EPF এর নিয়মে বড়সড় রদবদল, কর্মচারীদের এবার থেকে হবে দুটি PF Account! রইল জরুরি তথ্য
চাকুরিজীবী কর্মচারীদের জন্যে বড়সড় স্বস্তির খবর। Employees Provident Fund এর নিয়মে বড়সড় পরিবর্তন হতে চলেছে। কোনও আর্থিক বছরে যদি কোনও ব্যক্তির প্রভিডেন্ট ফান্ডে যোগদান আড়াই লাখ টাকার বেশি হয় তাহলে ওই আর্থিক বছরে অর্থাৎ ২০
চাকুরিজীবী কর্মচারীদের জন্যে বড়সড় স্বস্তির খবর। Employees Provident Fund এর নিয়মে বড়সড় পরিবর্তন হতে চলেছে। কোনও আর্থিক বছরে যদি কোনও ব্যক্তির প্রভিডেন্ট ফান্ডে যোগদান আড়াই লাখ টাকার বেশি হয় তাহলে ওই আর্থিক বছরে অর্থাৎ ২০২১-২২ বছর থেকে দুটি পৃথক পিএফ অ্যাকাউন্ট রাখতে হবে।
Central Board of Direct Taxes অর্থাৎ (CBDT) এই বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে। যেখানে পরিষ্কার ভাবে এই বিষয়ে জানানো হয়েছে।

পিএফ অ্যাকাউন্ট থাকতে হবে
CBDT-এর তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, Employees Provident Fund অর্থাৎ PF Accounts কে দুটি আলাদা আলাদা অ্যাকাউন্টের মধ্যে ভাগ করা হবে। পিএফ অ্যাকাউন্টে পড়া অর্থের উপর জমা হওয়া সুদের উপর ট্যাক্সের জন্যে একটি পৃথক অ্যাকাউন্ট হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩১ মার্চ ২০২১ কোনও কন্ট্রিবিউশনের উপর কোনও ট্যাক্স দিতে হবে না। তবে চলতি আর্থিক বছর অর্থাৎ 2020-21 এর পর পিএফ অ্যাকাউন্টের উপর যে সুদ পড়বে সেটি ট্যাক্স জোগ্য হবে। যার গণনা আলাদা ভাবে করা হবে।

১লা এপ্রিল ২০২২ সাল থেকে নয়া নিয়ম কার্যকর হবে
CBDT এর তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ১লা এপ্রিল ২০২২ সাল নয়া এই নিয়ম কার্যকর হয়ে যাবে। আর্থিক বছর ২০২১-২২ সালে আপনার প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টে যদি আড়াই লাখ টাকার উপর জমা হয়ে থাকে তাহলে অতিরিক্ত রাশির উপর সুদ ট্যাক্সের আওতায় আসবে। আগামী বছর ইনকাম ট্যাক্স ফাইলের মাধ্যমে এই বিষয়ে তথ্য দেওয়া হবে। কোনও ব্যক্তির অ্যাকাউন্টে যদি সংস্থার যোগদান না থাকে তাহলে সেক্ষেত্রে লিমিট হবে পাঁচ লাখ টাকা পর্যন্ত।

প্রাইভেট এবং সরকারি ক্ষেত্রে লিমিট আলাদা
একটি খুব গুরুত্বপূর্ণ বক্তব্য হল আড়াই লাখ টাকার যে লিমিটের কথা বলা হচ্ছে তা প্রাইভেট সগস্থাতে কর্মরত কর্মীদের জন্যে। সরকারি কর্মচারীদের জন্যে এই সিদ্ধান্ত কার্যকর হবে না। যদি আপনি সরকারি কর্মচারী হন তাহলে EPF এবং VPF এর মধ্যে যোগদানের সর্বোচ্চ, লিমিট আড়াই লাখ টাকার জায়গাতে পাঁচ লাখ টাকা হবে। অর্থাৎ সরকারি কর্মচারীদের EPF এবং VPF অ্যাকাউন্টে যদি বছরে পাঁচ লাখ টাকার বেশী হয় তাহলে অতিরিক্ত টাকার উপর ট্যাক্স দিতে হবে।

জরুরি তথ্য
প্রভিডেন্ট ফান্ড (pf) অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত করতে ইপিএফ (epf) গ্রাহকদের পয়লা সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
ইপিএফও-র (epfo) তরফে জানানো হয়, নিয়োগকর্তার থেকে পিএফ-অ অংশ পেতে এবং অন্য সুবিধা পেতে পিএফ অ্যকাউন্টের সঙ্গে আধার সংযুক্তি আবশ্যিক করে দেওয়া হয়।
যদি আধার সম্পর্কে বিস্তারিত পিএফ অ্যাকাউন্টে না দেওয়া থাকে তাহলে গ্রাহক ইপিএফ-এর অন্য সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। এরমধ্যে রয়েছে কোভিড-১৯-র অগ্রিম এবং পিএফ অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকা বিমার সুবিধা।
তবে বিশেষজ্ঞরা বলছেন, যেক কোনও ব্যাঙ্কের ক্ষেত্রে কোনও অ্যাকাউন্টের সঙ্গে প্যান ও আধার সংযুক্তি বাধ্যতামূলক। তা পিপিএফ এবং ইপিএফ-এর ক্ষেত্রেও করা হয়েছে। যদি তা না করা হয়, তাহলে সুদ পাওয়া থেকে টাকা তোলার আবেদন, সবই বাতিল হয়ে যেতে পারে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications