Year Ender 2024: বছরের শেষ অমাবস্যায় এই জিনিসগুলি দান করুন, ফিরবে সুখ, শান্তি, কাটবে আর্থিক সঙ্কটও

হিন্দুধর্মে সোমবতী অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনটি অত্যন্ত শুভ। এই দিন কোনও কাজ করলে ভালো ফল পাওয়া যায় বলে মনে করা হয়। তাছাড়া এদিন দান করা অত্যন্ত শুভ। চলতি বছর সোমবতী অমাবস্যা পড়েছে ৩০ ডিসেম্বর।

এদিন যদি আপনি দান করেন, তাহলে আপনার জীবনে সফলতা লেগেই থাকবে। জীবনে শান্তি আসবে। বছরের শেষ সোমবতী অমাবস্যায় দান করুন। পাবেন জীবনে প্রচন্ড সুখ ও সমৃদ্ধি। জানুন এই সময়ে কী কী দান করবেন।

Somvati Amavasya

  • কী কী দান করবেন

সোমবতী অমাবস্যায় দান করা অত্যন্ত শুভ। তাই এই বিশেষ দিনে আপনি সাদা মিষ্টি, জামা কাপড়, তিল, জুতো, খাবার ইত্যাদি দারিদ্র মানুষদের দান করুন। এগুলো দান করলে আপনার জীবনে সুখ-সমৃদ্ধি বাড়তে থাকবে। ফিরবে মানসিক শান্তিও। আপনি সকল কাজে সফলতা অর্জন করতে পারবেন।

  • পূর্বপুরুষদের শান্তির জন্য কী করবেন

সোমবতী অমাবস্যা দিন পূর্বপুরুষদের শান্তির জন্য শ্রাদ্ধের আয়োজন করুন। সেই সঙ্গে জল নিবেদন করুন। এতে পিতৃপুরুষ খুব সন্তুষ্ট হন। সেই সঙ্গে দেখবেন পূর্বপুরুষের বিশেষ কৃপা আপনি পাবেন। আর্থিক দিকেও লাভ হবে আপনার। তাদেরকে আপনার জীবনেও সাফলতা আসবে আপনার।

  • আর্থিকদিকে লাভ করতে কী করবেন

সোমবতী অমাবস্যার দিনে গরিব, অসহায়, দারিদ্র্য ব্যক্তিদের বস্ত্র কিংবা অর্থ দান করুন। এতে ব্যক্তির মানসিক শান্তিও ফিরবে। আর্থিকদিকে খুব লাভ হবে। জীবনে সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনি।

  • গাছ দান করুন

জীবনে সুখ, শান্তির জন্য আপনি এই বিশেষ দিনে কাউকে গাছ দান করতে পারেন এবং তাকে বলবেন সেই গাছের বিশেষ যত্ন নিতে। এতে আপনার জীবনে পুণ্য অর্জন করতে পারবেন।

  • সোনা, রুপো দান করুন

সোমবতী অমাবস্যার দিন কোনও ব্যক্তিকে সোনা, রুপোর ও মূল্যবান জিনিস দান করা অত্যন্ত শুভ। এতে জীবনে সুখ, সমৃদ্ধি বাড়তে থাকবে। সেই সঙ্গে আর্থিক দিকেও খুব লাভ হবে আপনার।

  • জানুন এদিনের গুরুত্ব

এই বিশেষ দিনে ভগবান শিব ও মা পার্বতীর বিশেষ পুজো করুন। তাতে দেখবেন ভগবানের কৃপায় আপনার জীবনে সফলতা আসবে। সেই সঙ্গে দারিদ্র মানুষদের দান করুন। তাহলে আপনার জীবনে যে পাপ আছে তা থেকে মুক্তি পাবেন। তবে উপোস করে ভগবানের পুজো করবেন। পূর্বপুরুষের উদ্দেশ্যে নৈবেদ্য ও শ্রাদ্ধ অনুষ্ঠান করলে আপনার জীবনে সফলতা আসবে।

  • (এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+