Bajaj Freedom 125 CNG: হাজার টাকায় বিশ্বের প্রথম সিএনজি বাইকের মালিক! 'লুটে লে' অফার বাজাজের
Bajaj Freedom 125 CNG: বিশ্বের প্রথম CNG Motorcycle ভারতের বাজারে লঞ্চ করে গিয়েছে। ডুয়েল ফুয়েল অপশনে চলা এই বাইককে ঘিরে ক্রমশ চড়ছে উন্মাদনা। বাইকটির লঞ্চের পর থেকেই একেবারে বুকিংয়ের ঝড়।
কিন্তু জানেন কী Bajaj Freedom 125 CNG বাইকটি হাতে পেতে অন্তত তিন মাস পর্যন্ত অপেক্ষা (Bajaj Freedom 125 CNG Waiting Period) করতে হবে। বাজারে এতটাই নাকি ক্রেজ এই বাইকের।

- Bajaj Freedom 125 CNG: কীভাবে বুকিং
টিভি-৯ হিন্দিতে প্রকাশিত খবর অনুযায়ী, মাত্র ১ হাজার টাকা বুকিং অ্যামাউন্ট দিতে নাম বুক করা যাবে Bajaj Freedom 125 CNG বাইকের জন্য। গোটা দেশেই বাইকের বুকিং অপশন শুরু হয়ে গিয়েছে। বাজাজের যে কোনও শোরুম কিংবা ডিলারের কাছে এই বাইক বুকিং করতে পারবেন। কিংবা অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করেও আবেদন করা সম্ভব।
- Bajaj Freedom 125 CNG Waiting Period: ওয়েটিং পিরিয়ড কতদিন?
প্রকাশিত খবর অনুযায়ী, দেশেরসমস্ত মেট্রো শহরেই বুকিং অপশন খুলে দেওয়া হয়েছে। তবে কিছু শহরে ওয়েটিং পিরিয়ড এক মাসেরও কম। যেমন মুম্বই। সেখানে এই বাইক ২০ থেকে ৩০ দিনের মধ্যেই হাতে পাওয়ার সুযোগ থাকছে। আবার পুনেতে Bajaj Freedom 125 CNG বাইকের হাতে পাওয়ার জন্য সময় ৩০ থেকে ৪৫ দিন পর্যন্ত লেগে যাচ্ছে। সবথেকে বেশি ওয়েটিং পিরিয়ড বেশি গুজরাতে। সেখানে এই বাইক বুক করতে হাতে পেতে পেতে ৪৫ থেকে তিন মাস পর্যন্ত সময় লাগছে। বাজাজ সিএনজি বাইকের প্রথম ডেলিভারি পুনেতে শ্রী প্রবীণ থোরাটের কাছে করা হয়েছে।
- Bajaj Freedom 125 CNG Price
Bajaj Freedom 125 CNG বাইকের তিনটি ভেরিয়েন্ট আছে। বেস ড্রাম ভেরিয়েন্টের দাম পড়বে ৯৫ হাজার টাকা, ড্রাম এলইডি ভেরিয়েন্টের দাম পড়বে 1.05 লাখ (এক্স শোরুম)) টাকা। এবং টপ ডিস্ক টপ ভেরিয়েন্টের এক্স শোরুম দাম পড়বে 1.10 লাখ টাকা।
- Bajaj Freedom 125 CNG Mileage এবং ইঞ্জিন ডিটেইলস
Bajaj Freedom 125 CNG বাইকটিতে 124.5 সিসির ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 9.3bhp পাওয়ার এবং 9.7Nm টর্ক জেনারেট করতে পারে। 5 স্পিড গিয়ারবক্সের এই বাইকে ২ লিটারের পেট্রোল ট্যাঙ্ক এবং 2 কিলোগ্রাম সিএনজি সিলিন্ডার দেওয়া হয়েছে। কোম্পানির দাবি যে এই বাইকটি এক কিলোগ্রামে ১০২ কিলোমিটার (২ কিলোগ্রামে ২০০ কিলোমিটার পর্যন্ত) এবং ২ লিটার পেট্রোলে ১৩০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।
- Bajaj CNG Bike Features
Bajaj Freedom 125 CNG বাইকে এলসিডি ইস্ট্রুমেন্ট কনসোল দেওয়া হয়েছে। যা স্মার্টফোনের সঙ্গে কানেকটিভিটি রয়েছে। এই ডিসপ্লেতে ব্যাটারি স্ট্যাটাস থেকে শুরু করে কল এবং মিসড কল অ্যালার্টের মতো তথ্য পাওয়া সম্ভব। চার্জিংয়ের জন্য বাইকে দেওয়া হয়েছে USB পোর্ট।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications