Bank Holidays in January 2024: নতুন বছরের প্রথম মাসে ব্যাঙ্কে প্রচুর ছুটি, একনজরে সম্পূর্ণ তালিকা
Bank Holidays in January 2024: মধ্যে মাত্র হাতে গোনা কয়েকটি দিন। তারপরেই চিরতরে ছুটি ২০২৩-এর ডিসেম্বরের। তারপরেই নতুন বছর। জানুয়ারি মাসে প্রত্যেকেরই কমবেশি কাজ থাকে ব্যাঙ্কে। জানুয়ারিতে অনেক ছুটি রয়েছে ব্যাঙ্কে।
জানুয়ারিতে ব্যাঙ্কের ছুটি যাচাই করে নিজের কাজের পরিকল্পনা করতে পারবেন। একনজরে দেখে নেওয়া যাক জানুয়ারিতে ব্যাঙ্কের ছুটির দিনগুলি।

দেশের বিভিন্ন অংশে উৎসব ও অন্য কারণে ব্যাঙ্ক ছুটি থাকে। জানুয়ারি মাসও সেই তালিকার বাইরে নয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতি মাসে এই ছুটির তালিকা প্রকাশ করে (Bank Holidays in January 2024)। নিচে জানুয়ারি মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা দেওয়া হল। সেই ছুটির তালিকায় দ্বিতীয় ও চতুর্থ শনিবারের ছুটিও অন্তর্ভুক্ত রয়েছে।
ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটির দিলগুলি হল (Bank Holidays in January 2024)
- জানুয়ারি ৭: রবিবার
- জানুয়ারি ১৩: দ্বিতীয় শনিবার
- জানুয়ারি ১৪: রবিবার
- জানুয়ারি ২১: রবিবার
- জানুয়ারি ২৭: চতুর্থ শনিবার
- জানুয়ারি ২৮: রবিবার
বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা কারণে যেসব দিনগুলিতে ছুটি (Bank Holidays in January 2024), সেগুলি হল
- জানুয়ারি ১: সোমবার, নববর্ষের দিন চেন্নাই, আইজল, গ্যাংটক, ইম্ফল, ইটানগর, কোহিমা ও শিলংয়ের ব্যাঙ্কগুলি বন্ধ।
- জানুয়ারি ১১: বৃহস্পতিবার, মিশনারি দিবসে আইজলে ব্যাঙ্ক বন্ধ।
- জানুয়ারি ১৫: সোমবার, বেঙ্গালুরু, চেন্নাই, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদে পোঙ্গল/তিরুভাল্লুভার/ মকর সংক্রান্তি/বিহুর কারণে ব্যাঙ্ক বন্ধ।
- জানুয়ারি ১৬: মঙ্গলবার, তিরুভাল্লুভার দিবসের কারণে চেন্নাইতে ব্যাঙ্ক বন্ধ।
- জানুয়ারি ১৭: বুধবার, উঝাভার থিরুনালের কারণে চেন্নাইতে ব্যাঙ্ক বন্ধ।
- জানুয়ারি ২৩: মঙ্গলবার, গান ও নাচের কারণে ইম্ফলে ব্যাঙ্কগুলি বন্ধ।
- জানুয়ারি ২৫:বৃহস্পতিবার, চেন্নাই, কানপুর, লখনৌতে ব্যাঙ্ক বন্ধ।
- জানুয়ারি ২৬: শুক্রবার, প্রজাতন্ত্র দিবসের কারণে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ।
ব্যাঙ্কের ছুটির তালিকা থাকলেও, (Bank Holidays in January 2024) ছুটির দিন এটিএম, নগদে জমা, অনলাইন ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিং চলবে। দ্বিতীয় ক্ষেত্রে ছুটির তালিকাটা রাজ্য ভিত্তিক। সব রাজ্যে এই ছুটি থাকে না।












Click it and Unblock the Notifications