Bank Holidays: নভেম্বরের শুরুতেই বন্ধ থাকছে ব্যাঙ্ক! এক নজরে গোটা মাসের ছুটির তালিকা
সদ্য গিয়েছে পুজোর মাস! লম্বা ছুটি কাটিয়ে উঠেছে সদ্য। সামনেই নতুন একটা মাস। তবে নভেম্বর মাসেও থাকছে একটা লম্বা ছুটির তালিকা। ৩০ দিনের মাস নভেম্বর। সেখানে মোট ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে নভেম্বর মাসে যদি কোনও ব্যাঙ্কে ক
Bank Holidays in November 2022. সদ্য গিয়েছে পুজোর মাস! লম্বা ছুটি কাটিয়ে উঠেছে সদ্য। সামনেই নতুন একটা মাস। তবে নভেম্বর মাসেও থাকছে একটা লম্বা ছুটির তালিকা। ৩০ দিনের মাস নভেম্বর। সেখানে মোট ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে নভেম্বর মাসে যদি কোনও ব্যাঙ্কে কাজ থাকে তাহলে অবশ্যই ছুটির তালিকা দেখে যাওয়া উচিৎ।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) তরফে শুরুতেই প্রত্যেক মাসের একটি ছুটির তালিকা প্রকাশ করা হয়। আর সেই তালিকা অনুযায়ী নভেম্বরে মোট ১০ দিন (Bank Holidays in November 2022) বন্ধ থাকবে ব্যাঙ্ক।

১০ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে
১০ দিন ব্যাঙ্ক (Bank Holidays) বন্ধ থাকবে। তবে এই ছুটি রাজ্য এবং শহরে আলাদা আলাদা হয়ে থাকে। অর্থাৎ অনেক ক্ষেত্রে পশ্চিমবঙ্গে কোনও দিন ছুটি থাকলে দেশের সব জায়গাতে সেই ছুটি হবে এমন কোনও ব্যাপার নয়। প্রত্যেক জায়গাতেই ব্যাঙ্ক ছুটি আলাদা হয়ে থাকে। তবে বেশ কিছু ক্ষেত্রে কমন ছুটি থাকে। অর্থাৎ সেদিন গোটা দেশেই ছুটি (November 2022) এক হয়ে থাকে।

কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে-
নভেম্বর মাস শুরু হচ্ছে ছুটির সঙ্গে। অর্থাৎ নভেম্বর মাসেরর প্রথমদিন অর্থাৎ ১লা নভেম্বর বন্ধ থাকবে ব্যাঙ্ক। কন্নড় রাজজ্যোৎসব/কুট উতসব রয়েছে। আর সেই কারণে ব্যাঙ্গালুরু এবং ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৬ নভেম্বর রবিবারের কারণে গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৮ নভেম্বর গুরু নানক জয়ন্তী, কার্তিক পুর্নিমা সহ বেশ কিছু উৎসব আছে। আর এই কারণে আগরতলা, ব্যাঙ্গালোর, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফল, কোচি, পানাজি, পাটনা, শিলং এবং তিরুবনন্তপুরম ছাড়াও সারা দেশের অন্যান্য শহরগুলিতে ব্যাঙ্ক ছুটি পালন করা হবে। ১১ নভেম্বর কনকদাসা জয়ন্তী, বাংলা ফেস্টবল থাকাতে বেঙ্গালুরু, শিলংয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১২ তারিখ শনিবার। দ্বিতীয় শনিবার হওয়াতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৩ তারিখ রবিবার। এরপর আবার ২০ তারিখ ব্যাঙ্ক বন্ধ। রবিবার থাকাতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৩ তারিখ শিলংয়ের একটি পরব রয়েছে। ব্যাঙ্ক ছুটি ঘোষণা করেছে। ২৬ নভেম্বর চতুর্থ শনিবার হওয়াতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৭ নভেম্বর ব্যাঙ্ক বন্ধ থাকবে রবিবার।

তিন ক্যাটাগরিতে হয় ব্যাঙ্কের ছুটি -
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ব্যাঙ্কের ছুটি তিন ক্যাটাগরিতে তৈরি করে। কেন্দ্রীয় ব্যাঙ্ক ছুটি Negotiable Instruments Act, Real Time Gross Settlement Holiday এবং Banks Closing of Accounts এই তিন ভাগে ভেঙে তৈরি করা হয়। কিছু ছুটি জাতীয় ভিত্তিতে তৈরি করা হয়। অর্থাৎ এই দিন গোটা দেশে ছুটি একটাই হয়ে থাকে। কিছু ছুটি অবশ্য রাজ্য এবং শহর ভিত্তিতে হয়ে থাকে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications