Bajaj’s First CNG Bike: জ্বালানি খরচ কমবে ৫০ থেকে ৬৫ শতাংশ! গেম চেঞ্জার হবে এই বাইক
Bajaj's First CNG Bike: কাউন্টডাউন শুরু! কিছুদিনের মধ্যেই বাজারে আসছে বিশ্বের প্রথম CNG বাইক। তবে এই বাইকের বিষয়ে সংস্থা সরকারি ভাবে তেমন কিছু জানায়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে Bajaj CNG Bike নিয়ে একাধিক তথ্য সামনে আসছে।
আর সেই অনুযায়ী বাইকের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের সময় পিছিয়ে দেওয়া হয়েছে। সংস্থা চাইছে আরও কয়েক দফায় পরীক্ষা চালাতে। বিশ্লেষকরা বলছেন, নয়া এই বাইক টু-হুইলারের জগতে গেম চেঞ্জার (Bajaj's First CNG Bike) হয়ে উঠবে। বিভিন্ন প্রজন্মের মানুষের কাছে এই বাইক জনপ্রিয় করবে বলেই দাবি।

- Bajaj's First CNG Bike: রাইডার্সদের কাছেও হবে গেম চেঞ্জার
Bajaj অটো'র তথ্য অনুযায়ী, Bajaj CNG Bike-এ জ্বালানি খরচ প্রায় ৫০ থেকে ৬৫ শতাংশ কমে (Bajaj's First CNG Bike) যাবে। অন্যদিকে, সিএনজি বাইক কার্বন ডাই অক্সাইড ৫০ শতাংশ হ্রাস, কার্বন মনোক্সাইড ৭৫ শতাংশ হ্রাস এবং নন-মিথেন হাইড্রোকার্বন নির্গমনে প্রায় ৯০ শতাংশ হ্রাস পাবে। সিএনজি বাইকে এক ধাক্কায় জ্বালানির খরচ কমিয়ে দেবে তা নয়, দুষণও এক ধাক্কায় কমিয়ে দেবে।
- Bajaj's First CNG Bike: সিএনজি বাইক নাকি পেট্রোল?
Bajaj CNG Bike- একদিকে খরচ যেমন কমিয়ে দেবে, তেমনই বেশ কিছু সমস্যাও কিন্তু রয়েছে এই বাইকে (Bajaj's First CNG Bike)। রক্ষণাবেক্ষণ খরচ কিন্তু সাধারণ পেট্রোলের তুলনায় অনেকটাই বেশি। এক্ষেত্রে বারবার সার্ভিস করানোর প্রয়োজন হতে পারে। বিশেষ করে সিএনজি ফিল্টার, সিলিল্ডার এবং গ্যাস লাইন পরিস্কার করার খরচ অনেকটাই বেশি হবে। আর তা না করা হলে সিএনজি ইঞ্জিনের উপর চাপ বাড়তে পারে। পরিস্কার না হলে পার্টস দ্র্যত খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।
- Bajaj's First CNG Bike: বাইকে ফিচার
ডিস্ক ব্রেক
লম্বা সিট
অ্যালয় হুইলস
ডিজিটাল ক্লাস্টার
সিঙ্গল চ্যানেল
অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম
- Bajaj's First CNG Bike: 125cc এর ইঞ্জিন থাকতে পারে
সূত্রে জানা গিয়েছে, CNG বাইকে 125cc এর শক্তিশালী ইঞ্জিন (Bajaj's First CNG Bike) দেওয়া হতে পারে। বাইকটির সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে মনোশক সাসপেনশন থাকবে, যা এটিকে একটি মসৃণ রাইড দেবে এছাড়াও সিএনজি বাইকে এমন কিছু ফিচার থাকবে তা রাইডারকে চমক দেবে বলেই দাবি করা হচ্ছে। বাইকের দাম এক লাখ থেকে শুরু হতে পারে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারি ভাবে কোনও তথ্য বাজাজের (Bajaj) তরফে দেওয়া হয়নি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications