New Year: নতুন বছরে কোন রাশির ব্যক্তিরা পারিবারিক জীবনে সুখী হবেন, কারাই বা অশান্তির মুখে পড়বেন

২০২৪ সাল শেষ হওয়ার মুখে, তারপরেই আসছে ২০২৫। যার জন্য সকলে অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। কারণ নতুন বছর নিয়ে সকলেরই নানান স্বপ্ন থাকে। সকলেই কেরিয়ার থেকে ব্যবসায় উন্নতির পাশাপাশি পারিবারিক জীবন নিয়ে নানানভাবে চিন্তিত থাকেন।

ভাবেন সারা বছর তারা কি সুখে থাকতে পারবেন, নাকি ফের সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে তাঁদের। নতুন বছর ২০২৫ সাল বারো রাশির ব্যক্তিদের পারিবারিক জীবন কেমন যেতে চলেছে, জানুন।

Happy family

  • মেষ রাশি

মেষ রাশির ব্যক্তিদের বছরের শুরুটা আপনার জন্য খুব শুভ হতে চলেছে। চতুর্থ ঘরে বৃহস্পতি ও শনি থাকার কারণে আপনার জীবনে সাফল্য থাকবে। মেষ রাশির জাতকদের পরিবারে শান্তি বজায় থাকবে। বছরের শেষের দিকে, বাড়িতে কিছু শুভ কাজও হতে পারে যা আপনাকে খুশি রাখতে পারে। পরিবারের সকলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে আপনার। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে আপনাকে আপনার পিতার স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে। বিবাহিত জীবনে একটু সমস্যা আসবে।

  • বৃষ রাশি

বৃষ রাশির ব্যক্তিদের পারিবারিক জীবনে প্রতিকূলতা বজায় থাকবে। বছরের শুরুতে আপনার পারিবারিক জীবনে নানান সমস্যা শুরু হবে। বিশেষ করে মার্চ মাস পর্যন্ত এই সমস্যা থাকবে। এপ্রিল মাসে বৃহস্পতি গ্রহ ও পঞ্চম ঘরে শুক্র থাকায় সদ্য বিবাহিতরা সুখবর পেতে পারেন। আপনার সন্তানরা উন্নতি করবেন। আপনি আপনার সন্তানের কাছ থেকে সুখবর পাবেন। সব মিলিয়ে পারিবারিক জীবন ভালো যাবে। বছরের শেষ পরিবারে কোনও খারাপ ঘটনা ঘটতে পারে। তাই আগেই সাবধানে থাকবেন।

  • মিথুন রাশি

মিথুন রাশির ব্যক্তিদের পারিবারিক জীবনের জন্য এই বছরটি খুবই অনুকূল হবে। এছাড়াও বাবা-মায়ের স্বাস্থ্য ভালো থাকলে পারিবারিক পরিবেশও হবে মনোরম। বাসার চাহিদা অনুযায়ী কেনাকাটা করতে হবে আপনাকে। যার কারণে পরিবারের সদস্যদের মধ্যে আপনার সম্মান বৃদ্ধি বাড়তে থাকবে। শুভ গ্রহদের কৃপায় পরিবারে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হবে। আপনার সন্তানের সুখবরে আপনার মনে খুশি লেগে থাকবে। পরিবারের সদস্যদের সুখে সুখে থাকতে পারবেন আপনি।

  • কর্কট রাশি

কর্কট রাশির ব্যক্তিদের এই বছর পারিবারিক জীবনে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে পারে। এই কারণে, আপনি পরিবারে সুখের অভাব হবে। পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন পেতে অসুবিধার সম্মুখীন হবেন আপনি। যার কারণে আপনার ব্যক্তিগত জীবন চাপ বাড়তে থাকবে। অতিরিক্ত কাজের কারণে আপনাকে পরিবার থেকে দূরে থাকতে হতে পারে। . বছরের দ্বিতীয়ার্ধে সন্তান নিয়ে একটু সমস্যা বাঁধতে পারে। নবদম্পতিরা এই বছর কিছু সুখবর পেতে পারেন।

  • সিংহ রাশি

এই বছর সিংহ রাশির জাতক জাতিকাদের পরিবারে সুখ, শান্তি বজায় থাকবে। তবে কখনও কখনও পরিবারের সদস্যদের সমস্যায় পড়তে হতে পারে। এই বছর সিংহ রাশির জাতকদের তাদের পিতামাতার স্বাস্থ্যের যত্ন নিতে হবে। সিংহ রাশির জাতকরা দ্বিতীয় সন্তানের সুখ পেতে পারেন। এছাড়াও বিবাহের দিক থেকে এই বছরটি সিংহ রাশির জাতকদের জন্য খুব ভালো যাচ্ছে। আপনার প্রতিপক্ষের ব্যাপারে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কারণ তারা আপনার জীবনে ঝামেলা তৈরি করতে পারে। সকলের সঙ্গে আপনি সুখে থাকতে পারবেন।

  • কন্যা রাশি

এই বছর কন্যা রাশির ব্যক্তিরা পারিবারিক জীবনে মিশ্র ফল পাবেন। কারণ এই বছরের শুরুটা একটু খারাপ হতে চলেছে। বছরের মাঝামাঝি বছরের সময়টা আপনার জন্য চমৎকার হবে। তবে বছরের মাঝামাঝি সময়ে, মানে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কিছু পারিবারিক বিবাদের সম্মুখীন হতে হতে পারে আপনাকে। বছরের শুরুতে আপনি আপনার পরিবারের সমর্থন পাবেন না। এই সময়ে পারিবারিক সম্পত্তি সম্পর্কিত কোনও বিবাদ দেখা দিতে পারে। তবে ভাইবোনের কাছ থেকে বিশেষ সহযোগিতা পাবেন আপনি।

  • তুলা রাশি

তুলা রাশির ব্যক্তিরা বছরের শুরুটা পারিবারিক জীবনের ওপর খুব একটা অনুকূল যাচ্ছে না। এই সময়ে, আপনাকে কোনও কারণে আপনার বাড়ি থেকে দূরে যেতে হবে। অতিরিক্ত কাজের কারণে, পরিবারে কিছুটা সমস্যা লেগে থাকবে। যার কারণে পরিবারে কলহের সম্ভাবনা রয়েছে। তবে পারিবারিক সম্পর্কের দিক থেকে বছরের শেষটা খুব ভালো যাবে। আপনার পরিবার ও আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। আপনার পরিবারকে খুশি রাখতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারে আপনাকে।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতকদের এই বছর পারিবারিক জীবনে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে পারে। আপনার পিতামাতার স্বাস্থ্য,সম্পর্কিত সমস্যাগুলি আপনাকে চাপ বাড়াতে পারে। বিশেষ করে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আপনার পিতার স্বাস্থ্যের অবনতি হতে পারে। বিগত বছরগুলিতে কিছু পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্কের ক্ষেত্রে অনেক সমস্যা ছিল। তা অনেকটাই কমবে। ভাইবোনের সঙ্গে অশান্তি বাঁধতে পারে আপনার।

  • ধনু রাশি

ধনু রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন এবছর ভালো যাবে। পরিবারে আনন্দ ও হাসির পরিবেশ বজায় থাকবে। পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে ভালবাসা বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে। এছাড়াও, পরিবারের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে, আপনার উচিত সবাইকে সাহায্য করা। বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হবে। এই সময়ে কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন আপনি।

  • মকর রাশি

মকর রাশির ব্যক্তিদের বছরের শুরুতে পারিবারিক জীবনে সমস্যা দেখা যেতে পারে। এই সময়ের মধ্যে আপনার দাদুর স্বাস্থ্য সমস্যা হতে পারে। এমন পরিস্থিতিতে মানসিক দুশ্চিন্তায় থাকবেন আপনি। এছাড়া বছরের শুরুর মাসগুলিতে মঙ্গল আপনার চতুর্থ ঘরের দিকে নজর দেবে। যা আপনার পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই সময়ে, আপনার স্বভাব রাগান্বিত ও হিংস্র হয়ে উঠতে পারে। তবে নিজেকে নিয়ন্ত্রণে রাখবেন। নাহলে পরিবারে অশান্তি বাঁধবে আপনার।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির ব্যক্তিদের কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে। কারণ এই সময়ে, ছায়া গ্রহ রাহু আপনার রাশির চতুর্থ ঘরে থাকবে। আপনাকে কিছু মানসিক সমস্যার সম্মুখীন হতে হতে পারে। বছরের মার্চ মাসে আপনি পরিবারে সকলের সঙ্গে সমস্যাগুলি সমাধান করার সুযোগ পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তি বাঁধতে পারে আপনার। দাদার সঙ্গে অশান্তি বাঁধতে পারে আপনার। তাই আগেই সাবধান হোন আপনি।

  • মীন রাশি

মীন রাশির ব্যক্তিদের এই বছর আপনার পরিবারের সদস্যদের মধ্যে একতা বাড়তে থাকবে। পরিবারের সদস্যদের মধ্যে প্রেমের অনুভূতি বাড়বে। সকলের সঙ্গে অশান্তি বাঁধতে পারে। যদি আপনি বিবাহিত হন, আপনার সন্তানদের উন্নতি হবে। জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে মায়ের স্বাস্থ্যের বিষয়ে কিছু সমস্যা হতে পারে, তাই তার স্বাস্থ্যের যত্ন নিন। পারিবারিক জীবনে খুশি লেগে থাকবে। বছরের শেষে কিছু সমস্যা আসতে পারে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+