কবে থেকে শুরু হবে হোলাষ্টক, ভুলেও এই সময়ে শুভ কাজ করবেন না
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে হোলাষ্টক শুরু হবে, যা চলবে ৭ মার্চ পর্যন্ত। জ্যোতিষশাস্ত্রে বলা হয় এই সময়ে কোনও শুভ কাজ করা উচিত নয়।
হোলির ঠিক আট দিন আগে থেকে শুরু হয় হোলাষ্টক উৎসব। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে হোলাষ্টক শুরু হবে, যা চলবে ৭ মার্চ পর্যন্ত। জ্যোতিষশাস্ত্রে বলা হয় এই সময়ে এমন অনেক কাজ আছে যেগুলি করা একদমই উচিত নয়। যদি আপনি এই সময় কোন শুভ কাজ করেন সেই কাজগুলোতে আমি সাফল্য অর্জন করতে পারবেন না। নানান সমস্যার মধ্যে দিয়ে আপনার জীবন অতিবাহিত হবে। ঘরে সুখ, সমৃদ্ধি কমবে। আর্থিক দিকে আপনি তেমন উন্নতি করতে পারবেন না।

এই সময় আমিষ খাবার খাবেন না
জ্যোতিষ শাস্ত্রে বলা হয়, হোলাষ্টকের সময় আমিষ খাবার না খাওয়াই ভালো। এই সময় চাল, ঘি দিয়ে আপনি এক পাকে ভাত রান্না করে খাবেন। সেই সঙ্গে শিব ঠাকুরকে আখের রস ও পঞ্চমৃত নিবেদন করবেন। এতে আপনার ঘরে সুখ-সমৃদ্ধি বজায় থাকবে। আর্থিক দিকেও উন্নতি করতে পারবেন এবং দেবতাদের বিশেষ আশীর্বাদ পাবেন। শুধু তাই নয় কর্মজীবন থেকে ব্যবসা জীবনেও আপনার সাফল্য আসবে।

শুভ কাজ করবেন না
জ্যোতিষশাস্ত্রে বলা হয়ম, এই সময়ে কোনও শুভ কাজ করা উচিত না। এই সময়ে কোনও শুভ কাজ করলে সাফল্য অর্জন করা যায় না। যেমন বাড়ির ছাদ তৈরি করবেন না। বিয়ের মতন শুভ অনুষ্ঠান করবেন না, বাড়ি -গাড়ি সম্পত্তি কেনার চেষ্টা করবেন না। নতুন কোনও গয়না কিনবেন না। চাকরির পরীক্ষা এই আটদিন না দেওয়াই ভালো।

এই প্রতিকারটি করলে আপনি আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন
যদি হোলাষ্টকের সময় আপনি অর্থের নানান সমস্যা থাকে তাহলে আট দিন আপনি কালো কাপড়ে কালো তিল, কালো উড়দ দাল বেঁধে চাকরি বা কর্মসংস্থানে নিয়ে যাবেন। সেখানে যদি কোনও সমস্যা হয় তার থেকে আপনি নিস্তার পাবেন এবং সেই সঙ্গে কোন দারিদ্র ব্যক্তিকে আপনার সাধ্যমত কিছু দান করতে পারেন। শনিবার শনি মন্দিরে গিয়ে দেবতাকে প্রণাম করুন এবং দক্ষিণা দিন। এতে করে আপনার জীবনে কোনও সমস্যা থাকলে আপনি বেরোতে পারবেন এবং কাজেও সাফল্য অর্জন করতে পারবেন।

দাম্পত্য জীবনে সুখী হতে মানুন এটি
যদি আপনি জীবনে সুখী হতে চান বা দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সান্তি চান তাহলে এই সময় আপনি হলুদ সরিষা, হলুদ গুড়ো, কানে হলুদ ফুল দিয়ে হনুমানজির পুজো করুন। এতে করে আর্থিক অবস্থা থেকে আপনি বেরোতে পারবেন আপনি অর্থ সঞ্চয় করে রাখতে পারবেন।

নরসিংহের পুজো করুন
হোলাষ্টকের সময় ভগবান নরসিংহের পুজো করা খুবই গুরুত্বপূর্ণ। বলা হয়, এতে গোপন শত্রুদের হাত থেকে আপনি মুক্তি পাবেন। শত্রুরা আপনার কোনও ক্ষতি করতে পারবেন না। আদালত সংক্রান্ত মামলা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। জীবনে আসবে আপনার সাফল্যও।
হোলাষ্টকের সময় ভগবান নরসিংহের পুজো করা খুবই গুরুত্বপূর্ণ। বলা হয়, এতে গোপন শত্রুদের হাত থেকে আপনি মুক্তি পাবেন। শত্রুরা আপনার কোনও ক্ষতি করতে পারবেন না। আদালত সংক্রান্ত মামলা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। জীবনে আসবে আপনার সাফল্যও।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications