Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bank Strike: ডিসেম্বরে টানা ব্যাঙ্ক ধর্মঘটের প্রস্তুতি কর্মীদের! কবে কোন ব্যাঙ্কে ধর্মঘট, একনজরে

Bank Strike: ডিসেম্বরে বিভিন্ন ব্যাঙ্কে ধর্মঘট থাকার কারণে বেশ কিছুদিন ব্যাঙ্কের কাজ বন্ধ থাকতে পারে। এব্যাপারে বিবৃতি জারি করেছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। এআইবিইএ ডিসেম্বরের বিভিন্ন তারিখে ব্যাঙ্কগুলিতে ধর্মঘচ ঘোষণা করেছে। সংবাদ সংস্থা পিটিআই-এ প্রকাশিত খবর অনুসারে চার ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত এই ধর্মঘট হতে চলেছে।

বিভিন্ন দাবির ভিত্তিতে ব্যাঙ্ক কর্মচারীরা এই ধর্মঘটের ডাক দিয়েছেন। দেখে নেওয়া যাক কোন দিনে কোন ব্যাঙ্কের কাজ ব্যাহত হচ্ছে।

Bank Strike

ডিসেম্বরের যেসব দিনে ব্যাঙ্ক ধর্মঘট হতে চলেছে

  • ৪ ডিসেম্বর, ২০২৩, সোমবার- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক
  • ৫ ডিসেম্বর, ২০২৩, মঙ্গলবার- ব্যাঙ্ক অফ বরোদা এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
  • ৬ ডিসেম্বর, ২০২৩, বুধবার- কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
  • ৭ ডিসেম্বর, ২০২৩, বৃহস্পতিবার- ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং ইউকো ব্যাঙ্ক
  • ৮ ডিসেম্বর, ২০২৩, শুক্রবার-ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র
  • ৯ ডিসেম্বর ও ১০ ডিসেম্বর, ২০২৩, শনিবার ও রবিবার, ব্যাঙ্কের সাপ্তাহির ছুটি
  • ১১ ডিসেম্বর, ২০২৩, সোমবার- বেসরকারি ব্যাঙ্কে ধর্মঘট

ব্যাঙ্ক কর্মীদের ধর্মঘটের মূল কারণ ব্যাঙ্কে পর্যাপ্ত কর্মী নিয়োগের দাবি। এছাড়াও ব্যাঙ্কিং খাতে আউটসোর্সিং বন্ধ করে স্থায়ী চাকরির সংখ্যা বাড়ানোর দাবি করা হয়েছে। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফে বলা হয়েছে, গত কয়েক বছরে ব্যাঙ্কগুলিতে নিচুর দিকে আউটসোর্সিংয়ের পরিমাণ বেড়েছে। এই অবস্থায় অস্থায়ী কর্মী বৃদ্ধির কারণে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে পড়ছে।

অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের প্রস্তাবিত ধর্মঘটের কারণে গ্রাহকরা সমস্যায় পড়তে পারেন। চার ডিসেম্বর থেকে এগারোই ডিসেম্বরের মধ্যে বিভিন্ন ব্যাঙ্কে কাজের ব্যাঘাতের কারণে অনেক গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে। এই পরিস্থিতিতে যদি কোনও গ্রাহক ডিসেম্বরে ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ কাজ করতে চান, তবে উল্লেখিত তালিকা দেখে কাজের পরিকল্পনা করতে হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+