Bank Holidays in April 2024: এপ্রিলে ১৪ দিন ছুটি! কেন পয়লা এপ্রিল ব্যাঙ্ক বন্ধ?
Bank Holidays in April 2024: এপ্রিল থেকে শুরু ২০২৪-২৫ আর্থিক বছর। আরবিআই তাদের বার্ষিক ছুটির সময়সূচি প্রকাশ করেছে। সারা দেশের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কগুলি দ্বিতীয় ও চতুর্থ শণিবার-সহ ১৪ দিনের জন্য বন্ধ থাকতে চলেছে। এর মধ্যে এপ্রিলের শুরুর দিন অর্থাৎ পয়লা এপ্রিল সোমবার বেশিরভাগ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে।
শুক্রবার অর্থাৎ ২৯ মার্চ ত্রিপুরা, হিমাচল প্রদেশ, অসম, রাজস্থান ও জম্মু-কাশ্মীর ছাড়া বেশ কয়েকটি রাজ্যে গুড ফ্রাইডের কারণে ব্যাঙ্ক বন্ধ ছিল। তবে শনিবার অর্থাৎ ৩০ মার্চ মাসের পঞ্চম শনিবারের কারণে ব্যাঙ্কগুলি খোলা। অন্যদিকে বার্ষিক অ্যাকাউন্ট বন্ধের কারণে চণ্ডীগড়, সিকিম, মিজোরাম, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ ও মেঘালয় বাদ দিয়ে বেশিরভাগ কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্যগুলিতকে পয়লা এপ্রিল ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে।

জাতীয় ও আঞ্চলিক ছুটির পাশাপাশি এপ্রিলের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়া প্রতি রবিবার ব্যাঙ্ক ছুটি। সব মিলিয়ে এপ্রিলে চোদ্দো দিন ছুটি রয়েছে ব্যাঙ্কে। ব্যাঙ্কের ছুটির তালিকা তৈরি করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
দেশের বিভিন্ন অংশে উৎসব ও অন্য কারণে ব্যাঙ্ক ছুটি থাকে। নতুন আর্থিক বছরের শুরুর মাস অর্থাৎ এপ্রিল মাসও সেই তালিকার বাইরে নয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতি মাসে এই ছুটির তালিকা প্রকাশ করে (Bank Holidays in April 2024)। নিচে এপ্রিল মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা দেওয়া হল।
ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটির দিলগুলি হল (Bank Holidays in April 2024),
- এপ্রিল ৭: রবিবার
- এপ্রিল ১৩: দ্বিতীয় শনিবার
- এপ্রিল ১৪: রবিবার
- এপ্রিল ২১: রবিবার
- এপ্রিল ২৭: চতুর্থ শনিবার
- এপ্রিল ২৮: রবিবার
বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা কারণে যেসব দিনগুলিতে ছুটি (Bank Holidays in March 2024), সেগুলি হল
- এপ্রিল ১: সোমবার, বার্ষিক অ্যাকাউন্ট বন্ধের কারণে চণ্ডীগড়, সিকিম, মিজোরাম, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ ও মেঘালয় বাদ দিয়ে বেশিরভাগ কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্যগুলিতকে পয়লা এপ্রিল ব্যাঙ্ক বন্ধ।
- এপ্রিল ৫: শুক্রবার, বাবু জগজীবন রামের জন্মদিন ও জুমাতুল বিদার কারণে তেলেঙ্গানা ও জম্মু ও কাশ্মীরে ব্যাঙ্ক বন্ধ।
- এপ্রিল ৯: মঙ্গলবার, গুড়ি পাদওয়া, উগাদি উৎসব, তেলেগু নববর্ষ, প্রথম নবরাত্রি-র কারণে বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, ইম্ফল, জম্মু, মুম্বই, নাগপুর, পানাজি, শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ।
- এপ্রিল ১০: বুধবার, ইদের কারণে কোচি, তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ।
- এপ্রিল ১১: বৃহস্পতিবার, কেরল বাদ দিয়ে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ।
- এপ্রিল ১৫: সোমবার, হিমাচল প্রদেশের প্রতিষ্ঠা দিবস ও বোহাগ বিহুর কারণে সিমলা ও গুয়াহাটিতে ব্যাঙ্ক বন্ধ।
- এপ্রিল ১৭: বুধবার, রাম নবমী উপলক্ষে আহমেদাবাদ, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, দেরাদুন, গ্যাংটক, হায়দরাবাদ, জয়পুর, কানপুর, লখনৌ, পটনা, রাঁচি, সিমলা, মুম্বই, নাগপুরে ব্যাঙ্ক বন্ধ।
- এপ্রিল ২০: শনিবার, গড়িয়া পুজো উপলক্ষে আগরতলায় ব্যাঙ্ক বন্ধ।
ব্যাঙ্কগুলিতে দীর্ঘ ছুটির কারণে গুরুত্বপূর্ণ কাজ আটকে যায়। এই পরিস্থিতিতে প্রযুক্তি গ্রাহকদের কাজ অনেক সহজ করে দিয়েছে। ব্যাঙ্কের ছুটির তালিকা থাকলেও, (Bank Holidays in April 2024) ছুটির দিন এটিএম, নগদে জমা, অনলাইন ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিং চলবে। দ্বিতীয় ক্ষেত্রে ছুটির তালিকাটা রাজ্য ভিত্তিক। সব রাজ্যে এই ছুটি থাকে না।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications