Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফের কর্মী ছাঁটাই অ্যামাজনে! এবার ১৫ শতাংশ, কোন কোন ডিপার্টমেন্টের চাকরি যাচ্ছে? হতবাক সকলে

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তির উৎপত্তি বর্তমান সময়ে কর্মচারী মহলের ক্ষেত্রে একটি বড় অস্বস্থির কারণ হয়ে উঠেছে। কারণ, ইতিমধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার কারণে বিশ্বের প্রায় একাধিক অংশে কাজ হারাতে শুরু করেছেন কর্মচারীরা। আবারও একধাক্কায় কাজ হারাতে চলেছেন শতাধিক কর্মচারী। আবারও এই বড় ধরনের ছাঁটাইয়ের পরিকল্পনা করছে অ্যামাজন। জানা গেছে, অ্যামাজন তাদের মানবসম্পদ (Human resources) বিভাগের ১৫ শতাংশ কর্মী ছাঁটাই করার প্রস্তুতি নিচ্ছে। যা পিপল এক্সপেরিয়েন্স অ্যান্ড টেকনোলজি (PXT ) টিম নামে পরিচিত। সূত্র অনুসারে জানা গেছে, এইচআর বিভাগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। যদিও অ্যামাজনের অন্যান্য অংশের কর্মীদেরও চাকরি থাকার কোনো নিশ্চয়তা নেই।

সাম্প্রতিক সময়ে কর্মচারীদের সবথেকে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি। সম্প্রতি পুনরায় কর্মচারী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে অ্যামাজন। অ্যামাজন-এ কনজিউমার ডিভাইস গ্রুপ, ওয়ান্ডারি পডকাস্ট আর্ম এবং অ্যামাজন ওয়েব সার্ভিসেস (AWS)-এ কিছু অংশ ছাঁটাইয়ের কয়েক মাস পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। অটোমেশন এবং দক্ষতার দিক থেকে কোম্পানি এগিয়ে থাকার সত্ত্বেও এই ছাঁটাইয়ের পরিকল্পনাই বুঝিয়ে দেয় অ্যামাজন-এ কর্মবাহিনী পরিচালনা ঠিক কীভাবে হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড অপারেশনে বিলিয়ন বিলিয়ন বিনিয়োগ করার সঙ্গেই এই কাটছাঁট করা হয়েছে। এই বছর মূলধন বিনিয়োগে ১০০ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করার জন্য প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানি।

২০২১ সালে জেফ বেজোসের (Jeff Bezos) বদলি হওয়া CEO অ্যান্ডি জ্যাসি স্পষ্ট করে বলেছেন যে এই নতুন যুগটি এআই (AI) দ্বারা নামকরণ হবে। কিন্তু সমস্ত কর্মচারী এই পরিবর্তনের মধ্য দিয়ে যাবেন না। জুন মাসে কোম্পানির এক স্মারকে, জ্যাসি কর্মীদের অ্যামাজনের এআই (AI) ড্রাইভকে ভালোবেসে আহ্বান জানিয়ে বলেছেন, "যারা এই পরিবর্তনকে মেনে নিয়ে ভালোবেসে এআই (AI)-এ দক্ষ হয়ে ওঠে, অভ্যন্তরীণভাবে আমাদের এআই (AI) ক্ষমতা তৈরি এবং উন্নতির জন্য সাহায্য করে ও গ্রাহকদের জন্য কাজ করে, তারাই কোম্পানিকে পুনর্গঠনে আমাদের সাহায্য করার জন্য উপযুক্ত অবস্থানে থাকবে।" কিন্তু তাঁর এই বার্তাটি একটি সতর্কীকরণের সঙ্গে এসেছিল। তিনি আরও বলেন, "আমরা আশা এআই (AI) আমাদের মোট কর্পোরেট সেক্টর-এর কর্মীদের হ্রাস করবে কারণ কোম্পানি জুড়ে আমরা ব্যাপকভাবে এআই (AI) ব্যবহার করে দক্ষতা বৃদ্ধি করবো।"

অ্যামাজন ইতিমধ্যেই তার ইতিহাসের সবথেকে বেশি এবং সবচেয়ে বড়ো ছাঁটাই করেছে। ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে প্রায় ২৭,০০০ কর্পোরেট পদ ছাঁটাই করেছে অ্যামাজন। এই ছাঁটাইগুলি মূলত মহামারী ও পরবর্তীতে অতিরিক্ত কর্মীর সম্প্রসারণ এবং কর্মরত কর্মীদের কাজের উপর নির্ভর করে হয়েছিল , তবে বর্তমান ছাঁটাই আরও কৌশলগত হতে চলেছে। অ্যামাজন যখন এআই (AI)-এর দ্বারা আরও দক্ষ হয়ে ওঠার জন্য উঠেপড়ে লেগেছে, তখন জনগণের কাজকর্ম তার নিজস্ব রূপান্তরের সবচেয়ে বড় ক্ষতির কারণও হতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+