বাজেটে তিন মূল ক্ষেত্র পরিকাঠামো-রেল-বিদ্যুতে বিপুল বিনিয়োগের আশা! কত হতে পারে সেই অঙ্ক, কী বলছেন বিশেষজ্ঞরা
অন্তর্বর্তী হলেও অনেকেরই দৃষ্টি রয়েছে বৃহস্পতিবারের সাধারণ বাজেটের দিকে। বিশেষ করে পরিকাঠামো, রেল ও বিদ্যুৎ ক্ষেত্রকে সরকার কতটা গুরুত্ব দেয়, তা দিকে তাকিয়ে বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, অন্তর্বর্তী বাজেটে এই সব ক্ষেত্রগুলিতে সরকারি ব্যয়ের ধারাবাহিকতা বজায় থাকবে।
তাঁরা আরও বলছেন, রেলওয়ে ক্যাপেক্সের পাশাপাশি কেন্দ্রীয় সরকার ক্যাপেক্স বৃদ্ধির দিকে জোর দেবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার গত পাঁচ বছরে মূলধনী ব্যয় তিনগুণ পর্যন্ত বৃদ্ধি করেছে। যা এবারের অব্যাহত থাকবে বলে আশাপ্রকাশ করছেন বিশেষজ্ঞরা। রাস্তা, রেলপথ ও শহুরে পরিকাঠামো খাতে বিশেষ জোর দিয়ে ১১১ ট্রিলিয়ন বিনিয়োগের ব্যাপারে আশা করছেন তারা

সড়ক-রেল
বিশেষজ্ঞরা সড়ক ও রেলপথের জন্য বাজেট বরাদ্দ ৫-১০ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিচ্ছেন। এইসব ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর দেওয়া হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কেউ কেউ আবার বলছেন, সরকারি বিনিয়োগ সীমিত হওয়া সত্ত্বেও সড়ক ও রেলপথে বিনিয়োগে আধিপত্য বজায় থাকবে। রেলে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
বিদ্যুৎ
বিশেষজ্ঞরা এনটিপিসির মতো বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির আশা করছেন। তাঁরা বলছেন, বাজেট বিদ্যুৎ ক্ষেত্রে সংস্কারে বিশেষ ভূমিকা নেবে। বিদ্যুৎ ক্ষেত্রে সংস্কারের পশাপাশি পুনর্নবীকরণযোগ্য শক্তিতে বিনিয়োগ বৃদ্ধি পাবে বলে আশা করছেন তাঁরা।
বিশেষজ্ঞরা বলছেন, সরকারের আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ক্রমাগত বিনিয়োগের মাধ্যমে বৃদ্ধিকে টিকিয়ে রাখার লক্ষ্য অক্ষুণ্ণ থাকবে। এক্ষেত্রে বাজেটে অন্তত ২০ শতাংশ বৃদ্ধির আশা করছেন তাঁরা। ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন-এর সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার আগামী বছরগুলিতে পর্যায়ক্রমে ক্যাপেক্সের রূপরেখা দিয়ে একটি কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করবে।












Click it and Unblock the Notifications