Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

7th Pay Commission: বছরের শুরুতে বড় উপহার পেতে পারেন সরকারি কর্মীরা! DA বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে কেন্দ্র

7th Pay Commission: নতুন বছর শুরু হতেই কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের এককিস্তি মহার্ঘভাতা ও মহার্ঘ ত্রাণ পাওনা হয়ে গিয়েছে। এবারও মহার্ঘভাতা ও মহার্ঘ ত্রাণ ৪ শতাংশ হওয়ার সম্ভাবনা। সাধারণভাবে মার্চে মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ ঘোষণা করা হয়। কিন্তু ফেব্রুয়ারির শুরুতেই অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হবে। এরপর ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চের প্রথমের দিকে ভোট ঘোষণার সম্ভাবনা। তাই এবার মহার্ঘভাতা ও মহার্ঘ ত্রাণ বাজেটের পরেই ঘোষণা হয়ে যেতে পারে।

ডিএ বৃদ্ধি করতে CPI-IW ডেটা বিবেচনা করা হয়। ২০২৩-এর জুলাইয়ে CPI-IW ৩.৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৩৯.৭-এ পৌঁছেছে। একবছর আগের সময়ের সঙ্গে তুলনা করলে যা প্রায় ০.৯০ শতাংশ বেশি। এর আগে ২০২৩-এর জুনে এটি ছিল ১৩৬.৪ শতাংশ এবং মে মাসে ছিল ১৩৪.৭ শতাংশ। সাম্প্রতিক সময়ে এই সূচক পৌঁছে গিয়েছে ১৩৯.১ শতাংশে। এর ওপরে ভিত্তি করে সরকার যদি ৪ শতাংশ মহার্ঘভাত ও মহার্ঘ ত্রাণ ঘোষণা করে তাহলে তা ৫০ শতাংশে পৌঁছে যাবে।

7th Pay Commission

এর আগে অক্টোবরে কেন্দ্রীয় সরকার ৪ শতাংশ মহার্ঘভাতা ও মহার্ঘ ত্রাণ বৃদ্ধি করেছিল। যা ২০২৩-এর ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে। কেন্দ্রীয় সরকার প্রতিবছর পয়লা জানুয়ারি ও ১ জুলাই মহার্ঘভাতা ও মহার্ঘ ত্রাণ সংশোধন করে থাকে। তবে সেই সিদ্ধান্ত ঘোষণা করে সংশ্লিষ্ট বছরের মার্চ ও সেপ্টেম্বরে।

ডিএ কর্মীদের বেতনের ও অবসরপ্রাপ্তদের পেনশনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর বৃদ্ধির ফলে কর্মীদের প্রাপ্ত বেতন এবং অবসরপ্রাপ্তদের প্রাপ্ত পেনশনের ওপরে সরাসরি প্রভাব পড়ে। মূলত মুদ্রাস্ফীতির হার বিবেচনা করে সরকারি কর্মীদের ডিএ ও ডিআর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেক্ষেত্রে মুদ্রাস্ফীতি যত বেশি হবে, কর্মীদের ডিএ ও ডিআর তত বেশি হয়।

গত অক্টোবরে কেন্দ্রীয় সরকার যদি ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে। তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির সম্ভাবনা কতটা? এক্ষেত্রে যদি কারও বেতন প্রতিমাসে ৫০ হাজার টাকা হয় এবং সেখানে মূল বেতন হিসেবে থাকে ১৫ হাজার টাকা। তিনি সেই সময় মূলত বেতনের ৪২ শতাংশ ডিএ পেতেন, যা ছিল ৬৩০০ টাকা। ৪ শতাংশ বৃদ্ধির পরে তা ছশো টাকা বৃদ্ধি হয়ে হয় ৬৯০০ টাকা।

গত অক্টোবরে কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধির পরে মধ্যপ্রদেশ, ওড়িশা, কর্নাটক, ঝাড়খ্ণ্ড, হিমাচল প্রদেশ এবং একেবারে শেষে পশ্চিমবঙ্গ সরকার তাদের সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বাড়িয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+