বাংলায় রাজপথে ধর্নায় কর্মীরা! কেন্দ্রের পথেই চার শতাংশ ডিএ ঘোষণা এই রাজ্যের
Government Announce DA Hike: রাজ্য সরকারি কর্মীদের জন্যে দারুন খবর। মহার্ঘ ভাতা (Dearness Allowance Increased) বাড়ানোর ঘোষণা। চার শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করা হয়েছে। যা চলতি বছরের জানুয়ারি মাস থেকেই কার্যকর হবে বলে ইতিমধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
২০২৩-২৪ আর্থিক বছরের প্রথম দিনেই রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্যে বড় উপহার সরকারের। তবে নয়া এই ঘোষণাতে রাজ্যের কোষাগারে কিছুটা হলেও চাপ বাড়বে।

কেন্দ্রের ঘোষণা
গত কয়েকদিন আগেই মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করে মোদী সরকার। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এই ডিএ বাড়ানোর ঘোষণা করা হয়। এর ফলে কিছুটা হলেও বেতন বৃদ্ধি হয় কেন্দ্রীয় কর্মচারী (Center Employees) এবং পেনশনভোগীদের (Pensioners)। কেন্দ্রের ঘোষণা অনুযায়ী, কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়িয়ে ডিএ ৪২ শতাংশ এবং ডিআর ৪২ শতাংশ করা হয়েছে। যা ১লা জানুয়ারি থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।

আর এরপরেই বড় ঘোষণা
আর এরপরেই কর্মীদের জন্যে বড়সড় ঘোষণা করল অসম সরকার (Assam Government)। 7th Pay Commission- এর সুপারিশ অনুযায়ী মোট ৪২ শতাংশ হারে ডিএ দেওয়া হবে। শুধু কর্মচারীরাই নয়, এর সুবিধা পাবেন সে রাজ্যের কয়েক লাখ পেনশনভোগীও। ইতিমধ্যে নয়া এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) তাঁর সোশ্যাল মিডিয়াতে বিস্তারিত জানিয়েছেন। আর টুইট অনুযায়ী, আমাদের সরকার কর্মীদের দিকে নজর রাখে। আর সেদিকে তাকিয়েই চার শতাংশ ডিএ ঘোষণা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

কতটা বেতন বৃদ্ধি হবে-
চার শতাংশ ডিএ' বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। আর এহেন ঘোষণা কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ এবং ডিআর ৪২ শতাংশ হয়ে গেল। যদি একজন কর্মচারীর মূল বেতন প্রতি মাসে ২৩ হাজার ৫০০ টাকা হয়, তাহলে ৪২ শতাংশে DA হবে ৯ হাজার ৮৭০ টাকা। এটি আগের মহার্ঘ ভাতার চেয়ে প্রতি মাসে ৯৪০ টাকা বেশি। সম্প্রতি অসম সরকার একটি বৈঠক করেন। সেখানেই এই বিষয়ে বড় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএ'র দাবিতে পথে বাংলার কর্মীরা
কেন্দ্রের ঘোষণার পরেই ডিএ ঘোষণা অসম সরকারের। আর সেই ডিএ'র দাবিতেই দিনের পর দিন রাস্তায় বসে দিন কাটাচ্ছেন বাংলার রাজ্য সরকারি কর্মীরা। কেন্দ্রের সঙ্গে এই মুহূর্তে প্রায় ৩৬ শতাংশ ডিএ'র ফারাক। মাঝে ৩ শতাংশ ঘোষণা করলেও তা নেবে না বলেই জানিয়েছেন রাজ্যের সরকারি কর্মীরা। এই অবস্থায় যদিও মুখ্যমন্ত্রীও স্পষ্ট করে দিয়েছেন তাঁরা কেন্দ্রের হারে ডিএ দেবে না।












Click it and Unblock the Notifications