Bikes Under 1.5 Lakh: Enfield Hunter এর দাদাগিরি রুখতে বড় খেলা! ওই দামেই RONIN বিক্রি করবে সংস্থা TVS
Best Bikes Under 1.5 Lakh In India 2025: চ্যালেঞ্জ বাড়ল ভারতের অটো সেক্টরে! প্রিমিয়াম বাইক RONIN এর 2025 Edition লঞ্চ করল TVS মোটর। একেবারে একগুচ্ছ নতুন রঙে এবং গ্রাফিক্স দেওয়া হয়েছে এই বাইকে। ডিজাইনেও থাকছে বড় চমক। দেওয়া হয়েছে একটা প্রিমিয়াম লুক।
NEW 2025 TVS RONIN ভারতের রাস্তায় Royal Enfield Hunter 350 কে দেবে। প্রত্যেকদিনের ব্যবহারের জন্য হোক কিংবা দীর্ঘ রাস্তায় ঝড় তুলতে... দ্য বেস্ট এই বাইক, এমনটাই দাবি TVS এর। এক নজরে দেখে নেওয়া যাক নয়া বাইকের (Best Bikes Under 1.5 Lakh In India 2025) ফিচার এবং অন্যান্য তথ্যগুলি।

Best Bikes Under 1.5 Lakh In India 2025: দাম এবং ফিচার
একেবারে নতুন TVS Ronin 2025 এডিশনের এক্স শোরুম দাম হবে 1.59 লাখ টাকা। এই বাইকটি লো Glacier silver, Charcoal ember এবং Midnight Blue এর মতো আকর্ষিণীয় রঙে কেনা যাবে। তবে ALL NEW 2025 TVS RONIN এর ইঞ্জিনে কোনও বদল আনেনি সংস্থা। শুরু তরুণ প্রজন্মের কথা ভেবেই নয়, ফ্যামিলি ক্লাসের কথা মাথায় রেখেই এই বাইক বলে দাবি সংস্থার। TVS Ronin 2025 বাইকটিতে T-আকারের LED DRL, LED হেডল্যাম্প, 2 রাইডিং মোড, অ্যাডজাস্টবেল লিভর, ব্লু-টুথ কানেকটিভিটি, এলসিডি স্পিডোমিটারের মতো আধুনিক ফিচার যোগ করা হয়েছে।
Best Bikes Under 1.5 Lakh In India 2025: ইঞ্জিন এবং পাওয়ার
ALL NEW 2025 TVS RONIN এর ইঞ্জিনে কোনও বদল আনা হয়নি। এই বাইকে আধুনিক, প্রযুক্তি নির্ভর 225.9cc এর ইঞ্জিন দেওয়া হয়েছে। যা অনেক বেশি শক্তিশালী। এই ইঞ্জিন 20.4 PS পাওয়ার এবং 19.93 পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। এতে 5 স্পিড গিয়ারবক্সের সুবিধা দেওয়া হয়েছে। সংস্থার দাবি, 2025 TVS RONIN এর ইঞ্জিন অনেক বেশি স্মুথ। যে কোনও সময় এবং পরিবেশের জন্য সেরা।
Best Bikes Under 1.5 Lakh In India 2025: Hunter 350 এর সঙ্গে হবে জোর টক্কর
TVS Ronin 225 এর সঙ্গে জোর টক্কর হবে Royal Enfield Hunter এর। Hunter 350 - এর দাম 1,49,900 টাকা (এক্স শোরুম প্রাইস) থেকে শুরু। ডিজাইনের দিক থেকে রয়্যাল এনফিল্ডের এই বাইক অনেক বেশি দারুণ। আর এটাই Hunter 350 এর প্লাস পয়েন্ট। এই বাইকে 349cc এর সিঙ্গল এয়ার কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে।
যা কিনা 20.2bhp [অরজন্ত পাওয়ার এবং 27 Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। এতে 5- স্পিড গিয়ারবক্স দেওয়া হয়েছে। শহরে চালানোর জন্য সেরা Royal Enfield Hunter 350। এমনকী লং রাইডেও আরামদায়ক সফরের অভিজ্ঞতা পাবেন এই বাইকে।












Click it and Unblock the Notifications