Interim Budget 2024 Live Updates: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে বৃহস্পতিবার সকাল ১১টায় সংসদে দাঁড়িয়ে ভোট অন অ্যাকাউন্ট বা অন্তর্বর্তী বাজেট পেশ করবেন। এটি পূর্ণাঙ্গ বাজেট নয়। ভোটের পর সরকার গঠিত হলে নবনির্বাচিত সরকার ২০২৪-২৫ সালের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। ভোটের বছরগুলিতে এইভাবেই বাজেট পেশের রীতি চলে আসছে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ইঙ্গিত দিয়েছেন, ভোটের আগে এই বাজেট হয়ত বড় কোনও চমক থাকবে না। তবু তা সত্ত্বেও বাজেট ঘিরে প্রত্যাশার পারদ চড়েই থাকে। এদিনের বাজেট সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য জানতে চোখ রাখুন এই পেজে।
Feb 01, 2024, 4:12 pm IST
বাজেট ২০২৪: বাজেট প্রশংসা কান্তর
নীতি আয়োগের প্রাক্তন সিইও অমিতাভ কান্ত এই অন্তর্বর্তী বাজেটের ভূয়সী প্রশংসা করেছেন। এই বাজেট কেন্দ্রের সরকারের দীর্ঘমেয়াদী উন্নয়নের পরিকল্পনাকেই বাস্তব রূপ দেবে বলে মনে করছেন তিনি। এই বাজেটে প্রতিবিম্বিত পরিকল্পনাই পরের পূর্ণাঙ্গ বাজেটে প্রতিফলিত হবে বলে তিনি মনে করছেন।
#WATCH | Former CEO NITI Aayog Amitabh Kant says, "The budget is very reflective of inclusive growth. It is reflective of the confidence of the government that will come into the long-term budget. It believes in micro-economic fundamentals. It believes in bringing financial… pic.twitter.com/3XGNY4fsGe
কথা ও কাজের মধ্যে বিস্তর ফারাক। মোদী সরকার এই ঠান্ডায় সাধারণ মানুষের প্রত্যাশার ওপরে ঠান্ডা জল ঢেলে দিয়েছে। বাজেট পেশের পর এভাবেই সমালোচনা করলেন শিবসেনা (উদ্ধব) নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী।
#WATCH | On the interim budget, Shiv Sena (UBT) MP Priyanka Chaturvedi says, "There is a huge difference between saying and doing, this is what we have been seeing for the last 10 years... There is nothing in it for the poor, women and youth. This budget has poured cold water on… pic.twitter.com/oR8GoKSuFN
নির্মলা সীতারমনের বাজেটকে ভোট বক্তৃতা বলে বর্ণনা করলেন কংগ্রেস নেতা সচিন পাইলট। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তব্যকেও রাজনৈতিক রঙ দেওয়া হয়েছে বলে জয়পুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেছেন সচিন।
#WATCH | On interim Budget, Congress leader Sachin Pilot in Jaipur says, "The Finance Minister's speech sounded like an election speech. The President's address was also used as political speech." pic.twitter.com/z2WRs5AMWw
অন্তর্বর্তী বাজেটকে দিশাহীন বলে মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। এই বাজেট আসন্ন ভোটকে মাথায় রেখে করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। বাজেটে কর্মসংস্থানের বিষয়টিও মোদী সরকার মাথায় রাখেনি বলে দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির।
#WATCH | On Union Interim Budget 2024-25, Congress MP Adhir Ranjan Chowdhury says, "Is this a budget to provide employment to the unemployed... This budget is nothing but to woo people in this year's Lok Sabha elections." pic.twitter.com/V7QcIXTRlR
এই বাজেটে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের মানোন্নয়নে জোর দেওয়া হয়েছে। কর্মসংস্থান তৈরির বিষয়ে জোর দেওয়া হয়েছে। তিন কোটি লাখপতি দিদি তৈরি করবে সরকার। ২ কোটি নতুন বাড়ি বানিয়ে দেওয়া হবে দরিদ্রদের।
PM Modi says, " This Budget stresses on empowerment of the poor and the middle class and creating of new employment opportunities for them. It has been announced to construct 2 crore more houses for the poor. We aim to have 3 crore 'Lakhpati Didis' now. ASHA and Aganwadi workers… pic.twitter.com/3FEw5iFB8G
এই বাজেট সবদিক থেকে পরিপূর্ণ ও প্রগতিশীল। উন্নত ভারতের অগ্রগতিকে এটি তরান্বিত করবে। যুব, দরিদ্র, মহিলা ও কৃষকের অগ্রগতিকে নিশ্চিত করার লক্ষ্যে এই সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
This interim budget is inclusive and innovative. It has confidence of continuity. It will empower all 4 pillars of Viksit Bharat- Yuva, Garib, Mahila and Kisan. This Budget gives the guarantee of making India a developed nation by 2047." pic.twitter.com/FtS7Azr1G4
এবারের অন্তর্বর্তী বাজেটে মাত্র ৫৮ মিনিট বক্তব্য রাখলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই যাবদকালে এটি তাঁর সবচেয়ে ছোট বাজেট বক্তৃতা। এর আগে অনেক দীর্ঘ বাজেট বক্তৃতা করার রেকর্ড রয়েছে নির্মলার।
Feb 01, 2024, 12:27 pm IST
Budget Highlights: বিদ্যুৎ সুবিধা ১ কোটি পরিবারকে
রুফটপ সোলারাইজেশনের মাধ্যমে ১ কোটি বাড়িতে ৩০০ ইউনিট ফ্রি বিদ্যুত প্রতি মাসে পৌঁছে দেওয়া হবে। বাজেটে এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
Feb 01, 2024, 12:16 pm IST
বাজেট ২০২৪: এফডিআই ইনফ্লো বেড়েছে
আর্তিক ঘাটতি জিডিপির ৫.১ শতাংশ। ২০১৪ থেকে ২০২৩ সালের মধ্যে এফডিআই ইনফ্লো ৫৯৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে গিয়েছে। যা আগের দশ বছরের তুলনায় প্রায় দ্বিগুন।
Feb 01, 2024, 11:57 am IST
Income Tax 2024: আয়করের হার অপরিবর্তিত
আয়করের সীমায় কোনও পরিবর্তন করল না কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। নির্মলা সীতারমন বললেন, 'আমি আয়করে কোনও পরিবর্তন করার প্রস্তাব করছি না। আমদানি শুল্ক সহ প্রত্যক্ষ ও পরোক্ষ করের হারের জন্য একই করের হার বজায় রাখার প্রস্তাব করছি।'।
No changes in Income Tax rates, Union Finance Minister Nirmala Sitharaman presents Interim Budget 2024-25. pic.twitter.com/H90QxEmaCt
৪০ হাজার রেলের বগিকে বন্দে ভারতে বদলে ফেলা হবে। বিমানবন্দর বাড়িয়ে ১৪৯-এ নিয়ে যাওয়া হবে। দেশীয় বিমান সংস্থাগুলি ১ হাজার নতুন বিমানের অর্ডার দিয়েছে।
Feb 01, 2024, 11:47 am IST
Budget 2024: পুরনো বাধা কাটিয়ে এগিয়েছে অর্থনীতি
২০১৪ সালের আগের সমস্ত বাধা আমরা সঠিক নীতি ও পদক্ষেপের মধ্য দিয়ে কাটিয়ে উঠতে পেরেছি। জুলাইয়ে আমরা যখন নতুন বাজেট করব তখন সেখানে আরও বিস্তারিত বিবরণ দেওয়া হবে, বিনিয়োগ বাড়ানো হবে।
Feb 01, 2024, 11:43 am IST
বাজেট ২০২৪: প্রতিরক্ষা ব্যয় বাড়ছে
প্রতিরক্ষা খাতে অনেকটা বিনিয়োগ বাড়াতে চলেছে কেন্দ্র সরকার। নতুন বাজেটে প্রতিরক্ষা ব্যয় ১১.১% বাড়িয়ে ১১.১১ লক্ষ কোটি টাকা করা হবে। যা হবে জিডিপির ৩.৪%।
Feb 01, 2024, 11:36 am IST
বাজেট আপডেট: আয়ুষ্মান ভারতের গণ্ডী বাড়ল
আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের আয়ুষ্মান ভারতের সুবিধার আওতায় আনা হবে। বাজেটে এমন কথাই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
FM Sitharaman announces, "The health cover under the Ayushman Bharat scheme will be extended to all ASHA and Anganwadi workers and helpers." pic.twitter.com/UDNmvoZxqz
গত দশ বছরে উচ্চশিক্ষায় মহিলাদের যোগদান ২৮ শতাংশ বেড়েছে। স্টেম কোর্সে ৪৩ শতাংশ যোগদান বেড়ছে যা সারা বিশ্বে সর্বোচ্চ। ফলে সার্বিকভাবে কর্মক্ষেত্রেও মহিলাদের যোগদান সর্বোচ্চ হারে বেড়েছে।
Feb 01, 2024, 11:28 am IST
কেন্দ্রীয় বাজেট ২০২৪: বাজেটে সবদিকে জোর সরকারের
এই সরকার জিডিপি, সরকার পরিচালনা, উন্নয়ন ও পারফরম্যান্সে জোর দিয়েছে। এশিয়ান গেমস ও প্যারা এশিয়ান গেমসে ২০২৩ সালে সবচেয়ে বেশি পদক এসেছে যা একটা রেকর্ড।
Feb 01, 2024, 11:25 am IST
Interim Budget 2024: যুব শক্তিতে জোর
স্কিল ইন্ডিয়া মিশনের মাধ্যমে ১.৪ কোটি যুবকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ৫৪ লক্ষ যুবকে নতুন ট্রেনিং দেওয়া হয়েছে। ৩ হাজার আইটিআই তৈরি হয়েছে। অনেকগুলি আইআইএম, আইআইটি আইআইআইটি তৈরি হয়েছে।
Feb 01, 2024, 11:20 am IST
বাজেট ২০২৪: সচল ভারতীয় অর্থনীতি
গত দশ বছরে ২৫ কোটির বেশি ভারতীয়কে দারিদ্রতার হাত থেকে বের করে আনা গিয়েছে। করোনাকালেও ভারতের অর্থনীতি সচল থেকে। যদিও বিশ্ব অর্থনীতি সেই সময়ে টলমল অবস্থা ছিল। কিন্তু ভারত সফলভাবে এই কঠিন সময়েও নিজেদের সঠিক পথে রেখে বিশ্বকে নেতৃত্ব দিয়েছে।
Feb 01, 2024, 11:18 am IST
Budget 2024: মানুষের জীবনযাত্রা সহজ
ভারতীয় অর্থনীতি সঠিক পথে রয়েছে। অর্থনীতি ভালো করছে। মানুষের হাতে টাকা আসছে। মানুষ নিজের মতো করে খরচ করতে পারছে। মানুষের জীবনযাত্রা অনেক সহজ হয়েছে।
Feb 01, 2024, 11:12 am IST
কৃষককে সুবিধা
পিএম কিষাণ যোজনার মাধ্যমে ১১ কোটির বেশি কৃষককে সুবিধা। ফসল বিমার মাধ্যমে ৪ কোটির বেশি কৃষককে সুবিধা দিয়েছে মোদী সরকার। কৃষকই আমাদের অন্নদাতা। এই কথা আমাদের সরকার সবসময় মাথায় রেখে কাজ করেছে।
Feb 01, 2024, 11:10 am IST
গরিব কল্যাণে জোর
আমরা সামাজিক ন্যায়ে জোর দিয়েছি। আমরা দুর্নীতি কমানোয় জোর দিয়েছি। আমরা সরকারি প্রকল্পগুলির মধ্য দিয়ে পরিষেবাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। গরিব কল্যাণ মানে দেশের কল্যাণ। আমরা গরিবের পকেটে টাকা দিতে চাই। দরিদ্রদের আর্থিক ক্ষমতা বাড়লে আদতে সার্বিক সমান উন্নয়ন সম্ভব।
Feb 01, 2024, 11:07 am IST
সরকারের সবদিকে গুরুত্ব
সমাজের সমস্ত মানুষ যাতে উপকৃত হতে পারেন সেজন্য আমরা সচেষ্ট হয়েছি। আমরা খাদ্য-স্বাস্থ্যকে জোর দিয়েছি। আমরা দেশের যুব সমাজ ও দরিদ্রদের বিশেষ গুরুত্ব দিয়েছি। ২০৪৭ সালের মধ্যে আমরা এমন ভারত চাই যেখানে সকলে সমান সুবিধা পাবেন। সামাজিক ন্যায় দিতে এই সরকার দায়বদ্ধ। আমরা সেই পদক্ষেপই করেছি।
Feb 01, 2024, 11:04 am IST
মানুষের আশীর্বাদ এই সরকারকে
ভারতীয় অর্থনীতি গত দশ বছরে বিরাট পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। অনেক নতুন উদ্যোগ শুরু হয়েছে। মানুষ এই সরকারকে আশীর্বাদ করেছেন। আমাদের লক্ষ্য সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে সুস্থ ও স্বচ্ছল ভারত তৈরি করা।
Feb 01, 2024, 11:02 am IST
বাজেট পেশ সীতারমনের
শুরু হচ্ছে অন্তর্বর্তী বাজেট পেশ। বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। স্পিকার ওম বিড়লা আমন্ত্রণ জানালেন সীতারমনকে।
সংসদ টিভি এবং দুরদর্শনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের লাইভ দেখা যাবে।
Feb 01, 2024, 10:50 am IST
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত
বাজের পেশের আগে রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাত অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের।
Union Minister of Finance and Corporate Affairs Nirmala Sitharaman along with Ministers of State Dr Bhagwat Kishanrao Karad and Pankaj Chaudhary and senior officials of the Ministry of Finance called on President Droupadi Murmu at Rashtrapati Bhavan before presenting the Union… pic.twitter.com/o2UrUCRuaH
কেন্দ্রীয় বাজেটের আগে বাণিজ্যিক এলপিজির দাম বৃদ্ধি
এদিন থেকে তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজির সিলিন্ডারের দাম বৃদ্ধি করেছে। যা বিভিন্ন শহরে বিভিন্ন রকমের।
Feb 01, 2024, 10:20 am IST
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর হাতে বহি-খাতা
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে এদিন রয়েছে বহি-খাতা, যা আসলে লাল কাপড়ে মোড়া একটি ট্যাবলেট
Feb 01, 2024, 9:43 am IST
সেনসেক্স ইতিবাচক রিটার্ন দিয়েছে
গত পাঁচ বাজেটে চারবার সেনসেক্স ইতিবাচক রিটার্ন দিয়েছে।
READ MORE
1:25 AM, 1 Feb
সকাল ১১টায় বাজেট পেশ
বৃহস্পতিবার সকাল ১১টায় সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মহিলা অর্থমন্ত্রী হিসাবে রেকর্ড সংখ্যকবার তিনি বাজেট পেশ করেছেন।
1:28 AM, 1 Feb
কীভাবে এসেছে বাজেট শব্দ
বাজেট কথাটি এসেছে ‘Bougette’ থেকে। এটি এসেছে ফরাসি শব্দ থেকে। এর অর্থ হল ছোট চামড়ার ব্রিফকেস। ভারতে প্রথম ১৮৬০ সালের ৭ এপ্রিল বাজেট পেশ করা হয়েছিল। ইস্ট-ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশ ক্রাউনে ভারতীয় প্রশাসন হস্তান্তরের ঠিক ২ বছর পর পেশ হয়েছিল বাজেট। বাজেট পেশ করেছিলেন ফিনান্স মেম্বার জেমস উইলসন।
1:28 AM, 1 Feb
ইন্দিরা গান্ধীর পরে নির্মলা সীতারমন
প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রথম মহিলা দেশে বাজেট পেশ করেছিলেন। তারপর দ্বিতীয় মহিলা নির্মলা সীতারামন যিনি বাজেট পেশ করেছেন।
1:29 AM, 1 Feb
প্রথম বাজেট পেশ কবে?
স্বাধীন ভারতে প্রথম অর্থাৎ ১৯৪৭ সালের ২৬ নভেম্বর দেশের প্রথম অর্থমন্ত্রী আর কে শনমুখম শেট্টি প্রথম বাজেট পেশ করেছিলেন।
6:21 AM, 1 Feb
নির্মলা সীতারমনের দিকে তাকিয়ে
সমস্ত চোখ এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের দিকে, কেননা তিনি নরেন্দ্র মোদী প্রশাসনের দ্বিতীয় দফার ফেশ বাজেট পেশ করতে চলেছেন
6:23 AM, 1 Feb
কোনও বড় ঘোষণা থাকবে না, বলেছিলেন অর্থমন্ত্রী
এর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছিলেন, এই বাজেট অন্তর্বর্তীকালীন হওয়ায় কোনও বড় ঘোষণা থাকবে না। পুর্নাঙ্গ বাজেটের জন্য জুলাই ২০২৪ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
7:13 AM, 1 Feb
তিন থেকে সাড়ে তিন লক্ষ কোটি টাকার শিল্প মূলধন তৈরির আশা
প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিম তিন থেকে সাড়ে তিন লক্ষ কোটি টাকার শিল্প মূলধন তৈরির আশা। এটি পরবর্তী ৩-৪ বছরে মোট শিল্প মূলধনের ৮-১০ শতাংশ গঠন করবে বলেও আশা।
8:34 AM, 1 Feb
রাষ্ট্রপতির ভাষণের প্রশংসায় জেপি নাড্ডা
বিজেপি সভাপতি জেপি নাড্ডা বাজেট অধিবেশনের আগে রাষ্ট্রপতির ভাষণের প্রশংসা করে বলেছেন, সেখানে উন্নত ভারত গড়তে পথ প্রশস্ত করতে সরকারের প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে।
8:36 AM, 1 Feb
বাড়তে পারে এমজিএনআরইজিএ-র বরাদ্দ
চাহিদা বেশি থাকায় এমজিএনআরইজিএ-তে বরাদ্দ বৃদ্ধি করতে পারে মোদী সরকার।
8:59 AM, 1 Feb
অর্থমন্ত্রকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী
সচিব ও ডেপুটিকে সঙ্গে নিয়ে অর্থমন্ত্রকে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
9:29 AM, 1 Feb
কী কী সস্তা হতে পারে
মনে করা হচ্ছে এবারের বাজেটে টেলিভিশন সেট, স্মার্টফোন, কম্পোজড গ্যাস, চিংড়ি খাবার, কৃত্তিম পদ্ধতিতে তৈরি হিরে, লিথিয়ামের সস্তা হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যে জিনিসগুলি সস্তা হতে শুরু করবে বলে মনে করা হচ্ছে তাতে সাধারণ মানুষ বা আমজনতার কী খুব একটা সুরাহা হবে তা িনয়ে সংশয় থেকে যাচ্ছে।
9:32 AM, 1 Feb
কোন কোন জিনিস দামী হতে পারে
যেসব জিনিসের দাম এই বাজেটে বাড়ানো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সেই তালিকায় রয়েছে সিগারেট, বাইসাইকেল, ইমিটেশন জুয়ালারি,বিমান ভাড়া, ইলেকট্রিকের চিমনি, তামার সামগ্রি, টেক্সটাইল বা পোশাক। অর্থাৎ দাম বৃদ্ধির তালিকায় থাকা জিনিসগুলি সরাসরি সাধারণ মানুষের উপরে প্রভাব ফেলবে।
9:41 AM, 1 Feb
বাজেট থেকে কোনও প্রত্যাশা নেই
এবারের কেন্দ্রীয় বাজেট থেকে কোনও প্রত্যাশা নেই, বলছেন তেলেঙ্গানার প্রাক্তন মন্ত্রী নিরঞ্জন রেড্ডি
9:43 AM, 1 Feb
সেনসেক্স ইতিবাচক রিটার্ন দিয়েছে
গত পাঁচ বাজেটে চারবার সেনসেক্স ইতিবাচক রিটার্ন দিয়েছে।
10:20 AM, 1 Feb
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর হাতে বহি-খাতা
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে এদিন রয়েছে বহি-খাতা, যা আসলে লাল কাপড়ে মোড়া একটি ট্যাবলেট
10:21 AM, 1 Feb
কেন্দ্রীয় বাজেটের আগে বাণিজ্যিক এলপিজির দাম বৃদ্ধি
এদিন থেকে তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজির সিলিন্ডারের দাম বৃদ্ধি করেছে। যা বিভিন্ন শহরে বিভিন্ন রকমের।
10:50 AM, 1 Feb
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত
বাজের পেশের আগে রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাত অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের।
Union Minister of Finance and Corporate Affairs Nirmala Sitharaman along with Ministers of State Dr Bhagwat Kishanrao Karad and Pankaj Chaudhary and senior officials of the Ministry of Finance called on President Droupadi Murmu at Rashtrapati Bhavan before presenting the Union… pic.twitter.com/o2UrUCRuaH
শুরু হচ্ছে অন্তর্বর্তী বাজেট পেশ। বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। স্পিকার ওম বিড়লা আমন্ত্রণ জানালেন সীতারমনকে।
11:04 AM, 1 Feb
মানুষের আশীর্বাদ এই সরকারকে
ভারতীয় অর্থনীতি গত দশ বছরে বিরাট পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। অনেক নতুন উদ্যোগ শুরু হয়েছে। মানুষ এই সরকারকে আশীর্বাদ করেছেন। আমাদের লক্ষ্য সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে সুস্থ ও স্বচ্ছল ভারত তৈরি করা।
11:07 AM, 1 Feb
সরকারের সবদিকে গুরুত্ব
সমাজের সমস্ত মানুষ যাতে উপকৃত হতে পারেন সেজন্য আমরা সচেষ্ট হয়েছি। আমরা খাদ্য-স্বাস্থ্যকে জোর দিয়েছি। আমরা দেশের যুব সমাজ ও দরিদ্রদের বিশেষ গুরুত্ব দিয়েছি। ২০৪৭ সালের মধ্যে আমরা এমন ভারত চাই যেখানে সকলে সমান সুবিধা পাবেন। সামাজিক ন্যায় দিতে এই সরকার দায়বদ্ধ। আমরা সেই পদক্ষেপই করেছি।
11:10 AM, 1 Feb
গরিব কল্যাণে জোর
আমরা সামাজিক ন্যায়ে জোর দিয়েছি। আমরা দুর্নীতি কমানোয় জোর দিয়েছি। আমরা সরকারি প্রকল্পগুলির মধ্য দিয়ে পরিষেবাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। গরিব কল্যাণ মানে দেশের কল্যাণ। আমরা গরিবের পকেটে টাকা দিতে চাই। দরিদ্রদের আর্থিক ক্ষমতা বাড়লে আদতে সার্বিক সমান উন্নয়ন সম্ভব।
11:12 AM, 1 Feb
কৃষককে সুবিধা
পিএম কিষাণ যোজনার মাধ্যমে ১১ কোটির বেশি কৃষককে সুবিধা। ফসল বিমার মাধ্যমে ৪ কোটির বেশি কৃষককে সুবিধা দিয়েছে মোদী সরকার। কৃষকই আমাদের অন্নদাতা। এই কথা আমাদের সরকার সবসময় মাথায় রেখে কাজ করেছে।
11:18 AM, 1 Feb
Budget 2024: মানুষের জীবনযাত্রা সহজ
ভারতীয় অর্থনীতি সঠিক পথে রয়েছে। অর্থনীতি ভালো করছে। মানুষের হাতে টাকা আসছে। মানুষ নিজের মতো করে খরচ করতে পারছে। মানুষের জীবনযাত্রা অনেক সহজ হয়েছে।
11:20 AM, 1 Feb
বাজেট ২০২৪: সচল ভারতীয় অর্থনীতি
গত দশ বছরে ২৫ কোটির বেশি ভারতীয়কে দারিদ্রতার হাত থেকে বের করে আনা গিয়েছে। করোনাকালেও ভারতের অর্থনীতি সচল থেকে। যদিও বিশ্ব অর্থনীতি সেই সময়ে টলমল অবস্থা ছিল। কিন্তু ভারত সফলভাবে এই কঠিন সময়েও নিজেদের সঠিক পথে রেখে বিশ্বকে নেতৃত্ব দিয়েছে।
11:25 AM, 1 Feb
Interim Budget 2024: যুব শক্তিতে জোর
স্কিল ইন্ডিয়া মিশনের মাধ্যমে ১.৪ কোটি যুবকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ৫৪ লক্ষ যুবকে নতুন ট্রেনিং দেওয়া হয়েছে। ৩ হাজার আইটিআই তৈরি হয়েছে। অনেকগুলি আইআইএম, আইআইটি আইআইআইটি তৈরি হয়েছে।
11:28 AM, 1 Feb
কেন্দ্রীয় বাজেট ২০২৪: বাজেটে সবদিকে জোর সরকারের
এই সরকার জিডিপি, সরকার পরিচালনা, উন্নয়ন ও পারফরম্যান্সে জোর দিয়েছে। এশিয়ান গেমস ও প্যারা এশিয়ান গেমসে ২০২৩ সালে সবচেয়ে বেশি পদক এসেছে যা একটা রেকর্ড।
11:32 AM, 1 Feb
বাজেট ২০২৪: মহিলাদের যোগদান বেড়েছে
গত দশ বছরে উচ্চশিক্ষায় মহিলাদের যোগদান ২৮ শতাংশ বেড়েছে। স্টেম কোর্সে ৪৩ শতাংশ যোগদান বেড়ছে যা সারা বিশ্বে সর্বোচ্চ। ফলে সার্বিকভাবে কর্মক্ষেত্রেও মহিলাদের যোগদান সর্বোচ্চ হারে বেড়েছে।
11:36 AM, 1 Feb