Bank Holidays in May 2024: মে মাসে ১৪ দিন ছুটি! কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ, একনজরে
Bank Holidays in May2024: আরবিআই মে মাসের জন্য ছুটির সময়সূচি প্রকাশ করেছে। সারা দেশের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কগুলি দ্বিতীয় ও চতুর্থ শণিবার-সহ ১৪ দিনের জন্য বন্ধ থাকতে চলেছে। রাজ্য ভিত্তিক উৎসবের ক্ষেত্রে ব্যাঙ্কগুলি শুধুমাত্র সেই রাজ্যগুলিতেই বন্ধ থাকতে চলেছে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিমাসের জন্য ছটির তালিকা তৈরি করে। সেখানে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, হলিডে, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে এবং ব্যাঙ্কের অ্যাকাউন্ট ক্লোজিং নামে তিনটি বিভাগের অধীনে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। জাতীয় ও আঞ্চলিক ছুটির পাশাপাশি এপ্রিলের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। এছাড়া প্রতি রবিবার ব্যাঙ্ক ছুটি। সব মিলিয়ে এপ্রিলে চোদ্দো দিন ছুটি রয়েছে ব্যাঙ্কে।

দেশের বিভিন্ন অংশে উৎসব ও অন্য কারণে ব্যাঙ্ক ছুটি থাকে। মে মাসও সেই তালিকার বাইরে নয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতি মাসে এই ছুটির তালিকা প্রকাশ করে (Bank Holidays in May 2024)। নিচে এপ্রিল মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা দেওয়া হল।
ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটির দিলগুলি হল (Bank Holidays in May 2024)
- মে ৫: রবিবার
- মে ১১: দ্বিতীয় শনিবার
- মে ১২: রবিবার
- মে ১৯: রবিবার
- মে ২৫: চতুর্থ শনিবার
- মে ২৬: রবিবার
বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা কারণে যেসব দিনগুলিতে ছুটি (Bank Holidays in May 2024), সেগুলি হল
- মে ১: বুধবার, মহারাষ্ট্র স্থাপনা দিবস/ মে দিবস। বেঙ্গালুরু, চেন্নাই, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ইম্ফল, কোচি, কলকাতা, মুম্বই, নাগপুর, পানাজি, পটনা এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- মে ৭: মঙ্গলবার, যেসব জায়গায় তৃতীয় দফার লোকসভা নির্বাচন ওই দিনে রয়েছে, সেইসব জায়গয় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
- মে ৮: বুধবার, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, কলকাতায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- মে ১০: শুক্রবার, বাসব জয়ন্তী/ অক্ষয় তৃতীয়ার কারণে বেঙ্গালুরুতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- মে ১৩: সোমবার, যে সব জায়গায় চতুর্থ দফার নির্বাচন রয়েছে, সেইসব জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে ওইদিন।
- মে ১৬: বৃহস্পতিবার, রাজ্য দিবসের কারণে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- মে ২০: সোমবার, যে সব জায়গায় পঞ্চম দফার নির্বাচন রয়েছে, সেইসব জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে ওইদিন।
- মে ২৩: বৃহস্পতিবার, বুদ্ধ পূর্ণিমা। আগরতলা, আইজল, বেলাপুর, ভোপাল, চণ্ডীগড়, দেরাদুন, ইটানগর, জম্মু কানপুর, কলকাতা, লখনৌ, মুন্বই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, সিমলা ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
ব্যাঙ্কগুলিতে দীর্ঘ ছুটির কারণে গুরুত্বপূর্ণ কাজ আটকে যায়। এই পরিস্থিতিতে প্রযুক্তি গ্রাহকদের কাজ অনেক সহজ করে দিয়েছে। ব্যাঙ্কের ছুটির তালিকা থাকলেও, (Bank Holidays in April 2024) ছুটির দিন এটিএম, নগদে জমা, অনলাইন ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিং চলবে। দ্বিতীয় ক্ষেত্রে ছুটির তালিকাটা রাজ্য ভিত্তিক। সব রাজ্যে এই ছুটি থাকে না।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications