আজ মঙ্গলবার থেকে টানা পাঁচদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা! প্রভাব পড়তে পারে এটিএমেও
অক্টোবর ২০২১ সালে দুর্গাপুজো, নবরাত্রি সহ একাধিক উৎসব রয়েছে। আর এই উৎসবের জন্যে ব্যাঙ্ক বন্ধ থাকছে। আর সেদিকে তাকিয়ে আজ মঙ্গলবার থেকে টানা পাঁচদিন ব্যাঙ্ক (Bank Holidays October) বন্ধ থাকবে।
Bank Holidays October 2021: অক্টোবর মাসে পুরো ২১ দিন ব্যাঙ্কে ছুটি রয়েছে। যদি আপনিও ব্যাঙ্কের কোনও কাজ করতে চান তাহলে এখনই মিটিয়ে ফেলাই ভালো।
অক্টোবর ২০২১ সালে দুর্গাপুজো, নবরাত্রি সহ একাধিক উৎসব রয়েছে। আর এই উৎসবের জন্যে ব্যাঙ্ক বন্ধ থাকছে। আর সেদিকে তাকিয়ে আজ মঙ্গলবার থেকে টানা পাঁচদিন ব্যাঙ্ক (Bank Holidays October) বন্ধ থাকবে।
টানা ব্যাঙ্ক বন্ধ থাকার কারনে এটিএম পরিষেবাতেও এর প্রভাব পড়বে। ফলে এই সময়ে বাড়িতে বাড়তি টাকা তুলে রাখা প্রয়োজন।

অক্টোবর ২১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অক্টোবর মাসে ব্যাঙ্কের কর্মী-আধিকারিকদের জন্যে ছুটি ঘোষণা করেছে। সেই তালিকা অনুসারে শুধু অক্টোবরেই ২১ দিনের ছুটি রয়েছে। আর সেই কারনে ভারতের একাধিক শহরে লাগাতার ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে বলে রাখা প্রয়োজন এই ২১ দিনের ছুটির মধ্যে ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটিও ধরা রয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের গাইডলাইন অনুসারে রবিবারের ছুটির পাশাপাশি মাসের দ্বিতীয় এবং শেষ রবিবার বন্ধ থাকে ব্যাঙ্ক। আর সব মিলিয়ে টানা ২১ দিন এই মাসেই বন্ধ রয়েছে ব্যাঙ্ক।

লাগাতার নয়দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক
এই ছুটির হিসাব অনুযায়ী এই সপ্তাহে পাঁচদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে বলে রাখা প্রয়োজন যে দেশের সমস্ত শহড়ে একদিনেই ব্যাঙ্ক বন্ধ থাকবে বিষয়টি তেমন নয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে ছুটির গাইড লাইন তৈরি করেছে তা কিছু রাজ্যের উৎসবের ভিত্তিতে হয়ে থাকে। অর্থাৎ কোনও রাজ্যের বিশেষ উতসবে সেই রাজ্য ব্যাঙ্ক বন্ধ থাকলেও অন্যান্য রাজ্যে অন্যান্য দিনের মতোই কাজ হবে। তবে জাতীয় ছুটির ক্ষেত্রে গোটা দেশেই বন্ধ থাকে ব্যাঙ্ক। যেমন ১৫ অগস্ট কিংবা জাতীয় ছুটির ক্ষেত্রে।

আজ কেন ব্যাঙ্ক বন্ধ
আজ অর্থাৎ ১৯ অক্টোবর ইদ-মিলাদ সহ বেশ কিছু উৎসব রয়েছে। আর সেই কারনে এই ছুটি। তবে আজ থেকেই লম্বা ছুটি পাবেন ব্যাঙ্ক কর্মীরা। টাকা পাঁচদিনের।

দেখুন কোন দিন কীসের ছুটি
১৯ অক্টোবর: ইদ-এ-মিলাদ বা মিলাদ-এ-শরিফের ছুটি মঙ্গলবার। ব্যাঙ্কে ছুটি থাকবে আমেদাবাদ, বেলাপুর, ভোপাল, দেরাদুন, হায়দরাবাদ, ইম্ফল, জম্মু, কানপুর, কোচি, লখনউ, মুম্বই, নাগপুর, দিল্লি, রায়পুর, রাঁচি, শ্রীনগর, তিরুঅনন্তপুরমে থাকবে ছুটি। ২০ অক্টোবর: মহর্ষি বাল্মিকীর জন্মদিন, লক্ষ্মীপূজা উপলক্ষে থাকবে ছুটি। ২২ অক্টোবর: ইদ-ই-মিলাদ-উল-নবী উপলক্ষে ছুটি থাকবে। শ্রীনগরের জন্য এই ছুটি প্রযোজ্য ২৩ অক্টোবর: চতুর্থ শনিবার ২৪ অক্টোবর: রবিবার। ২৬ অক্টোবর- বিলয় দিবস। জম্মু এবং শ্রীনগরের জন্যে এই ছুটি থাকবে। ৩১ অক্টোবর ফের রবিবার।












Click it and Unblock the Notifications