Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bhim UPI Transaction: ভিম-ইউপিআই লেনদেনে 'ইনসেনটিভ' দেবে মোদী সরকার! জানেন কত টাকা পাবেন?

Bhim UPI Transaction: ভিম-ইউপিআই লেনদেন (P2M) করেন এমন ব্যবসায়ীদের জন্য বড় সুখবর। অল্প টাকা লেনদেনের ক্ষেত্রে এবার 'ইনসেনটিভ' দেবে মোদী সরকার। খুব শীঘ্রই এই সংক্রান্ত সুবিধা গ্রাহকদের দেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বৈঠক হয়।

যেখানে এহেন সিদ্ধান্ত (Bhim UPI Transaction) নেওয়া হয়েছে সরকারের তরফে। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা অনেকটাই উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, মোদী সরকারের এহেন সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে একাধিক স্তর থেকেও।

Bhim UPI Transaction

Bhim UPI Transaction: এই প্রকল্পে প্রায় ১৫০০ কোটি টাকা আনুমানিক ব্যয় হবে

জানা গিয়েছে, সরকার 2024-25 অর্থবছরে নতুন প্রকল্পটি বাস্তবায়ন করবে। নয়া এই প্রকল্পের (Bhim UPI Transaction) অধীনে মাত্র ২০০০ টাকা পর্যন্ত UPI (P2M অর্থাৎ পার্সন টু মার্চেন্ট (ক্রেতাদের থেকে ব্যবসায়ী) লেনদেনের ক্ষেত্রে প্রতি লেনদেনে ব্যবসায়ীদের 0.15% হারে 'ইনসেনটিভ' দেবে সরকার। এই প্রকল্পের আওতায় প্রায় ১৫০০ কোটি টাকা আনুমানিক ব্যয় হবে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সুবিধা কিন্তু মিলবে না।

Bhim UPI Transaction: মোট 20000 কোটি টাকা টাকা লেনদেনের টার্গেট

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, একেবারে দেশীয় ভিম-ইউপিআই প্লাটফর্মকে (Bhim UPI Transaction) আরও মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে সরকার। আর এই সেই লক্ষ্যেই এহেন প্রকল্প নেওয়া হয়েছে। শুধু তাই নয়, 2024-25 অর্থবছরে ভিম-ইউপিআই'য়ের মাধ্যমে মোট 20000 কোটি টাকা টাকা লেনদেনের টার্গেট নেওয়া হয়েছে। শক্তিশালী এবং নিরাপদ ডিজিটাল পেমেন্ট পরিকাঠামো তৈরি করতেও এহেন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে।

এই বিষয়ে বিস্তারিত জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে স্বল্পমূল্যের ইউপিআই লেনদেনে 'ইনসেনটিভ' প্রকল্প চালু করার কথা বলা হয়েছে। ডিজিটাল পেমেন্টে এক্ষেত্রে উতসাহ পাবে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, জীবনযাত্রাকে আরও সহজ করবে বলেও এদিন সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Bhim UPI Transaction: খুবই গুরুত্বপূর্ণ এই অ্যাপ

ইউপিআই পেমেন্টে BHIM এর মোকাবিলা phone pay, PayTm, google pay এর সঙ্গে হবে। কেন্দ্রীয় সরকার UPI লেনদেনে BHIM-এর শেয়ার বাড়াতে চায়। একাংশের কথায়, BHIM ইউপিআই অনেক বেশি বিশ্বাসযোগ্য একটি অ্যাপ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+