Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সুবিধা ও সুদের হার তুলনায় অনেকটাই বেশি! একনজরে ১০ টি সরকারি সঞ্চয় প্রকল্প

এখনও বহু মানুষ সরকারি সঞ্চয় প্রকল্পের ওপরেই ভরসা করেন। ব্যাঙ্কে ছাড়াও পোস্ট অফিসে এইসব সঞ্চয় প্রকল্পের সুবিধা পাওয়া যায়।

বিনিয়োগ তথা সঞ্চয়ের অনেক উপায় রয়েছে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের সঞ্চয় প্রকল্প রয়েছে। তবে এখনও প্রবীণ নাগরিকরা সরকারি সঞ্চয় প্রকল্পকে বেছে নেন। শুধু প্রবীণ নাগরিক নন, শিশু ও মহিলা কল্যাণে সরকারি প্রকল্পও বেছে নেন অনেকে। এক্ষেত্রে বেতনভোগীদের জন্যও রয়েছে সঞ্চয় প্রকল্প। যেখানে কর ছাড়ের বন্দোবস্ত রয়েছে।

ন্যাশনাল সেভিংস স্কিম

ন্যাশনাল সেভিংস স্কিম

  • ন্যূনতম ১০০০ টাকার গুনিতকে টাকা রাখা যায়।
  • একটি অ্যাকাউন্টে সর্বাধিক ৯ লক্ষ টাকা এবং যৌথ অ্যাকাউন্টে সর্বাধিক ১৫ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখা যায়।
  • পাঁচ বছরে এই টাকা ম্যাচিওর হয়।
  • একজন বিনিয়োগকারী এই প্রকল্পের অধীনে একটির বেশি অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে টাকার সর্বোচ্চ সীমা একই।
  • একক কিংবা যৌথ অ্যাকাউন্টে টাকা রাখা যায়।
  • কেউ যদি অ্যাকাউন্ট বন্ধ করে দিতে চান, তাহলে ৩ বছর সময়কালের আগে বন্ধ করতে হলে ২ শতাংশ টাকা কেটে নেওয়া হয়।
  • পাঁচ বছরের কম কিন্তু তিনবছরের বেশি সময় পরে অ্যাকাউন্ট বন্ধ করা যায়, সেই সময় জমার ১ শতাংশ টাকা কেটে নেওয়া হয়।
    বর্তমানে (৩১ মার্চ ২০২৩ পর্যন্ত) এই প্রকল্পে সুদের হার ৭.১ শতাংশ।
ন্যাশনাল সেভিংস টাইম ডিপোজিট

ন্যাশনাল সেভিংস টাইম ডিপোজিট

  • এই স্কিমে ১ বছর, ২ বছর, ৩ বছর ও ৫ বছর মেয়াদে টাকা জমা রাখা যায়।
  • সুদের হার বিভিন্ন সময়ের জন্য বিভিন্ন রকমের।
  • বর্তমানে (৩১ মার্চ ২০২৩ পর্যন্ত) ১ বছরের ক্ষেত্রে ৬.৬ শতাংশ, ২ বছরের ক্ষেত্রে ৬.৮ শতাংশ, ৩ বছরের ক্ষেত্রে ৬.৯ শতাংশ এবং ৫ বছরের ক্ষেত্রে ৭ শতাংশ।
  • ন্যূনতম বিনিয়োগ ১ হাজার টাকা, তারপরে ১০০ টাকার গুণিতকে টাকা জমা করা যায়।
  • এক্ষেত্রে জমার কোনও সর্বোচ্চ সীমা নেই।
  • কোনও অ্যাকাউন্ট খোলার ছয়মাস পরে বন্ধ করা যায়।
  • অ্যাকাউন্ট ছয় মাস পরে কিন্তু একবছর পূর্ণ হওয়ার আগে বন্ধ করলে সেভিংস অ্যাকাউন্টের সুদের হার প্রযোজ্য হয়।
  • ৫ বছরের টাইম ডিপোজিট আয়কর আইনের ৮০ সি ধারায় কর ছাড় পাওয়া যায়।
 সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট

সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট

  • কন্যা শিশুর বয়স ১০ না হওয়া পর্যন্ত এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে।
  • বছরে সর্বনিম্ন ২৫০ টাকা এবং সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়।
  • বর্তমানে (৩১ মার্চ ২০২৩ পর্যন্ত) সুদের হার ৭.৬ শতাংশ।
  • পোস্ট অফিস ছাড়াও বেশ কিছু ব্যাঙ্কে এই অ্যাকাউন্ট খোলা যায়।
  • যার নামে অ্যাকাউন্ট, তার শিক্ষার খরচ মেটাতে এবং উচ্চশিক্ষার উদ্দেশে টাকা তোলার অনুমতি দেওয়া হয়।
  • ১৮ বছর বয়স হওয়ার পরে সেই অ্যাকাউন্ট বন্ধ করা যেতে পারে।
  • অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ২১ বছর হলে, তা ম্যাচিওর করে।
  • এই অ্যাকাউন্ট ভারতের যে কোনও জায়গায় পোস্ট অফিস থেকে পোস্ট অফিস কিংবা ব্যাঙ্ক থেকে ব্যাঙ্ক স্থানান্তর করা যেতে পারে।
  • এই প্রকল্পে বিনিয়োগ আয়কর আইনের ৮০ সি ধারায় ছাড় পাওয়া যায়।
  • যে সুদ পাওয়া যায়, তা আয়কর আইনের ১০ নম্বর ধারায় কর মুক্ত।
 সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম

  • বাজেটে এই স্কিমে বিনিয়োগের পরিমাণ ১৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৩০ লক্ষ টাকা করা হয়েছে।
  • বিনিয়োগকারী নিজে কিংবা স্ত্রীর সঙ্গে এই অ্যাকাউন্ট খুলতে পারেন।
  • বর্তমানে (৩১ মার্চ ২০২৩ পর্যন্ত) সুদের হার ৮ শতাংশ।
  • সাধারণ ভাবে ৬০ বছরের বেশি বয়সীরাই এই প্রকল্পে বিনিয়োগের সুযোগ পান। তবে কারও বয়স যদি ৫৫-র বেশি হয় এবং ভিআরএস নিয়ে থাকেন, তবে তিনিও এই প্রকল্পের সুযোগ পেয়ে থাকেন।
  • প্রতিরক্ষা দফতরের অবসরপ্রাপ্ত কর্মীরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে ৫০ বছর বয়সেও এই অ্যাকাউন্ট খুলতে পারেন।
  • ১০০০ টাকার গুনিতকে যে পরিমাণ টাকা কেউ বিনিয়োগ করবেন তা থেকে এপ্রিল/জুলাই/অক্টোবর/জানুয়ারির প্রথম কাজের দিনে সুদের টাকা সেভিংস অ্যাকাউন্টে চলে যাবে।
  • বিনিযোগের মেয়াদ ৫ বছরের। তবে প্রয়োজন হলে তা আরও ৩ বছরের জন্য বাড়ানো যেতে পারে।
  • আয়কর আইনের ৮০ সি ধারায় কর ছাড়ের সুবিধা পাওয়া যায়।
এনএসসি (জাতীয় সঞ্চয় সার্টিফিকেট)

এনএসসি (জাতীয় সঞ্চয় সার্টিফিকেট)

  • বিনিয়োগের সর্বনিম্ন পরিমাণ ১ হাজার টাকা।
  • টাকা জমায় সর্বোচ্চ কোনও সীমা নেই।
  • পাঁচ বছরের সময় কালের জন্য টাকা রাখতে হয়।
  • বর্তমানে (৩১ মার্চ ২০২৩ পর্যন্ত) সুদের হার ৭ শতাংশ।
  • কোনও একজন প্রাপ্ত বয়স্ক নিজে কিংবা নাবালকের জন্য এই অ্যাকাউন্ট খুলতে পারেন।
  • 'এ' টাইপ অ্যাকাউন্ট তিনজন প্রাপ্ত বয়স্ক একসঙ্গে খুলতে পারেন। তাঁরা যৌথভাবে কিংবা উভয়কে সময়কালের পরে টাকা ফেরত দেওয়া হয়।
  • 'বি' টাইপ অ্যাকাউন্টও তিনজন প্রাপ্তবয়স্ক একসঙ্গে খুলতে পারেন, এর মধ্যে যে কেউ সময়সীমার পরে তা তুলে নিতে পারবেন।
  • সার্টিফিকেট বন্ধক রেখে ঋণের সুবিধা পাওয়া যায়।
কিষাণ বিকাশপত্র

কিষাণ বিকাশপত্র

  • সর্বনিম্ন জমার পরিমাণ ১০০০ টাকা। জমার সর্বোচ্চ কোনও সীমা নেই।
  • কোনও একজন প্রাপ্ত বয়স্ক নিজের জন্য কিংবা নাবালকের জন্য এই অ্যাকাউন্ট খুলতে পারেন।
  • টাকা রাখতে হবে ১২০ মাস অর্থাৎ ১০ বছরের জন্য। মেয়াদ শেষে টাকা দ্বিগুণ হয়।
  • সুদের হার ৭.২ শতাংশ।
  • ১০ বছর বয়সী নাবালকের জন্যও এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে।
  • পোস্ট অফিস এবং অনুমোদিত ব্যাঙ্কে এই অ্যাকাউন্ট খোলা যায়।
  • প্রয়োজনে বিনিয়োগকারী ব্যক্তি এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে বিনিয়োগ স্থানান্তর করতে পারেন।
  • বিনিয়োগের তারিখ থেকে আড়াই বছর পরে এই অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যায়।
রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট

রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট

  • এই স্কিমে প্রতিমাসে সর্বনিম্ন ১০০ টাকা জমা করতে হয়।
  • বিনিয়োগের সর্বোচ্চ কোনও সীমা নেই।
  • ৬ মাস বা ১২ মাসের জন্য় অগ্রিম বিনিয়োগ করা যেতে পারে।
  • টাকা অগ্রিম জমার ক্ষেত্রে রিবেট পাওয়া যায়।
  • বর্তমানে পোস্ট অফিস রেকারিং ডিপোজিটে সুদের হার ৫.৮ শতাংশ।
  • এই স্কিমের সময়সীমা ৫ বছরের অর্থাৎ অ্যাকাউন্টটি খোলা যায় ৫ বছরের জন্য।
  • অ্যাকাউন্ট খোলার ১ বছর পরে সেখানে থাকা ব্যালেন্সের ৫০ শতাংশ পর্যন্ত তোলা যায়।
  • অ্যাকাউন্ট সময়ের আগেই বন্ধ করলে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সুদের হার পাওয়া যায়।
পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট

পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট

  • পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট খুলতে গেলে ন্যূনতম ৫০০ টাকা জমা করতে হয়।
  • এখানে বিনিয়োগের সর্বোচ্চ কোনও সীমা নেই।
  • বর্তমানে (৩১ মার্চ ২০২৩ পর্যন্ত) সুদের হার ৪ শতাংশ।
  • কোনও ব্যক্তি নিজের নামে ব্যক্তিগতভাবে বা যৌথভাবে এই অ্যাকাউন্ট খুলতে পারেন।
  • কোনও প্রাপ্ত বয়স্ক ব্যক্তি কোনও নাবালকের সঙ্গে যৌথভাবেও অ্যাকাউন্টটি খুলতে পারেন।
  • কোনও নাবালকের বয়স ১০ বছর হয়ে গেলে তার নামেও অ্যাকাউন্ট খোলা যায়।
  • কোনও একটি আর্থিক বছরে ১০ হাজার টাকা সুদে কোনও আয়কর দিতে হয় না।
  • পোস্ট অফিসের অন্য কোনও প্রকল্পে টাকা রাখতে গেলে এই অ্যাকাউন্ট খোলা মাস্ট।
 পিপিএফ (পাবলিক প্রভিডেন্ট ফান্ড)

পিপিএফ (পাবলিক প্রভিডেন্ট ফান্ড)

  • বছরের সর্বনিম্ন ৫০০ টাকা, সর্বোচ্চ ১৫০, ০০০ টাকা পর্যন্ত রাখা যায়।
  • বর্তমানে (৩১ মার্চ ২০২৩ পর্যন্ত) সুদের হার ৭.১ শতাংশ।
  • অ্যাকাউন্ট খোলার ৩ বছর থেকে ৬ বছর পর্যন্ত ঋণের সুবিধা পাওয়া যায়।
  • সপ্তম বছরে টাকা তোলার সুবিধা রয়েছে।
  • যে আর্থিক বছরে অ্যাকাউন্ট খোলা হয়েছে, তা থেকে ১৫ বছর পরে অ্যাকাউন্টটির মেয়াদপূর্তি হয়। তারপরে ৫ বছর করে সময়সীমা বাড়ানো যায়।
  • মেয়াদপূর্তির পরে আরও টাকা জমা না করে অনির্দিষ্টকালের জন্য অ্যাকাউন্টটি বজায় রাখা যায়।
  • অ্যাকাউন্টটি আয়কর আইনের ৮০ সি ধারায় কর ছাড় পাওয়া যায়।
  • অ্যাকাউন্টে যে সুদ পাওয়া যায় তা আয়কর আইনের ১০ ধারায় কর মুক্ত।
মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র

মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র

  • ২০২৩-২৪ সালের বাজেটে এই মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্রের ঘোষণা করা হয়েছে।
  • শুধু মাত্র মহিলারাই এই সঞ্চয় প্রকল্পের সুবিধা পাবেন।
  • এটি নতুন ছোট স্বল্প সঞ্চয় প্রকল্প।
  • এই প্রকল্পে সুদের হার ৭.৫ শতাংশ।
  • টাকা রাখতে হবে ২ বছর মেয়াদের জন্য।
  • ২ বছর সময়কালের মধ্যে টাকা আংশিক তোলা যাবে।
  • সর্বোচ্চ দুলক্ষ টাকা পর্যন্ত এই স্কিমে জমা রাখা যাবে।
  • এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে মার্চ ২০২৫ পর্যন্ত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+