Automobile Budget 2024: অনেকটাই সস্তা হবে ইলেকট্রিক ভেইক্যাল! বাজেটে নির্মলার 'মাস্টারস্ট্রোক'
Automobile Budget 2024: দেশের মানুষের বিপুল প্রত্যাশা! শরিকদের চাপ। একাধিক বিষয়কে মাথায় রেখে বাজেট পেশ করলেন নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। কার্যত জনমোহনী বাজেট পেশ করলেন তিনি। কৃষি থেকে কর্মসংস্থান, একাধিক সেক্টরের জন্য একগুচ্ছ ঘোষণা করা হল।
পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও ব্যাপক বদলের উল্লেখ রয়েছে মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেটে। শুধু তাই নয়, ভারতের ইলেকট্রিক ভেইক্যাল (Electric Vehicles) সেক্টরের জন্য বড় ঘোষণা (Automobile Budget 2024) করা হয়েছে।

- Automobile Budget 2024: বড় ঘোষণা-
২০২৩-২০২৪ আর্থিক বাজেটে কোবাল্ট এবং লিথিয়ামের ওপর থেকে সম্পূর্ণ শুল্ক তুলে নেওয়ার ঘোষণা করা হয়েছে। এর ফলে লিথিয়াম ব্যাটারিতে চলে এমন স্কুটার, বাইক কিংবা গাড়ির দাম কিছুটা হলেও সস্তা হতে পারে বলে মনে করা হচ্ছে। ইলেকট্রিক ভেইক্যালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ লিথিয়াম। একাধিক ইলেকট্রিক ভেইক্যাল (Electric Vehicles) ম্যানুফেকচারিং সংস্থা শুল্ক কমানোর দাবি জানায় সরকারের কাছে।
নির্মলার বাজেটে (Automobile Budget 2024) কোবাল্ট এবং লিথিয়ামের ওপর থেকে সম্পূর্ণ শুল্ক তুলে নেওয়া এই সেক্টরে (Electric Vehicles) গতি আসবে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, বিক্রিও বাড়বে বলেই আশা। মুলত লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরির ক্ষেত্রে লিথিয়াম এবং কোবাল্টের ব্যবহার করা হয়।
- Automobile Budget 2024: গতি বাড়ছে এই সেক্টরে-
ভারতের মাটিতে ইলেকট্রিক গাড়ি এবং টু-হুইলারের (Electric Vehicles) চাহিদা বাড়ছে। বিপুল এই চাহিদার কথা মাথায় রেখে একাধিক বড় সংস্থার পাশাপাশি বহু স্টার্ট আপ ইভি গাড়ি-স্কুটার তৈরি করছে। বাজারে আসছে একাধিক নতুন মডেল। টু-হুইলার কিংবা গাড়ি কেনার ক্ষেত্রে একাধিক অপশন ক্রেতাদের সামনে। এখন বৈদ্যুতিক গাড়ি আগের তুলনায় অনেক বেশি সাশ্রয়ী হয়ে উঠছে। বৈদ্যুতিক যানবাহন দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রেও দারুণ।
যেমন EVs-তে পেট্রোল-ডিজেলের প্রয়োজন হয় না, তেমনই দুষণ নেই বললেই চলে। এই অবস্থায় এদিনের নির্মলার ঘোষণা (Automobile Budget 2024) দেশের স্টার্ট আপগুলিকে অনেক বেশি উৎসাহ দেবে বলেই মনে করা হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications