Bank Holidays in August 2024: অগাস্ট মাসে ১৩ দিন ছুটি! কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ, একনজরে
Bank Holidays in Augudt 2024: আরবিআই অগাস্ট মাসের জন্য ছুটির সময়সূচি প্রকাশ করেছে। অগাস্টে সারা দেশের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কগুলি দ্বিতীয় ও চতুর্থ শনিবার-সহ ১৩ দিনের জন্য বন্ধ থাকতে চলেছে। তালিকায় স্বাধীনতা দিবসের ছুটি ছাড়াও জন্মাষ্টমী এবং রাখির মতো বড় উৎসব রয়েছে। রাজ্য ভিত্তিক উৎসবের ক্ষেত্রে ব্যাঙ্কগুলি শুধুমাত্র সেই রাজ্যগুলিতেই বন্ধ থাকতে চলেছে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিমাসের জন্য ছুটির তালিকা তৈরি করে। সেখানে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, হলিডে, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে এবং ব্যাঙ্কের অ্যাকাউন্ট ক্লোজিং নামে তিনটি বিভাগের অধীনে বিজ্ঞপ্তি দেওয়া হয়। জাতীয় ও আঞ্চলিক ছুটির পাশাপাশি জুলাইয়ের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়া প্রতি রবিবার ব্যাঙ্ক ছুটি। সব মিলিয়ে অগাস্টে তেরো দিন ছুটি রয়েছে ব্যাঙ্কে।

দেশের বিভিন্ন অংশে উৎসব ও অন্য কারণে ব্যাঙ্ক ছুটি থাকে। অগাস্ট মাসও সেই তালিকার বাইরে নয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতি মাসে এই ছুটির তালিকা প্রকাশ করে (Bank Holidays in August 2024) এবং ওয়েবসাইটে আপলোড করে। নিচে অগাস্ট মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা দেওয়া হল।
ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটির দিলগুলি হল (Bank Holidays in August 2024)
- অগাস্ট ৪: রবিবার
- অগাস্ট ১০: দ্বিতীয় শনিবার
- অগাস্ট ১১: রবিবার
- অগাস্ট ১৮: রবিবার
- অগাস্ট ২৪: চতুর্থ শনিবার
- অগাস্ট ২৫: রবিবার
বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা কারণে যেসব দিনগুলিতে ছুটি (Bank Holidays in August 2024), সেগুলি হল:-
- অগাস্ট ৩: শনিবার, কের পুজো (আগরতলা)
- অগাস্ট ৮: বৃহস্পতিবার, টেন্ডং লো রাম মোটা (গ্যাংটক)
- অগাস্ট ১৩: মঙ্গলবার, দেশপ্রেমিক দিবস (ইম্ফল)
- অগাস্ট ১৫: বৃহস্পতিবার, স্বাধীনতা দিবস
- অগাস্ট ১৯: সোমবার, রাখি বন্ধন, আহমেদাবাদ, জয়পুর, কানপুর, লখনৌ এবং অন্যান্য জায়গা
- অগাস্ট ২০: মঙ্গলবার, নারায়ণ গুরু জয়ন্তী, কোচি- তিরুবন্তপুরম
- অগাস্ট ২৬: সোমবার, জন্মাষ্টমী
ব্যাঙ্কগুলিতে দীর্ঘ ছুটির কারণে গুরুত্বপূর্ণ কাজ আটকে যায়। এই পরিস্থিতিতে প্রযুক্তি গ্রাহকদের কাজ অনেক সহজ করে দিয়েছে। ব্যাঙ্কের ছুটির তালিকা থাকলেও, (Bank Holidays in August 2024) ছুটির দিন এটিএম, নগদে জমা, অনলাইন ব্যাঙ্কিং, ইউপিআই, মোবাইল ব্যাঙ্কিং চলবে। দ্বিতীয় ক্ষেত্রে ছুটির তালিকাটা রাজ্য ভিত্তিক। সব রাজ্যে এই ছুটি থাকে না। এছাড়াও এই লিঙ্কে ক্লিক করে ছুটির তালিকা দেখে নিতে পারেন, https://rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx।












Click it and Unblock the Notifications