১২ বছর পর শুক্র মঙ্গলের ঘরে প্রবেশ করবে, রাজার হালে জীবন কাটাবেন কারা?
জ্যোতিষশাস্ত্রে বারোটি রাশি, নয়টি গ্রহ, সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে। প্রত্যেকটি গ্রহ ও নক্ষত্ররা তাদের সময় মত ঘর বদল করে কিছু রাশির জাতক জাতিকাদের উপর ভালো প্রভাব ফেলে। আবার কিছু রাশির ব্যক্তিদের উপর নেতিবাচক প্রভাব ফেলে।
আর শুক্রকে আমরা সম্পদ, সমৃদ্ধির কারক বলেই মনে করি। শুক্র গ্রহ মে মাসে মেষ রাশিতে প্রবেশ করবে। ১২ বছর পর শুক্র মঙ্গলের ঘর মেষ রাশিতে প্রবেশ করবে। জানুন কোন রাশির ওপর শুভ প্রভাব ফেলবে শুক্র গ্রহ। লিস্টে কি আপনি আছেন?

তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের উপর শুভ প্রভাব ফেলবে শুক্র গ্রহ। এসময় সোনা ব্যবসায় আপনারা যা চাইবেন, তাই করতে পারবেন। অবিবাহিতদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। স্ত্রীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। ব্যবসায় অনেক লাভ করতে পারবেন। তাছাড়া আপনার পরিবারের সদস্যদের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। আপনার শ্বশুর বাড়ি থেকে সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় যদি নতুন কোনও ব্যবসায়ে বিনিয়োগ করেন, সেখান থেকে লাভের মুখ দেখবেন। এসময় কারোর সঙ্গে একদমই ঝামেলায় জড়াবেন না। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। বিবাহিত জীবনেও সুখী হবেন আপনি।
সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের পরিবেশ এই সময় অনুকূলে থাকবে। এসময় আপনার নবম ঘরে প্রবেশ করবে শুক্র গ্রহ। তাই আপনার ব্যবসায় অনেক লাভ হবে। সোনা ব্যবসায় লাভের মুখ দেখবেন আপনারা। এসময় বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে আপনার। প্রতিযোগিতামূলক কোনও পরীক্ষা দিলে সেখানেও লাভ হবে আপনার। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। আত্মীয় স্বজনের কাছ থেকে ভালো খবর শুনতে পারেন। এই সময়ে ভ্রমণের সুযোগ পেতে পারেন। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। এমনকি এসময়ে আপনি গাড়িও কিনতে পারেন।
মকর রাশি
মকর রাশির জাতক জাতিকাদের উপর শুক্র গ্রহের শুভ প্রভাব পড়বে। তাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনার বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। পাইকারি ব্যবসায়ে আয়ের সম্ভাবনাও রয়েছে। কারোর কোনও বিষয়ে হস্তক্ষেপ করবেন না। সকল কাজে পূর্ণ সমর্থন পাবেন। কোনও কাজে আটকে যাবেন না। আপনি পরিবারের সকলের সঙ্গে ভালো থাকায় মানসিক চাপ আপনার আগের থেকে অনেক কমবে। নতুন ব্যবসার জন্য এটি একটি ভালো সময়। টাকা ধার দেওয়া এড়িয়ে চলুন। সন্তানের কোনও শুভ খবরে আপনার মনে খুশি থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications