7th Pay Commission: ভোটের মুখে সরকারি কর্মী ও পেনশনভোগীদের DA-DR বৃদ্ধি! চলবে গ্যাস সিলিন্ডারের ভর্তুকিও

7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা যাঁরা ডিএ কিংবা ডিআর-এর জন্য অপেক্ষা করছেন, তাঁদের জন্য সুখবর। এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভায় ডিএ-ডিআর বৃদ্ধির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৃদ্ধির হার চার শতাংশ বলে জানা গিয়েছে।

মন্ত্রিসভার বৈঠকের পরে সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী পীয়ুষ গোয়েল। তিনি বলেছেন, সরকারি কর্মী ও পেনশন ভোগীদের ডিএ-ডিআর বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারের এই বছরে এতিরিক্ত ১৫০১৪ কোটি টাকা ব্যয় করতে হবে। প্রসঙ্গত চার শতাংশ বৃদ্ধির পরে ডিএ-ডিআর ৪৬ শতাংশ থেকে বেড়ে হল ৫০ শতাংশ।

-

উল্লেখ্য যে কেন্দ্রীয় সরকার তাদের কর্মী ও পেনশনভোগীদের জন্য বছরে দু'বার মহার্ঘভাতা সংশোধন করে। প্রথমটি লাগু হয় জানুয়ারি থেকে আর দ্বিতীয়টি জুলাই থেকে। বছরের প্রথম ডিএ কিংবা ডিআর সাধারণভাবে ঘোষণা করা হয় মার্চের শেষের দিকে আর দ্বিতীয়টি ঘোষণা করা হয় সেপ্টেম্বরের শেষে দিকে।

কিন্তু এবার নির্বাচন এসে যাওয়ায় মহার্ঘ ভাতা কিংবা মহার্ঘ ত্রাণের ঘোষণা মার্চের শুরুতেই ঘোষণা করে দেওয়া হল। মহার্ঘভাতা অর্থাৎ ডিএ দেওয়া হয় কেন্দ্রীয় সরকারি কর্মীদের আর মহার্ঘত্রাণ অর্থাৎ ডিআর পেয়ে থাকেন পেনশনভোগীরা।

এর আগের মহার্ঘভাতা ও মহার্ঘত্রাণ দেওয়া হয়েছিল অক্টোবর ২০২৩-এ। সেই সময় তা চার শতাংশ বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। ৪২ শতাংশ থেকে তা বেড়ে হয়েছিল ৪৬ শতাংশ। মার্চে ঘোষণা করা হলেও মহার্ঘভাতা ও মহার্ঘত্রাণ লাগু হবে জানুয়ারি, ২০২৪ থেকে।

সাধারণভাবে সর্বভারতীয় CPI-IW তথ্যের ভিত্তিতে ডিএ-ডিআর বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। সেই অনুযায়ী, শিল্প শ্রমিকদের জন্য গত ১২ মাসের CPI-IW গড় ৩৯২.৮৩। সেই অনুযায়ী, ডিএ-ডিআর হয় মূল বেতনের ৫০.২৬ শতাংশ।

এই ডিএ বৃদ্ধির পরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনের হিসেব দেখা যায়, তাহলে একজন কেন্দ্রীয় কর্মীর মূল বেতন যদি আঠারো হাজার টাকা হয়, তাহলে মহার্ঘভাতা ৪৬ শতাংশ হারে ৮,২৮০ টাকা হয়। আর চার শতাংশ বৃদ্ধি হলে অর্থাৎ ৫০ শতাংশ হলে তা নয়হাজার টাকায় গিয়ে দাঁড়ায়। অর্থাৎ এই হিসেবে বেতনে সরাসরি ৭২০ টাকা বৃদ্ধি হবে।

আবার কারও মূল বেতন যদি ৫৬৯০০ টাকা হয়, , ৪৬ শতাংশ ডিএ বৃদ্ধির পরে তিনি ২৬,১৭৪ টাকা ডিএ পাচ্ছেন। তা ৫০ শতাংশে পৌঁছলে সেই অঙ্ক দাঁড়াবে ২৮,৪৫০ টাকায়। এবারের মতো বাড়বে ২২৭৬ টাকা।

অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, উজ্জ্বলা প্রকল্পে ভর্তুকি আরা এক বছরের জন্য বাড়ানো হয়েছে। সেই অনুযায়ী উজ্জ্বলা প্রকল্পের অধীনে এলপিজিতে ভর্তুকি ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত চলবে। প্রসঙ্গত উজ্জ্বলা যোজনায় গ্রাহকদের জন্য সিলিন্ডার পিছু ৩০০ টাকা করে ভর্তুকি দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+