৩৬০ দিনের নতুন অফার নিয়ে ফের জিওকে টেক্কা দিতে তৈরি এয়ারটেল
জিওকে টেক্কা দিতে বাজারে নতুন প্ল্যান নিয়ে আসছে এয়ারটেল।
ফের একবার জিওকে টেক্কা দিতে বাজারে নতুন প্ল্যান নিয়ে আসছে এয়ারটেল। প্রিপেড ব্যবহারকারীদের জন্য নতুন প্ল্যান ঘোষণা করা হয়েছে। জিও-র পাশাপাশি বাকী সংস্থাগুলিকেও একইভাবে মাত দেওয়ার ভাবনা এয়ারটেলের।

এই প্ল্যান মোতাবেক এয়ারটেল গ্রাহকেরা ৩০০ জিবি ৪জি ডেটা পাবেন। সঙ্গে ভয়েস কল ফ্রি ও প্রতিদিন ১০০ এসএমএস ফ্রি। ৩৬০ দিনের এই প্ল্যানের জন্য দিতে হবে ৩৯৯৯ টাকা।
এই প্ল্যানে প্রতিদিন ইন্টারনেট ব্যবহারের কোনও ঊর্ধ্বসীমা নেই। চাইলে একদিনেই ৩০০ জিবি শেষ করে ফেলতে পারেন। আবার তা রয়ে-সয়ে ৩৬০ দিনেও শেষ করতে পারেন।
এর পাশাপাশি এয়ারটেলের ৩৪৯ টাকার ২৮ দিনের প্ল্যান রয়েছে। এতে প্রতিদিন দেড় জিবি ডেটা ও ফ্রি ভয়েস কলের সঙ্গে ১০০টি করে ফ্রি এসএমএস পাঠানো যাবে।












Click it and Unblock the Notifications