রাম তুলসী আর কৃষ্ণ ও বন তুলসীর পার্থক্য জানেন! কয়েকটি গুনাগুন একনজরে
রাম তুলসী আর কৃষ্ণ ও বন তুলসীর পার্থক্য জানেন! কয়েকটি গুণাগুণ একনজরে
করোনার আবহে বাড়িতে তুলসী ও নিম গাছ অনেকেই রোপন করছেন। তবে, বাড়িতে এই তুলসী রোপন ঘিরে কিছু নিয়ম রয়েছে। একনজরে দেখে নেওয়া যাক সেই সমস্ত কয়েকটি নিয়ম।

জানুন রাম তুলসী আর কৃষ্ণ ও বন তুলসীর পার্থক্য
উল্লেখ্য, শাস্ত্র মতে তুলসী তিন প্রকার। রাম তুলসী, বন তুলসী ও কৃষ্ণ তুলসী। রাম তুলসী হল , সেই ধরনের গাছ যখন দেখা যাবে তুলসী পাতার সবুজ রঙ একটু হালকা হয়ে রয়েছে। বন তুলসী হল সাধারণত বুনো ধরনের গাছ। বন জঙ্গলে এটি পাওয়া যায়। আর কৃষ্ণ তুলসীর পাতার রঙ কালচে হয়।

বাড়িতে কেন কৃষ্ণ তুলসী রাখা ভালো?
বলা হয়, বাড়িতে যখন কৃষ্ণ তুলসী রাখা হয়, তখন বাড়িতে সমস্ত মঙ্গলজনক ঘটনা ঘটে। তাই এই গাছ বাড়িতে যত্নে লালন করা উচিত। গাছটিকে নিস্তেজ হলেই তা গৃহস্থের পক্ষে অশুভ।

কোন তুলসী পুজো করা মঙ্গলজনক?
শাস্তর মতে কৃষ্ণ তুলসী বা শ্যাম তুলসী বাড়িতে রেখে পুজো করা উচিত। তাতে রোগ, ভোগ অশান্তি দূর হয়। গৃহস্থে আসে সমৃদ্ধি, বিনাশ হয় অশুভ শক্তির।

তুলসী ও বৃন্দাবন ভাবনা!
বলা হচ্ছে, বাড়িতে একযোগে যদি ১২ টি বনতুলসী গাছ থাকে, তা হলে সেই এলাকা বৃন্দাবনের সমান পরিগণিত হয়। ফলে এই তুলসী গাছ বাড়ির উত্তর পূর্ব দিকে রাখা ভালো। তাতে ঘরের সমৃদ্ধি বাড়ে।












Click it and Unblock the Notifications