Venus Effect: শুক্রের শুভ প্রভাবে দাম্পত্য জীবনে সুখ নিশ্চিত এই রাশিদের

জানুয়ারি মাসের ২২ তারিখ শুক্র ঘর পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এই সময় সকল রাশির জাতক জাতিকাদের ওপর বিশেষ প্রভাব ফেলবে এই গ্রহ। তবে পাঁচটি রাশির ব্যক্তিদের ওপর বিশেষ কৃপা করবে শুক্র গ্রহ।

জ্যোতিষশাস্ত্রে শুক্রের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করে সে। সেটি কারোর জন্য ইতিবাচক প্রভাব আনতে পারে আবার কারোর জন্য নেতিবাচকও প্রভাবও আনতে পারে। শুক্রকে আমরা সম্পদ, বিলাসিতা, প্রেম, রোমান্সের কারক হিসেবেই জানি। জানুয়ারি মাসের ২২ তারিখ শুক্র ঘর পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এই সময় সকল রাশির জাতক জাতিকাদের ওপর বিশেষ প্রভাব ফেলবে এই গ্রহ। তবে পাঁচটি রাশির ব্যক্তিদের ওপর বিশেষ কৃপা করবে শুক্র গ্রহ। জেনে নিন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

বৃষ রাশি

বৃষ রাশি

শুক্র গ্রহ ঘর পরিবর্তন করায় এই রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু। এরা ব্যবসায় খুব উন্নতি করতে পারবেন। তাছাড়া সকল কাজে তাদের জীবনে সাফল্য মিলবে। এই সময় যে সকল ব্যক্তি রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জীবনের সাফল্য নিশ্চিত। তারা এসময় নতুন সম্পত্তি কিনতে পারেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে তাদের সাফল্য মিলবে।

মিথুন রাশি

মিথুন রাশি

এই গ্রহ ঘর পরিবর্তন করায় মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ সময় শুরু। এসময় আপনাদের যে কাজ আটকে ছিল সেই কাজ হয়ে যাবে। পরিবারের সঙ্গে আপনি ভালো সময় কাটাতে পারবেন। যারা এসময় দূরে ঘুরতে যেতে চান ঘুরতে যেতে পারেন। তবে পরিবারের সঙ্গে নিয়ে গেলে পারিবারিক জীবনেও আপনার সুখ বজায় থাকবে। শরীর ভালো থাকবে। তবে পায়ের ব্যথায় আপনাকে ভুগতে হতে পারে, শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

 সিংহ রাশি

সিংহ রাশি

শুক্রের ঘর পরিবর্তন করায় সিংহ রাশি জাতক-জাতিকাদের জীবনে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। অংশীদারি ব্যবসায় আপনি লাভবান হবেন। পারিবারিক জীবনে আপনার সুখ বজায় থাকবে। আপনি এসময় স্ত্রীর সাহায্য পাবেন। দাম্পত্য জীবনে আপনার সুখ বজায় থাকবে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আপনার আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।

তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির অধিপতিও শুক্র গ্রহ। যখন শুক্র গ্রহ ঘর পরিবর্তন করে তখন তুলা রাশির ব্যক্তিদের জীবনের সাফল্য নিশ্চিত। এ সময় আপনাদের প্রেম জীবনে সাফল্য আসবে। শিল্প, মিডিয়া, সিনেমার সঙ্গে যারা যুক্ত তাদের জীবনে খুব শুভ সময়। এসময় আপনাদের চাকরিতে পদোন্নতি হতে পারে। যারা বেসরকারি চাকরিতে কর্মরত তাদের চাকরির জন্য বাইরে যেতে হতে পারে। সেখান থেকে আপনাদের আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা থাকবে।

 ধনু রাশি

ধনু রাশি

শুক্র ঘর পরিবর্তন করায় ধনু রাশির জাতক-জাতিকাদের সাহস ও শক্তি ক্রমশ বাড়বে। তাদের আত্মবিশ্বাস প্রচন্ড বাড়ায় শত্রুরা তাদের ক্ষতি করতে পারবে না। এ সময় আপনি সকল কাজে খুব সাফল্য অর্জন করতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার সম্মান বাড়বে। তবে এই সময় আপনার পায়ের ব্যথা হতে পারে, তাই শরীর খারাপ হলে ডাক্তারের পরামর্শ নিতে কখনোই ভুলবেন না। যারা অবিবাহিত তাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+