Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Billionaire Babumoshai: এই মাড়োয়ারি ব্যবসায়ীই বাংলার সবথেকে ধনী, সম্পদ শুনলে চমকে যাবেন

তিনি বিলিয়নেয়ার বাবুমশায়। এক মাড়োয়ারি ব্যবসায়ী। এই ব্যবসায়ীই বাংলার সবথেকে ধনী ব্যক্তি। তাঁর সম্পদও চমকে দেওয়ার মতো। কত টাকার মালিক তিনি। তিনি ৪৬ব হাজার কোটি টাকার মালিক। বাংলার এই ধনকুবেরের নাম জানেন, জানেন তিনি কীসের ব্যবসায়ী?

বর্তমানে তিনি ৯২ বছর পার করেছেন। এই বয়সেও তিনি এমন একটি কোম্পানি চালান যার বাজার মূল্য ৮৯,৭৫০ কোটি টাকা। এই কোম্পানির সবথেকে বড়ো শেয়ারের মালিক তিনি। তাঁর সম্পদের মূল্য বর্তমানে ৫৬ হাজার কোটি টাকা।

Billionaire Babumoshai

এই বিলিয়নেয়ার মাড়োয়ারি বাবুমশায় হলেন বেণুগোপাল বাঙ্গুর। তিনি শ্রী সিমেন্টের চেয়ারম্যান। শ্রী সিমেন্টের সবথেকে বেশি শেয়ার হোল্ড করে তিনি বাংলার সবথেকে ধনী ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তিনি মাড়োয়ারি, কিন্তু আদতে বাঙালি। কলকাতায় জন্মগ্রহণকারী ধনকুবের।

৯২ বছর বয়সি ধনকুবের ফোর্বসের ধনী ভারতীয়দের তালিকায় ২০ নম্বরে রয়েছেন। একটা সময় বাঙ্গুর সাম্রাজ্য ভারতের বৃহত্তম পারিবারিক ব্যবসায়ী গোষ্ঠী মধ্যে একটি বিশেষ স্থান দখল করেছিল। বেণুগোপাল বাঙ্গুরের দাদু মুঙ্গিরাম বাঙ্গুর ছিলেন একজন স্টক ব্রোকার। তিনি আর তাঁর ভাই রামকুয়ার বাঙ্গুর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল সেই সাম্রাজ্য।

পরবর্তীকালে এই কোম্পানিটি ১৯৯১ সালে বলভদ্রদাস বাঙ্গুর, নিবাস বাঙ্গুর, কুমার বাঙ্গুর, বেণুগোপাল বাঙ্গুর (মুঙ্গী রামের সকল নাতি), লক্ষ্মীনিবাস বাঙ্গুর (রাম কুয়ারের নাতি)-র নামে পাঁচটি বিভাগে বিভক্ত হয়ে যায়। উত্তরাধিকারসূত্রে পাওয়া সেই সম্পত্তিকেই বেণুগোপাল উন্নীত করেন।

জয়পুরে বেনু গোপাল বাঙ্গুরের দাদা শ্রী সিমেন্টস প্রতিষ্ঠা করেছিলেন ১৯৭৯ সালে। তিনি একটি উইল হিসাবে শ্রী সিমেন্টের ৬৫ শতাংশের মালিকানা অংশ রেখেছিলেন, যা তাঁকে কোম্পানির চেয়ারম্যান পদ অর্জনের ক্ষমতা দিয়েছিল। ব্যবসাটি বাঙ্গুর সিমেন্ট নামেও পরিচিত।

Billionaire Babumoshai

এই সিমেন্ট ব্যবসা ভারতে তৃতীয় বৃহত্তম সিমেন্ট ব্যবসায় পরিণত হয়েছে। ব্যবসাটি ভারতে সবচেয়ে সাশ্রয়ী সিমেন্ট উৎপাদনকারী হিসেবে পরিচিত। ৩৫৪৩ কোটি টাকা থেকে বর্তমানে ১৪১৬৫ কোটি টাকায় পৌঁছেছে কোম্পানির রাজস্ব। ২০১০ সাল থেকে কোম্পানির রাজস্ব চার গুণ বেড়েছে। এখন এই ব্যবসাটি রুফন, বাঙ্গুর পাওয়ার, শ্রী জং রোধক এবং রকস্ট্রং নামে সিমেন্ট উৎপাদন ও বাজারজাত করে।

বেণুগোপাল বাঙ্গুর কলকাতার বাসিন্দা। মাড়োয়ারি ব্যবসায়ী পরিবার থেকে তিনি উঠে এসেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অনার্সসহ বিকম পাস করেন তিনি। তিনি তৎকালীন কলকাতার প্রথম স্নাতকদের একজন। বেণুগোপাল বাঙ্গুরের কলকাতার বাসভবনটি ৫১ হাজার বর্গফুট এলাকাজুড়ে রয়েছে।

সেই ভবনে রয়েছে হোম থিয়েটার, জিম এবং একটি মন্দির। সেই মন্দিরে রয়েছে হিন্দু দেবতা ভগবান ভেঙ্কটেশ। ৯২ বছর বয়সে এসে তিনি তাঁর বংশধরদের ব্যবসা সাম্রাজ্যের পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। বর্তমানে ব্যবসা পরিচালনা করছেন হরিমোহন বাঙ্গুর। তিনি আইআইটি মুম্বইয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ার ডিগ্রিধারী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+