Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bank Holidays in September 2024: সেপ্টেম্বর মাসে ১৪ দিন ছুটি! কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ, একনজরে

Bank Holidays in September 2024: আরবিআই সেপ্টেম্বর মাসের জন্য ছুটির সময়সূচি প্রকাশ করেছে। সেপ্টেম্বরে সারা দেশের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কগুলি দ্বিতীয় ও চতুর্থ শনিবার-সহ ১৪ দিনের জন্য বন্ধ থাকতে চলেছে। তালিকায় বড় উৎসবও রয়েছে। রাজ্য ভিত্তিক উৎসবের ক্ষেত্রে ব্যাঙ্কগুলি শুধুমাত্র সেই রাজ্যগুলিতেই বন্ধ থাকতে চলেছে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিমাসের জন্য ছুটির তালিকা তৈরি করে। সেখানে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, হলিডে, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে এবং ব্যাঙ্কের অ্যাকাউন্ট ক্লোজিং নামে তিনটি বিভাগের অধীনে বিজ্ঞপ্তি দেওয়া হয়। জাতীয় ও আঞ্চলিক ছুটির পাশাপাশি সেপ্টেম্বরের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়া প্রতি রবিবার ব্যাঙ্ক ছুটি। সব মিলিয়ে সেপ্টেম্বরে বারো দিন ছুটি রয়েছে ব্যাঙ্কে।

bank closed

দেশের বিভিন্ন অংশে উৎসব ও অন্য কারণে ব্যাঙ্ক ছুটি থাকে। সেপ্টেম্বর মাসও সেই তালিকার বাইরে নয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতি মাসে এই ছুটির তালিকা প্রকাশ করে (Bank Holidays in September 2024) এবং ওয়েবসাইটে আপলোড করে। নিচে সেপ্টেম্বর মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা দেওয়া হল।

ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটির দিলগুলি হল (Bank Holidays in September 2024)

  • সেপ্টেম্বর ১: রবিবার
  • সেপ্টেম্বর ৮: রবিবার
  • সেপ্টেম্বর ১৪: দ্বিতীয় শনিবার
  • সেপ্টেম্বর ১৫: রবিবার
  • সেপ্টেম্বর ২২: রবিবার
  • সেপ্টেম্বর ২৮: চতুর্থ শনিবার
  • সেপ্টেম্বর ২৯: রবিবার

বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা কারণে যেসব দিনগুলিতে ছুটি (Bank Holidays in September 2024), সেগুলি হল

  • সেপ্টেম্বর ৭: শনিবার, বিনয়ক চতুর্থী- সব রাজ্যে
  • সেপ্টেম্বর ১৩: শুক্রবার, রামদেব জয়ন্তী, তেজা দশমী-রাজস্থান
  • সেপ্টেম্বর ১৬: সোমবার, ঈদ-ই-মিলাদ-সব রাজ্য
  • সেপ্টেম্বর ১৭: মঙ্গলবার, ইন্দ্র যাত্রা, সিকিম
  • সেপ্টেম্বর ১৮: বুধবার, শ্রী নারায়ণ গুরু জয়ন্তী-কেরল
  • সেপ্টেম্বর ২১: শনিবার, শ্রী নারায়ণ গুরু সমাধি-কেরল
  • সেপ্টেম্বর ২৩: সোমবার, বীরদের শহিদ দিবস-হরিয়ানা

ব্যাঙ্কগুলিতে দীর্ঘ ছুটির কারণে গুরুত্বপূর্ণ কাজ আটকে যায়। এই পরিস্থিতিতে প্রযুক্তি গ্রাহকদের কাজ অনেক সহজ করে দিয়েছে। ব্যাঙ্কের ছুটির তালিকা থাকলেও, (Bank Holidays in September 2024) ছুটির দিন এটিএম, নগদে জমা, অনলাইন ব্যাঙ্কিং, ইউপিআই, মোবাইল ব্যাঙ্কিং চলবে। দ্বিতীয় ক্ষেত্রে ছুটির তালিকাটা রাজ্য ভিত্তিক। সব রাজ্যে এই ছুটি থাকে না। এছাড়াও এই লিঙ্কে ক্লিক করে ছুটির তালিকা দেখে নিতে পারেন, https://rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+