বন্ধুত্ব সবচেয়ে ভালো জমে এই রাশিগুলি জুটি বাঁধলে

বন্ধুত্ব নিয়ে বহু সময়ে বহু সংজ্ঞা উঠে এসেছে। জীবনের বিভিন্ন ধাপে এমন কিছু মানুষ প্রত্যেকের জীবনে আসে, যাঁদের সঙ্গে রক্তের নয় থাকে আত্মার টান, আন্তরিক টান। সেই সূত্র ধরেই তৈরি হন বন্ধুত্বের সম্পর্ক।

বন্ধুত্ব নিয়ে বহু সময়ে বহু সংজ্ঞা উঠে এসেছে। জীবনের বিভিন্ন ধাপে এমন কিছু মানুষ প্রত্যেকের জীবনে আসে, যাঁদের সঙ্গে রক্তের নয় থাকে আত্মার টান, আন্তরিক টান। সেই সূত্র ধরেই তৈরি হন বন্ধুত্বের সম্পর্ক। অনেকে পরিবারের মধ্যেই বন্ধু খুঁজে পান, তো অনেকে পরিবারের বাইরে তাঁকে চিনে নেন। জ্যোতিষ বলছে এমন কিছু রাশি রয়েছে যাঁরা একবার জুটি বাঁধলে, সেই বন্ধুত্ব ভাঙা যায় না। দেখে নেওয়া যাক এই জুটিগুলিকে যাঁদের মধ্যে সবচেয়ে ভালো টিকে থাকে বন্ধুত্ব।

বৃষ-মীন

বৃষ-মীন

এই দুটি রাশির চরিত্রগতভাবে এক্কেবারে আলাদা। মীন রাশির জাতকরা নিজেকে যতটা গুটিয়ে রাখেন, ততটাই তাঁকে বাইরে নিয়ে আসার চেষ্টা করেন বৃষ রাশির জাতকরা। বৃষ রাশির জাতকরা কখনও বন্ধুকে ছেড়ে যান না কোনও পরিস্থিতিতে।

মকর-ধনু

মকর-ধনু

মকর রাশির ওপর যে কেউই ভরসা করতে পারেন। আর তাঁদের সঙ্গে মনের মিল হয়ে যায় ধনু রাশির। দুজনের মানসিকতা একরকমের হওয়ায়, এঁরা কেউ কাউকে ছেড়ে যান না।

মিথুন- মকর

মিথুন- মকর

মিথুন রাশির জাতকরা খুবই খেয়াল রাখেন বন্ধুর। আর অন্যদিকে মকর রাশির জাতকরা হন বিশ্বাসী, মজাদার চরিত্রের। ফলে অদ্ভুতভাবে দু'জনের বন্ধুত্ব দারুনভাবে খাপ খেয়ে যায়!

কর্কট-ধনু

কর্কট-ধনু

ধনু রাশির স্বাধীনচেতা মনোভাবকে সামলাতে সবসময় পাশে থাকেন কর্কট রাশির জাতক কোনও সঙ্গী। আর কর্কটের গুটিয়ে থাকা মনোবৃত্তিকে সরিয়ে স্বাদীনভাবে বাঁচবার উদ্যম এনে দেন ধনু রাশির জাতক বা জাতিকারা। ফলে এঁরা খুব ভালো বন্ধু হতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+