Amazon-Flipkart Bike Scooter Sale: ৫৩ শতাংশ ছাড়! ৯৫,০০০ টাকার ই-স্কুটার কিনুন মাত্র ৪৫ হাজারে
Amazon-Flipkart Bike Scooter Sale: উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে! বাজার ধরতে দেশের বড় অটো মোবাইল সংস্থাগুলি একাধিক বড় অফার ঘোষণা করেছে। বিভিন্ন বাইক-স্কুটারের উপর মিলছে বিপুল ডিসকাউন্ট অফার। আর তা কিনতে একেবারে লম্বা লাইন। তবে বড় অফার লুকিয়ে আছে অনলাইনে। প্রত্যেক বছরের মতোই এবারও Amazon-Flipkart এ সেল শুরু হয়েছে। বিপুল ছাড়ে কেনার সুযোগ আছে।
এমনকি টু হুইলারও মিলছে বিপুল ছাড়ে। পেট্রোল বাইকর পাশাপাশি ইলেকট্রিক স্কুটারে ব্যাপক ডিসকাউন্ট (Amazon-Flipkart Bike Scooter Sale) দিচ্ছে সংস্থা। প্রোডাক্ট এবং স্কিমের হিসাবে এই ডিসকাউন্ট 20,000 টাকারও বেশি। এখানেই শেষ নয়, কিছু ইলেকট্রিক স্কুটার তো 50% ডিসকাউন্টেও কেনার সুযোগ আছে।

- Amazon-Flipkart Bike Scooter Sale: ১২ হাজার টাকা ছাড়!
Flipkart এ চলছে The Big Billion Days Sale 2024। আর তাতে হিরো, টিভিএস এবং ওলা ইলেকট্রিক সহ একাধিক সংস্থা স্কুটারের উপর 10,000 থেকে 12,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে। Ola ইলেকট্রিক S1 X সিরিজে এই সেলে 10,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়ার ঘোষণা করেছে। এই স্কুটারে 2 kWh এর ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। এক্স শোরুম প্রাইস 74,999 টাকা। Big Billion Days Sale-এ এই স্কুটার 67,999 টাকা দামে কিনতে পারবেন।
এছাড়াও Ola ইলেকট্রিকের 3 kWh ভেরিয়েন্ট মাত্র 77,999 টাকায় কিনতে পারবেন। এক্স শোরুম প্রাইস যেখানে ছিল 87,999 টাকা। Flipkart বেশ কিছু ক্রেডিট কার্ডে 5% পর্যন্ত অতিরিক্ত অদার দেওয়ার ঘোষণা করেছে। এছাড়াও Ola S1 Pro এবং Ola S1 AIR স্কুটারটি Amazon Great Indian Festival -এ ১৬ থেকে ১৯ হাজার টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ আছে।
- Amazon-Flipkart Bike Scooter Sale: হিরোতে ছাড়
অনলাই ট্রেন্ড এই মুহূর্তে দেশে! HERO মটোকর্পেও পাবেন। Amazon এবং Flipkart- এ এই বাইক সংস্থা বিপুল ছাড় দেওয়ার কথা জানিয়েছে। এই ডিসকাউন্ট অফার অনলাইন সংস্থা এবং বেশ কিছু ব্যাঙ্ক একসঙ্গে দেওয়ার কথা জানিয়েছে। এর বড় সুবিধা গ্রাহকরা সরাসরি পাচ্ছেন। Hero Xoom 110 LX এর এক্স শোরুম প্রাইস 70,984 টাকা। কিন্তু Amazon এ এই স্কুটার 57,884 টাকায় কেনার সুযোগ আছে।
সংস্থার অন্যতম প্রিমিয়াম বাইক Hero Mavrick 440 এ প্রায় ৩০ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। সংস্থার অন্যতম সংস্থার বাইক HERO HF ডিলাক্স (কিক স্টার্ট) এ এক্স শোরুম 50,770 টাকায় কেনার সুযোগ আছে। TVS এবং Bajaj এর বাইক-স্কুটারেরও ব্যাপক ছাড়। কিছু ইলেকট্রিক স্কূটারে 50 শতাংশ ডিসকাউন্টে কেনার সুযোগ আছে।
Amazon সেলে Green Invicta এ তাদের ইভই স্কুটারে 50% এর বেশি ডিসকাউন্ট দিচ্ছে। 95,000 টাকর ইভই স্কুটার 53% ডিসকাউন্টের সঙ্গে শুধুমাত্র 44,999 টাকায় কেনার সুযোগ আছে (Amazon-Flipkart Bike Scooter Sale)।












Click it and Unblock the Notifications