মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে শেয়ারবাজারে বড় ধস! রেড জোনে সেনসেক্স, নিফটি
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব এ বার একেবারে স্পষ্ট দালাল স্ট্রিটে। আজ, বুধবার লেনদেন শুরু হওয়ার পরেই বিক্রির চাপে ভেঙে পড়ে বাজার। এক ঝটকায় প্রায় ১,৫০০ পয়েন্ট হারিয়ে সেনসেক্স নেমে যায় ৭৮,৫৯৪-এ। প্রায় নয় মাসের মধ্যে প্রথমবার ৭৯ হাজারের নীচে নেমে যায় সেনসেক্স। নিফটি ৫০-ও ৪৮৫ পয়েন্ট কমে গিয়ে ২৪,৪০০ ছুঁয়ে ফেলে, প্রায় ১.৯৫ শতাংশ পতন।

গত সোমবার থেকেই সূচকে চাপ বাড়ছিল। মঙ্গলবার অর্থাৎ গতকাল হোলির ছুটিতে বাজার বন্ধ থাকলেও আজ খোলার সাথে সাথেই লাল সিগন্যাল। গত পাঁচ সেশনে সেনসেক্সে ৪,০০০ পয়েন্টের বেশি এবং নিফটিতে হাজার পয়েন্টের বেশি ক্ষয় হয়েছে।
যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম চড়ছে। সোনাও ঊর্ধ্বমুখী হয়ে রয়েছে। যা বিনিয়োগকারীদের মধ্যে গভীরভাবে উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষজ্ঞ অনির্বাণ দত্তের মতে, এখন আপাতত ভূরাজনৈতিক অস্থিরতায় বাজারে টালমাটাল ভাব থাকবেই। বিদেশি লগ্নিকারীরা বিক্রি বাড়ালেও দেশীয় বিনিয়োগকারীদের কেনাকাটা পতনকে কিছুটা সামলে দিচ্ছে। তাঁর বক্তব্য যে, কয়েক হাজার পয়েন্ট সংশোধন অস্বাভাবিক কিছু নয়, আতঙ্কে সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য ধরে থাকায় এখন শ্রেয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications