ঘুমের মধ্যে দেখা স্বপ্নের রহস্য কী?

ঘুমের মধ্যে দেখা স্বপ্নের রহস্য কী?

স্বপ্ন হল প্রতিটা মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। নিজের ইচ্ছা মত স্বপ্নের ডানা মেলে মানুষ পাড়ি দেন অজানা লোকের উদ্দেশ্যে। কিন্তু অনেক সময় ভালোর পাশাপাশি খারাপ স্বপ্নও দেখে থাকি আমরা। মানুষের দেখা বহু স্বপ্নকে বিভিন্ন স্তরে বিশ্লেষণ করে থাকেন শাস্ত্রজ্ঞানীরা। উদাহরণে যেমন বলা যায়, ভগবান বুদ্ধ জন্ম নেওয়ার আগে তাঁর মাতা মহাদেবী মায়া সাদা হাতির স্বপ্ন দেখেছিলেন। আসুন জেনে নেওয়া যাক কোন কোন প্রকার স্বপ্ন কেমন প্রভাব ফেলে আমাদের জীবনে।

 স্বপ্নে সাপ দেখা

স্বপ্নে সাপ দেখা

অনেকেই আছেন যারা তাঁদের স্বপ্নে সাপ দেখে থাকেন। সাপের স্বপ্ন দেখলে ভয় লাগলেও বাস্তবে তা শুভ ফল দেয়। এই স্বপ্ন দেখলে বুঝতে হবে কর্মক্ষেত্রে সফলতা আসতে চলেছে। বংশ বৃদ্ধির পূর্বাভাসও পাওয়া যায় সাপের স্বপ্ন দেখলে।

 খাওয়ার স্বপ্ন দেখা

খাওয়ার স্বপ্ন দেখা

আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি কিছু খাবার খাচ্ছেন তা আপাত দৃষ্টিতে ভালো লাগলেও এর ফল খুব একটা ভালো হয় না। খাওয়ার স্বপ্ন দেখলে কাজে বাঁধা আর্থিক খয়ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই কেউ খাওয়ার স্বপ্ন দেখলে আর্থিক দিক থেকে সাবধান থাকা উচিত।

স্বপ্নে উড়তে দেখা

স্বপ্নে উড়তে দেখা

স্বপ্নে যদি নিজেকে উড়তে দেখেন তাহলে সেটা কোনও সাধারণ স্বপ্ন নয়। শাস্ত্র মতে এই স্বপ্নকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হয়। কারণ সাধারণত কেউ সচরাচর এরকম স্বপ্ন দেখে না। এই স্বপ্ন দেখা অত্যন্ত শুভ বলে মানা হয়। এই স্বপ্ন দেখলে কর্মক্ষেত্র ও ব্যবসায় উন্নতি হয়।

আত্মহত্যার স্বপ্ন দেখা

আত্মহত্যার স্বপ্ন দেখা

মৃত্যু বা আত্মহত্যার স্বপ্ন দেখা খুব আজব লাগলেও এই স্বপ্নের ফল পুরো আলাদা। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী আত্মহত্যার স্বপ্ন দেখা বেশ শুভ ফল দেয়। জীবনচর্চায় বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত দেয় এই স্বপ্ন। সেই সঙ্গে দুঃখ কষ্ট নিবারণ হয় এই স্বপ্ন দেখলে।

উপর থেকে নীচে পড়ে যাওয়ার স্বপ্ন দেখা।

উপর থেকে নীচে পড়ে যাওয়ার স্বপ্ন দেখা।

মাঝে মধ্যেই মানুষ উপর থেকে নীচে পড়ে যাওয়ার স্বপ্ন দেখে। শাস্ত্র অনুযায়ী এই রকম স্বপ্ন দেখা খুব একটা শুভ নয়। এই স্বপ্ন দুর্বলতার ইঙ্গিত দেয়। এই স্বপ্ন দেখলে স্বাস্থ্যের অবনতি ঘটে।

ঠাকুরের স্বপ্ন দেখা

ঠাকুরের স্বপ্ন দেখা

অনেকেই ঘুমের মধ্যে ঠাকুর দেবতার স্বপ্ন দেখে থাকেন। এই স্বপ্ন দেখা খুব শুভ বলে মানা হয়। এই স্বপ্ন দেখলে জীবনের বহু বাঁধা কেটে যায়। সেইসঙ্গে সৌভাগ্য প্রাপ্তি হয় এই স্বপ্ন দেখলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+