Year Ender 2024: বছরের শেষেই নক্ষত্র বদল করবে শনি, কোন রাশির ব্যক্তিরা টাকার গদিতে শোবেন, জানুন

জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনি গ্রহ যখন ঘর, নক্ষত্র পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য নেতিবাচক হতে পারে। বর্তমানে শনি কুম্ভ রাশিতে রয়েছে।

২৭ ডিসেম্বর শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে কাদের, কোন রাশির ব্যক্তিদের জীবনে নানান সমস্যা আসবে। নতুন সম্পত্তির মালিক হবেন কারা।

Astrology

এই সময় কিছু রাশির ব্যক্তিদের প্রথম পর্ব শুরু হবে, আবার ধাইয়ার প্রভাব পড়বে কিছু রাশির ব্যক্তিদের ওপর। কিছু রাশির জাতক-জাতিকারা আছেন, যাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে, জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

  • মীন রাশি

মীন রাশির ব্যক্তিদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। আপনার মনের মানুষের সঙ্গে দেখা হবে আপনার। এই সময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে সাফল্য পাবেন। তাছাড়া বিবাহিত থেকে পারিবারিক জীবনে আপনিও খুব সুখী হবেন। শরীরের দিকে বিশেষ যত্ন নেবেন। কোনও কাজ করার আগে বড়দের বিশেষ পরামর্শ নেবেন। চাকরি থেকে ব্যবসায় সফলতা আসবে। শনিদেবের কৃপায় আপনার জীবনে সাফল্য আসবে। কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের অর্থলাভের সম্ভাবনা রয়েছে। সাড়েসাতির প্রথম পর্ব শেষ হবে আপনার। আপনি নতুন সম্পত্তি কিনতে পারবেন। শনিদেবের বিশেষ আশীর্বাদে আপনার কর্মজীবনেও খুব লাভ হবে। চাকরি ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে।

যদি আপনি পাহাড়ি কোনও এলাকায় বাবা-মাকে নিয়ে ঘুরতে যেতে চান, যেতে পারেন। শ্বশুরবাড়ির সঙ্গে যে অশান্তির পরিবেশ ছিল, তা অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন। এসময় কোনও কাজে পিছিয়ে যাবেন না। আপনি নতুন কোনও ব্যবসা শুরু করেন বা অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা কর্মজীবন থেকে ব্যবসায় এগিয়ে যেতে পারবেন। তাছাড়া আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। এই সময় স্বামী-স্ত্রীর মধ্যে বন্ধন আরও দৃঢ় হবে আপনার। সন্তানের কোনও সুখবরে আপনার মনে খুশি লেগে থাকবে। অংশীদারিত্ব কোনও ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখী হবেন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+