ছোট ব্যবসা করার ক্ষেত্রে আপনার জন্যে বড়সড় খবর! ২৫ লাখ টাকা পর্যন্ত লোন দিচ্ছে SBI
করোনা পরিস্থিতির মধ্যে তলানিতে দেশের অর্থনীতি। চাকরির বাজারও খারাপ। বহু জায়গাতে কর্মী ছাঁটাই কিংবা বেতন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অবস্থায় অনেকেই ছোট ব্যবসার দিকে নজর দিতে শুরু করেছে।
করোনা পরিস্থিতির মধ্যে তলানিতে দেশের অর্থনীতি। চাকরির বাজারও খারাপ। বহু জায়গাতে কর্মী ছাঁটাই কিংবা বেতন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অবস্থায় অনেকেই ছোট ব্যবসার দিকে নজর দিতে শুরু করেছে।
শুধু ব্যবসার কথা ভাবলেই তো হলো না প্রয়োজন টাকার। সেটা কীভাবে আসবে? আর এই জায়গাতে মানুষের পাশে দাঁড়াতে চাইছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
দেশের বৃহত্তম এই রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক ফান্ডিং দিয়ে সাহায্য করবে। এসবিআই তাদের Simplified Small Business Loan-এর মাধ্যমে ২৫ লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারেন কোনও ব্যক্তি।
এই লোন service activity কিংবা manufacturing সংক্রান্ত কোনও ব্যবসার ক্ষেত্রে এই লোনের সুবিধা পাওয়া যাবে। এই প্রতিবেদনে লোনের বিষয়ে আরও বিস্তারিত ভাবে জানানো হল-

লোন পাওয়ার লিমিট কত?
এসবিআই ওয়েবসাইটে বিস্তারিত ভাবে জানানো রয়েছে। এই স্কিমে নুন্যতম ১০ লাখ টাকা লোন পাওয়া যাবে। শুধু তাই নয়, সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত লোন পাওয়া যাবে। তবে এই লোন পাওয়ার ক্ষেত্রে collateral security দেওয়ার প্রয়োজন হয়ে থাকে। যা কিনা লোন অ্যামাউন্টের ৪০ শতাংশ হতে হবে। এই লোন পেতে গেলে নিকটস্থ কোনও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনও শাখাতে যোগাযোগ করতে পারেন।

লোনের সুদের হার এবং মেটানোর সময়সীমা
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের সমস্ত মাইক্রো, স্মোল এবং মিডিয়াম ইন্টারপ্রাইজ লোনের সমস্ত ফ্লটিং রেট সমস্ত External Benchmark Based Lending Rate (EBLR) এর সঙ্গে লিঙ্ক করয়ে দিয়েছে। লোনের টাকার উপর নির্ভর করবে কত টাকা সুদ তার উপর দেওয়া হবে। এসবিআইয়ের MSME লোনের EBLR-এর অনুযায়ী সুদের হার 11.05 শতাংস থেকে শুরু হতে পারে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই লোনের স্কিমের রিপেমেন্ট ৬০ মাস পর্যন্ত। অর্থাৎ ৫ বছর মধ্যে এই লোনের টাকা মেটাতে হবে।

লোনের প্রসেসিং ফি!
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়েবসাইটে লোন কীভাবে নেবেন। কত টাকা নেবেন। তার সুদ কত সমস্ত কিছু দেওয়া রয়েছে। ব্যাঙ্কে শাখাতে না গেলেও চলবে। তবুও এই প্রতিবেদনে বিস্তারিত ভাবে জানানো হল। সিম্লিফাইড স্মল বিজনেস লোনের জন্যে ৭৫০০ টাকা পর্যন্ত প্রসেসিং ফিস নেওয়া হয়ে থাকে। প্রসেসিং চার্জ ছাড়াও এম চার্জ, ডকুমেন্টেশন চার্জ, রেমিটেন্স চার্জ সহ একাধিক চার্জও ধরা আছে এই টাকার মধ্যে। আলাদা ভাবে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই।

কেমন ভাবে এই লোন পাওয়া যাবে
যদি এই লোনের জন্যে আবেদন করতে চান তাহলে তাহলে অন্তত পাঁচ বছর ওই ব্যবসা করতে হবে সংশ্লিষ্ট ওই ব্যক্তিকে। যদি আপনার ব্যবসা ভাড়া নেওয়া কোনও জায়গাতে চলে তাহলে ওই জমির মালিকের সঙ্গে rent agreement থাকতে হবে। অন্তত দুবছরে লেনদেন হয়েছে এমন কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে। তাতে অন্তত ১০ বছর ১ লাখ টাকার কাছাকাছি থাকতে হবে।












Click it and Unblock the Notifications