অধীনে নয়। পেনশন প্রাপকের মৃত্যুর পরে যদি তা পারিবারিক পেনশন হয়, তাহলে সেই প্রাপক যে টাকা পান, তা অন্য উৎস থেকে আয় শিরোনামে চার্জ যোগ্য।

স্ট্যান্ডার্ড ডিডাকশন বৃদ্ধির দাবি কেন

স্ট্যান্ডার্ড ডিডাকশনে আরও উপকারী করতে এবং সঞ্চয়ে সাহায্য করতে স্ট্যান্ডার্ড ডিডাকশন বৃদ্ধি করা উচিত বলেই মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। সেই কারণে সরকার স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়াতে পারে বলে সম্ভাবনা তৈরি হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+