Windfall Tax নিয়ে বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের! স্বস্তি ডিজেল এবং ATF-এর উপরেও
দেশীয় অপরিশোধিত তেলের উপর উইন্ডফল ট্যাক্সে বড়সড় কাটছাঁট করল কেন্দ্রীয় সরকার। এমনকি ডিজেলের শুল্কেও বড়সড় ছাড়ের ঘোষণা করেছে। সরকারের এই সিদ্ধান্ত আজ অর্থাৎ শুক্রবার থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে
Windfall Tax : দেশীয় অপরিশোধিত তেলের উপর উইন্ডফল ট্যাক্সে বড়সড় কাটছাঁট করল কেন্দ্রীয় সরকার। এমনকি ডিজেলের শুল্কেও বড়সড় ছাড়ের ঘোষণা করেছে। সরকারের এই সিদ্ধান্ত আজ অর্থাৎ শুক্রবার থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে সরকারের তরফে একটি বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।
আর সেই মতো ONGC-এর মতো রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলির কর প্রতি টন প্রতি ৪,৯০০ টাকা থেকে ১,৭০০ টাকা প্রতি টনে নেমে এসেছে। এইস সিদ্ধান্তে তেল উৎপাদক সংস্থাগুলিও স্বস্তি পাবে বলে মনে করা হচ্ছে।
Government slashes windfall tax on diesel, ATF | The tax on domestic crude oil export has been reduced to Rs 1,700 per tonne from the existing Rs 4,900 per tonne, as per government notification. Tax on ATF has been reduced to Rs 1.5 per litre from Rs 5 per litre. pic.twitter.com/VJeu59jkSk
— ANI (@ANI) December 16, 2022

প্রত্যক্ষ সুবিধা পাবেন
অন্যদিকে উইন্ডফল ট্যাক্স সংশোধনের অংশ হিসাবে সরকার ডিজেলের উপর রপ্তানি কর ৮ টাকা থেকে কমিয়ে পাঁচ টাকা করেছে। যদিও এই করের মধ্যে সড়ক পরিকাঠামো সংক্রান্ত একটি কর যুক্ত করা হয়েছে বলেই খবর। অন্যদিকে বিজ্ঞপ্তি অনুযায়ী বিমানের জ্বালানির ক্ষেত্রেও উইন্ডফল ট্যাক্সকে প্রতি লিটারে পাঁচ টাকা কমিয়ে লিটার প্রতি 1.5 টাকা করে দিয়েছে।
এই সিদ্ধান্ত সাধারণ মানুষের উপর সরাসরি প্রভাব না ফেললেও প্রত্যেক্ষ ভাবে এর সুবিধা ভোগ করতে পারবেন বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।

আগেও সরকার এই সিদ্ধান্ত নিয়েছে
চলতি মাসের ১লা ডিসেম্বর সরকার Winddfall Tax নিয়ে একটি উচ্চপর্যায়ের একটি সমীক্ষা বৈঠকে বসেছিল। আর এরপরেই কেন্দ্রীয় সরকার বেশ কিছু সিদ্ধান্ত নেয়। যেমন দেশীয় অপরিশোধিত তেল বিক্রির উপর কর প্রতি টন 10,200 থেকে কমিয়ে 4,900 টাকা করা হয়। অন্যদিকে পেট্রোলের উপর Winddfall Tax ছাড় দেওয়া হয়। অন্যদিকে এটিএফ-এর উপর ট্যাক্স রাখা হয়েছিল প্রতি লিটার ৫ টাকা।

অনেকটাই কম হয় কর
সরকার Winddfall Tax প্রায় দু'সপ্তাহ অন্তর সংশোধন করছে। নয়া সংশোধনের পর দেশীয় ভাবে উৎপাদিত তেলের ওপর কর কমানো হয়েছে প্রায় ৬৫ শতাংশ। ভারতে প্রথমবারের জন্যে ১লা জুলাই এই Winddfall Tax লাঘু করে। আর সেই সময়ে পেট্রোল এবং এটিএফের উপর ছয় টাকা প্রতি লিটার ( ১২ মার্কিন ডলার প্রতি ব্যারল) এবং ডিজেলের উপর ১৩ টাকা প্রতি লিটার ( ২৬ মার্কিন ডলার প্রতি ব্যারল) রপ্তানি শুল্ক আরোপ করা হয়। একই সময়ে, অপরিশোধিত দেশীয় তেল উৎপাদনের উপর টন প্রতি 23,250 টাকা (ব্যরেল প্রতি USD 40) একটি উইন্ডফল লাভ ট্যাক্স আরোপ করা হয়েছিল।
তবে নয়া সংশোধনের পর কি দাম কমবে? আশায় আম আদমি।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications