7th Pay Commission: কেন্দ্রীয় কর্মী ও পেনশনভোগীরা পরের মাসে বড় খবর পাবেন! বেতন বাড়বে অনেকটাই
7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা যাঁরা ডিএ কিংবা ডিআর-এর জন্য অপেক্ষা করছেন, তাঁরা আগামী মাসে সুখবর পেতে পারেন। মার্চের শুরুতেই কেন্দ্রীয় সরকার ডিএ কিংবা ডিআর বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে। সবাই আশা করছেন, মার্চের মহার্ঘভাতা বৃদ্ধি হতে পারে চার শতাংশের মতো। কেন্দ্রীয় সরকার যদি এই সিদ্ধান্ত নেয়, তাহলে কেন্দ্রীয় কর্মী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘভাতার পরিমাণ দাঁড়াবে পঞ্চাশ শতাংশ।
উল্লেখ্য যে কেন্দ্রীয় সরকার তাদের কর্মী ও পেনশনভোগীদের জন্য বছরে দু'বার মহার্ঘভাতা সংশোধন করে। প্রথমটি লাগু হয় জানুয়ারি থেকে আর দ্বিতীয়টি জুলাই থেকে। বছরের প্রথম ডিএ কিংবা ডিআর সাধারণভাবে ঘোষণা করা হয় মার্চের শেষের দিকে আর দ্বিতীটি ঘোষণা করা হয় সেপ্টেম্বরের শেষে দিকে।

কিন্তু এবার নির্বাচন এসে যাওয়ায় মহার্ঘ ভাতা কিংবা মহার্ঘ ত্রাণের ঘোষণা মার্চের শুরুতেই ঘোষণার সম্ভাবনা জোরাল। মহার্ঘভাতা অর্থাৎ ডিএ দেওয়া হয় কেন্দ্রীয় সরকারি কর্মীদের আর মহার্ঘত্রাণ অর্থাৎ ডিআর পেয়ে থাকেন পেনশনভোগীরা।
এর আগের মহার্ঘভাতা ও মহার্ঘত্রাণ দেওয়া হয়েছিল অক্টোবর ২০২৩-এ। সেই সময় তা চার শতাংশ বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। ৪২ শতাংশ থেকে তা বেড়ে হয়েছিল ৪৬ শতাংশ। এবারও মুদ্রাস্ফীতির হার অনুযায়ী, তা চার শতাংশ বাড়ানো হতে পারে বলে অনুমান করছেন সবাই। মার্চে ঘোষণা করা হলে মহার্ঘভাতা ও মহার্ঘত্রাণ লাগু হবে জানুয়ারি, ২০২৪ থেকে।
সাধারণভাবে সর্বভারতীয় CPI-IW তথ্যের ভিত্তিতে ডিএ-ডিআর বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। সেই অনুযায়ী, শিল্প শ্রমিকদের জন্য গত ১২ মাসের CPI-IW গড় ৩৯২.৮৩। সেই অনুযায়ী, ডিএ-ডিআর হয় মূল বেতনের ৫০.২৬ শতাংশ।
যদি এই ডিএ বৃদ্ধির পরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনের হিসেব দেখা যায়, তাহলে একদন কেন্দ্রীয় কর্মীর মূল বেতন যদি আঠারো হাজার টাকা হয়, তাহলে মহার্ঘভাতা ৪৬ শতাংশ হারে ৮,২৮০ টাকা হয়। আর চার শতাংশ বৃদ্ধি হলে অর্থাৎ ৫০ শতাংশ হলে তকা নয়হাজার টাকায় গিয়ে দাঁড়ায়। অর্থাৎ এই হিসেবে বেতনে সরাসরি ৭২০ টাকা বৃদ্ধি হবে।
আবার কারও মূল বেতন যদি ৫৬৯০০ টাকা হয়, , ৪৬ শতাংশ ডিএ বৃদ্ধির পরে তিনি ২৬,১৭৪ টাকা ডিএ পাচ্ছেন। তা ৫০ শতাংশে পৌঁছলে সেই অঙ্ক দাঁড়াবে ২৮,৪৫০ টাকায়। এবারের মতো বাড়বে ২২৭৬ টাকা। তবে মার্চে মহার্ঘভাতা ও মহার্ঘত্রাণ ঘোষণা করা হবে কিনা, তা নিয়ে সরকারের তরফে কোনও ঘোষণা এখনও করা হয়নি।












Click it and Unblock the Notifications